বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রামগড়ে প্রস্তুতি সভা
সাইফুল ইসলাম, রামগড় :
আসছে আগামি ১লা সেপ্টেম্বর ২০২৬ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক আয়োজনে পালনের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় রামগড় বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ। বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পদস্থ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।।

| ২০ সেপ্টেম্বর ২০২৬













