গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ৫নং ও ৬নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা বিএনপির অফিসে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা ২নং গাইন্দ্যা ইউনিয়নের যুবদলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি, আরো উপস্থিত ছিলেন ২নং গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর। এসময় আরও  উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি ঐতিহ্যবাহী সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদলের ভূমিকা সর্বাধিক। বর্তমান সরকারের দমন-পীড়ন, গ্রেপ্তার – নির্যাতন উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রামে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্মীসভায় বক্তারা আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে যুবদলকে আরও সংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতান্ত্রিক পথে ফেরাতে যুবদলই হবে অগ্রভাগের সৈনিক।

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিকের (সাদিক কায়েম) খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। এছাড়া রাস্তার পাশের জানালাতেও আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন পাওয়া গেছে। আকস্মিক এই ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে ঘরবাড়ির বড় কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও উল্লেখ করেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় এবং পূর্বের এজাহারভুক্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের একজন নেতা ও যুবলীগের দুই সদস্য রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দারোগাপাড়া ও ফেনীরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাহাদাৎ হোসেন হৃদয় (২৯), পিতা আলমগীর হোসেন। তিনি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর দুজন হলেন ক্যাজাইলা মার্মা (২৭), পিতা মৃত মংলাপ্রু মার্মা এবং ক্যাচিং মার্মা (২৪), পিতা মেমং মার্মা। তারা দুজনই যুবলীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা ২২জুন ২০২৬, ও ২১ অক্টোবর জিআর মামলা নং ৪ তদন্ত ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাঙামাটিতে কঠিন চীবর দানে পুণ্যার্থীদের পাশে ফ্রী মেডিকেল ক্যাম্প

রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট, রাঙামাটি :

রাঙামাটি রাজবন বিহারে আয়োজিত ৫০তম মহান শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানকে ঘিরে জমে উঠেছে হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীর মিলনমেলা। এই ধর্মীয় আয়োজনে আগত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিহার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম যুব ফাউন্ডেশন।

সংগঠনটির সাধারণ সম্পাদক আকিহিতো চাকমা বলেন, অনুষ্ঠানে পুণ্যময় পরিবেশে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পের কার্যক্রম বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে এবং শুক্রবার সারাদিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে আগতরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্ক্রিনিং, ডায়াবেটিস বা রক্তে শর্করা পরীক্ষা, রক্তচাপ মাপা এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসাসেবা পাচ্ছেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহের কার্যক্রমও চলছে সেখানে।

উদ্যম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পুণ্যার্থীরা যেন নিজেদের ও পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতার বিষয়ে সচেতন থাকেন, সে লক্ষ্যেই এই সেবা দেওয়া হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজবন বিহার প্রাঙ্গণের নির্ধারিত বুথে এই সেবা নিতে দেখা যায়।

×