| ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

বাঘাইছড়িতে নজরুল বর্ষের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাঘাইছড়িতে নজরুল বর্ষের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা


‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

‎উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির আহমদ এবং কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন।

‎এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে আমেনা মারজান বলেন, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে নজরুলের প্রতিবাদী চেতনা আজও প্রাসঙ্গিক। তাঁর মানবিকতা, সাম্য ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মকে ধারণ করতে হবে।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলচর্চা শুধু কবিতা ও গানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর আদর্শ বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। মানবিক মূল্যবোধ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে নজরুল বর্ষের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

 

রুপম চাকমা, দিঘীনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেলে দীঘিনালা উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় দীঘিনালা উপজেলা একাদশ বনাম লংগদু একাদশ।

খেলাকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতিতে উৎসবের আমেজ তৈরি হয়। নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলাটি উপহার দেয়। শেষ পর্যন্ত দীঘিনালা উপজেলা একাদশকে ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লংগদু উপজেলা একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর মো: তোকির হোসেন পিএসসি।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন লংগদু ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিত্রুম চাকমা, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাধন চাকমা ও ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্তিত ছিলেন।

এসময় দিঘীনালা জোনের মেজর মোঃ তৌকির হোসেন পিএসসি বলেন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বাঘাইছড়িতে ২ লাখ ৯৭ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ

বাঘাইছড়িতে নজরুল বর্ষের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

 

আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট অবৈধ বিদেশি ‘উইন’ (Win) ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল বাঘাইছড়ি মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট বিদেশি ‘উইন’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা। প্রতি প্যাকেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

বাঘাইছড়িতে নজরুল বর্ষের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×