গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাঘাইছড়িতে আমতলী ইউনিয়নে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে আমতলী ইউনিয়নে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

‎আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধিঃ

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩৭নং আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কবিরপুর বাজার সংলগ্ন ময়দানে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভায় আগে উপজেলা বিএনপির নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। ‎

উক্ত পরিচিতি সভায় আমতলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। ‎এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম। ‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম, জেলা বিএনপির সদস্য মোঃ সোলাইমান মিয়া, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মজনু, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আমতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলা ও আমতলী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

‎আলোচনা সভায় আমতলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম ও আমতলী ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ রাসেল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ ইউসুফ নবী, উপজেলা জাসাসের সভাপতি মোঃ সিদ্দিক আলী, উপজেলা তাঁতিদলের সভাপতি রণেল চাকমা, আমতলী ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ নুর আলম, আমতলী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন ও আমতলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ আব্দুর শুক্কুর আলী।

‎উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি জেলার ২৯৯নং আসনে যাকে মনোনীত করা হবে তার পক্ষে ভোট দিয়ে আগামীর রাষ্ট নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। এখন আর দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ নেই। তাই প্রতিটি নেতাকর্মীকে কর্মীবান্ধব হতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে।

চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট আধুনিকায়নের সম্ভাবনা যাচাইয়ে পার্বত্য মন্ত্রীর পরিদর্শন

বাঘাইছড়িতে আমতলী ইউনিয়নে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি সফরে যাওয়ার পথে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী।

​পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা পরিষদের সদস্য মো. মামুনুর রশীদ ও উথোয়াই মং মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি মো. দিলদার হোসেন ও মংসুইপ্রু মারমাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী এই চিৎমরম বৌদ্ধ বিহারে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। পুণ্যার্থীরা কর্ণফুলী নদী সাম্পানে করে পার হয়ে বিহারে যেতে হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে ঘাটের সিঁড়ি থেকে পানির দূরত্ব ৪০ ফুটেরও বেশি হয়ে যায়। তার ওপর ঘাটের বর্তমান সিঁড়িগুলোও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এতে বয়স্ক ও নারী পুণ্যার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়তে হয়। পুণ্যার্থীদের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ঘাটটি আধুনিকায়ন, সিঁড়ি সংস্কার এবং যাতায়াতের বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়ার বিষয়ে পরিদর্শনে গুরুত্বারোপ করা হয়।

​এদিকে, চিৎমরম ঘাট পরিদর্শনের পূর্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ব্যাঙছড়ি বায়তুল জামে মসজিদ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়গুলো ঘুরে দেখেন।

কারিতাসের উদ্যোগে আলীকদমে গম-ভুট্টার উন্নত জাত চাষে কৃষক প্রশিক্ষণ,বীজ-সার বিতরণ

বাঘাইছড়িতে আমতলী ইউনিয়নে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎

‎গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। ‎ ‎

এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। ‎প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়। ‎‎

এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। ‎কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

বাঘাইছড়িতে আমতলী ইউনিয়নে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। ‎মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। ‎ ‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×