গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

ফারুয়া যমুনাছড়ি বম জনগোষ্ঠীর আত্নীক উদ্দীপনা সভা ও শস্য উৎসব অনুষ্ঠিত

ফারুয়া যমুনাছড়ি বম জনগোষ্ঠীর আত্নীক উদ্দীপনা সভা ও শস্য উৎসব অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

মূলবচনঃ- দেও—- তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে —– লুক-৬ঃ৩৮ পদ বাইবেল এ বানী সামনে রেখে রাঙ্গামাটির বিলাইছড়ি ফারুয়ার যমুনাছড়িতে খ্রীস্টান ধর্মাবলম্বী বম জনগোষ্ঠীর সবচেয়ে তৃতীয় উৎসব আত্মীক উদ্দীপনা সভা ও শস্য উৎসব প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ (BBCS) – যমুনাছড়ি এর আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এর পালক প্রধান  রেভারেন্ট দীলিপ সরকার বলেন, বহু বছর আগে ইসরাইল জাতি মিশর দেশে প্রায় ৪৩০ বছর বন্দীত্ব জীবন কাটিয়েছেন। এবং সেই জাতিকে ইশ্বর উদ্বার করে তার দুগ্ধ মধু প্রবাহের দেশ বর্তমান জেরুজালেমে এনেছেন। আনার পরে ২য় বিবরণ ২৮ অধ্যায় ১ থেকে ১৪ পদে এই বিষয়গুলো কথাগুলো লেখা আছে যখন তুমি পরবাসে ছিলে, বন্দীত্ব জীবন যাপন করেছো এবং সেই দেশে আমি তোমাদেরকে অনেকভাবে লালন-পালন করেছি, নিরাপত্তা দিয়েছি, প্রয়োজন মিটিয়েছি, খাবার দিয়েছি। আজকে তুমি যখন তোমার দেশে ফিরে এসেছো এদেশেও সেই তুমি জমি চাষ করছো এবং পশু চাষ করছো, তোমার ছেলে-মেয়ে হয়েছে, অনেক কিছু আমি আশীর্বাদ করেছি। সুতরাং এই জমির যে ফল অগ্রীমাংশ বা দশমাংশ আমার ভাণ্ডারে তোমরা আন। সেই নিমিত্ত প্রভুর একটা নির্দেশ এবং পরামর্শ ইসরাইল জাতিকে দেওয়া হয়েছে। যেহেতু আমরা খ্রীষ্টিয়ান আমরা আত্বীক ইসরাইল বলি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, সেই উৎসব পরমপরায় চলে আসছে।

তিনি আরও বলেন, এখানে যমুনাছড়িতে যে সমস্ত খ্রীষ্ট ভক্ত বাস করেন তারা অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এখানে তারা জুম চাষ করছেন, ভূট্টা চাষ করছেন, শাক-সবজি চাষ করছেন, পশু পালন করছেন এবং এই পালন করতে গিয়ে তাদের অনেক বিপদ আপদে পরতে হয়।

‍যদিও তারা প্রতিনিয়ত প্রভুর কাছে প্রার্থনা করেছে, প্রভু তুমি যদি আমার শস্য, আমার পশু সম্পদ এবং আমার ছেলে-মেয়েকে, আমার এই জুমচাষ করতে গিয়ে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করো তাহলে আমি আমার ফসলের প্রথম শস্য তোমার সেই ভাণ্ডারে এবং চার্চে আনবো। আজকে সেই নিমিত্ত তারা পালকবৃন্দের উপস্থিতিতে তাদের প্রথম ফসলের সংগৃহীত শস্য কুমড়া, ধান, ভূট্টা, সবজী এবং বিভিন্ন প্রকারের ফলমূল এনেছে। এবং এভাবে আমরা শস্য উৎসব পর্ব পালন করেছি। যেটা আদিতে আমাদের আদি পুরুষগণ করে গেছেন। ইশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্য আজকে এইদিনে আমরা সেটা করছি।

এছাড়াও বক্তব্য রাখেন, আঞ্চলিক ব্যাপ্টি চার্চ সংঘ রেভা: জৌলিয়ান বম, খাগড়াছড়ি পার্বত্য জেলা, আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ (সেন্টার পাস্টর) রেভা: জগৎ ত্রিপুরা, কুক্যাছড়ি ব্যপ্টিষ্ট চার্চ পাষ্টর: পাইথুই খিয়াং, রাঙ্গামাটি পার্বত্য জেলা (সেন্টার পাষ্টর) বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ পাষ্টর: জাকারিয়া পাংখোয়া, বাংলাদেশ ব্যাপ্টষ্ট চার্চ সংঘ (কাউন্সিল) মি: থুইসাপ্রু খিয়াং, যমুনাছড়ি ব্যাপ্টিষ্ট চার্চ পালক নেইডি পাংখোয়া এবং রেভা: রবার্ট বম। নিজ নিজ চার্চে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার মালসম বম, হেডম্যান রিনলম বম পালম, জুয়েল রি বম, এলসি বম সহ পাড়া সকল বম জনগোষ্ঠী।

এছাড়াও যমুনাছড়ি প্রেষ্টবাইটেরিয়ান চার্চ বাংলাদেশ (PCB), ইভ্যান জিলিকাল চার্চ অফ বাংলাদেশ (ECB), বাংলাদেশ খ্রিস্টিয়ান চার্চ (BCC) বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চেও ( BBC) একইভাবে পালন করা হয়।

উল্লেখ্য যে, বাংলাদেশে সবচেয়ে ১০ আদিবাসীর মধ্যে রয়েছে বম জনগোষ্ঠীর স্থান নবম। তাদের রয়েছে নিজস্ব ভাষা ও বর্ণমালা। বসবাস করেন বান্দরবান জেলার রুমা থানছি, রোয়াংছড়ি ও সদর থানায় এবং রাঙ্গামাটি জেলার  বিলাইছড়িতে। তাদের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম।

বর্তমানে বাংলাদেশে বম উপজাতী জনসংখ্যা প্রায় ১২,৫০০। অর্থাৎ দেশের মোট উপজাতি/আদিবাসীর জনসংখ্যার ০.৮ শতাংশ হলো বম জনগোষ্ঠীর।

দিঘীনালা জোনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

ফারুয়া যমুনাছড়ি বম জনগোষ্ঠীর আত্নীক উদ্দীপনা সভা ও শস্য উৎসব অনুষ্ঠিত

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাসেবার পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছে দিঘীনালা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

সাজেক, বাঘাইহাট, জোড়া ব্রিজসহ উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা রোগীদের চোখ পরীক্ষা করেন চিকিৎসকেরা। এ সময় তাদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন কার্যক্রম নিয়মিত চালু রাখার প্রত্যাশাও জানান তারা।

অনুষ্ঠানে দিঘীনালা জোনের ক্যাপ্টেন মো. আরিফ বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবার চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসা নিতে আসা যেসব রোগীর ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে উন্নত চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থাও করা হবে।

মং রাজবাড়ি: মানিকছড়িতে জমে উঠেছে দিনব্যাপী সত্যবুদ্ধ মেলা

ফারুয়া যমুনাছড়ি বম জনগোষ্ঠীর আত্নীক উদ্দীপনা সভা ও শস্য উৎসব অনুষ্ঠিত

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের মং সার্কেলের ঐতিহ্যবাহী মানিকছড়ি মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে বসেছে শতবর্ষী ঐতিহ্যবাহী দিনব্যাপী ‘সত্যবুদ্ধ মেলা’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের পর থেকেই বৌদ্ধধর্মাবলম্বী পুণ্যার্থী ও দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো রাজবাড়ি প্রাঙ্গণ।

মং রাজ পরিবার সূত্রে জানা গেছে, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মং সার্কেলের পঞ্চম মং রাজা মংপ্রু সাইন বাহাদুর খাগড়াছড়ির গুইমারা উপজেলার চাইংগুলিপাড়ার অরণ্যে এক প্রজার কুড়িয়ে পাওয়া একটি বুদ্ধমূর্তি মানিকছড়ির রাজ জেতবন বৌদ্ধবিহারে স্থাপন করেন। এরপর থেকে বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমায় এ মেলার আয়োজন করা হয়, যা স্থানীয়ভাবে ‘সত্যবুদ্ধ মেলা’ নামে পরিচিত।

আয়োজিত হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠরা বিহারে রক্ষিত বুদ্ধমূর্তির উদ্দেশ্যে পূজা-অর্চনা, মোমবাতি প্রজ্বালন ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ির মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মেলাকে কেন্দ্র করে রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরাও, যা পুণ্যার্থী ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রয়াত মং রাজার জ্যেষ্ঠ দৌহিত্র কুমার সুইচিংপ্রু সাইন বলেন, ‘সত্যবুদ্ধ মেলায় অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, ধর্ম ও ঐতিহ্যের প্রতি মানুষের এখনো অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে পুণ্যার্থীরা মেলা উপভোগের পাশাপাশি সত্যবুদ্ধকে প্রণাম ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।’
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে দিনব্যাপী চলবে এ মেলা।

রাজস্থলীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা প্রকল্পের সমাপনী সভা

ফারুয়া যমুনাছড়ি বম জনগোষ্ঠীর আত্নীক উদ্দীপনা সভা ও শস্য উৎসব অনুষ্ঠিত

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের স্পেশাল ফুড সিস্টেম প্রোগ্রামের কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এবং উপজেলা কো-অর্ডিনেটর রমেশ তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল নোমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা।

প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, পাহাড়ের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভৌগোলিক দূরত্ব, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাই এসব মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও সুফল ধরে রেখে ভবিষ্যতেও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা প্রকল্পের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণের প্রতিবন্ধকতা দূর করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক নুরজামান, ইউপি সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যা, ফিল্ড কো-অর্ডিনেটর সাধন তঞ্চঙ্গ্যা, জগদীশ চাকমা, রক্সি তঞ্চঙ্গ্যা, মিমি মারমা, প্রমিতা তঞ্চঙ্গ্যা, বেবী তঞ্চঙ্গ্যা, মিথুইনু মারমা ও হলামেউ মারমাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান এবং প্রকল্পের উপকারভোগীরা।

সভায় প্রত্যাশা করা হয়, প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজস্থলীর প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

×