সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম:

ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সময়ের দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ মে, ২০২৬, ১২:১৩ পিএম
19 বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সময়ের দাবি

ছবি- প্রতিকী

 

মথি ত্রিপুরা :

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো ইউনিয়ন পরিষদ। গ্রামের সাধারণ মানুষের জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, দরিদ্র মানুষের সহায়তা, রাস্তা-ঘাট নির্মাণসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা সরাসরি সম্পৃক্ত থাকেন। তাই একজন চেয়ারম্যান বা মেম্বার শুধু জনপ্রিয় হলেই যথেষ্ট নয়, তাঁর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকা অত্যন্ত জরুরি।

সম্ভবত আগামী কয়েক মাস পর আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন। বর্তমান বাস্তবতায় দেখা যায়, অনেক জনপ্রতিনিধি আছেন যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেও প্রশাসনিক কাজ, সরকারি দপ্তরের সাথে যোগাযোগ কিংবা উন্নয়ন পরিকল্পনা নিয়ে কার্যকরভাবে কাজ করতে পারেন না। এর অন্যতম কারণ হলো শিক্ষার অভাব ও দক্ষতার ঘাটতি।

আমার ব্যক্তিগত মতামত হলো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম এইচএসসি পাস এবং সদস্য (মেম্বার) পদে অন্তত দশম শ্রেণি পাস শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা উচিত। এটি কোনো মানুষকে ছোট করার জন্য নয়; বরং এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে সময়োপযোগী একটি দাবি।

কারণ একজন জনপ্রতিনিধিকে প্রতিনিয়ত সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে যেতে হয়, কর্মকর্তাদের সাথে আলোচনা করতে হয়, এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে হয়। যদি তিনি সঠিকভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতে না পারেন, তাহলে এলাকার প্রকৃত সমস্যা প্রশাসনের কাছে পৌঁছায় না। ফলে উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হয়।

দুঃখজনক হলেও সত্য, বর্তমানে কিছু এলাকায় এমন চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার রয়েছেন যারা রাষ্ট্রীয় ভাষা বাংলা ভালোভাবে বলতে পারেন না। এমনকি অনেকে নিজের মাতৃভাষাতেও গুছিয়ে কথা বলতে অক্ষম। ফলে সভা-সেমিনার, উন্নয়ন আলোচনা কিংবা প্রশাসনিক বৈঠকে এলাকার মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনীয় দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে পারেন না। এতে এলাকার সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়।

অনেক জনপ্রতিনিধি আছেন যারা নির্বাচিত হওয়ার পর শুধু নামমাত্র দায়িত্ব পালন করেন। বিশেষ করে কিছু মহিলা মেম্বারের ক্ষেত্রে দেখা যায়, তাঁরা এলাকার উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ বা বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। ফলে জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়। অথচ একজন সচেতন ও শিক্ষিত জনপ্রতিনিধি চাইলে নিজের এলাকায় নতুন প্রকল্প আনা, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কাজ করা এবং জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

শিক্ষা মানুষকে শুধু বইয়ের জ্ঞান দেয় না; এটি মানুষকে চিন্তাশীল, দায়িত্বশীল ও দূরদর্শী করে তোলে। একজন শিক্ষিত জনপ্রতিনিধি সহজেই সরকারি নীতিমালা বুঝতে পারেন, প্রকল্পের কাগজপত্র পরিচালনা করতে পারেন এবং জনগণের দাবি যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হন। পাশাপাশি দুর্নীতি ও অনিয়ম কমাতেও শিক্ষার বড় ভূমিকা রয়েছে।

বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের উচিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জন্য একটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতার নীতিমালা প্রণয়ন করা। এতে করে ভবিষ্যতে আরও দক্ষ, সচেতন ও দায়িত্বশীল জনপ্রতিনিধি তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর হবে।

গ্রামবাংলার উন্নয়ন নির্ভর করে সঠিক নেতৃত্বের ওপর। তাই জনপ্রিয়তার পাশাপাশি যোগ্যতা, শিক্ষা ও দক্ষতাকেও গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। জনগণের কল্যাণে শিক্ষিত ও সচেতন নেতৃত্ব গড়ে উঠুক—এটাই সবার প্রত্যাশা।

মাদকমুক্ত সমাজ গঠনে বাঘাইছড়িতে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ মে, ২০২৬, ৬:৩৬ এএম
ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সময়ের দাবি

 

বাঘাইছড়ি প্রতিনিধি :

‎মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎“সচেতন যুব সমাজ”-এর আয়োজনে রবিবার (১০ মে) সন্ধ্যায় কাচালং বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বাঘাইছড়ি থানা-র এসআই মো. রাকিবুল হাসান ও এসআই রিয়াজুল ইসলাম রানা। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন যুব সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

খাগড়াছড়িতে নিখোঁজ বাঘাইছড়ির শাহাদাত হোসেন রাতুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ মে, ২০২৬, ৬:৫৪ পিএম
ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সময়ের দাবি

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎খাগড়াছড়িতে কর্মরত রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক গ্রামের যুবক শাহাদাত হোসেন রাতুল (২২) গতকাল রাত আনুমানিক ৯টার পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। ‎

‎পারিবারিক সূত্রে জানা যায়, সর্বশেষ তাকে খাগড়াছড়ির “আল্লাহর দান হোটেল” এর পাশে এস এ পরিবহন সংলগ্ন এলাকায় দেখা গেছে। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কিংবা কর্মস্থলের কারো সাথেও তার কোনো যোগাযোগ নেই। ‎নিখোঁজ রাতুল খাগড়াছড়িতে আরএফএল গ্রুপ কোম্পানিতে চাকরি করতেন। পরিবারের তথ্য অনুযায়ী, গত পরশু তিনি বাড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হন এবং গতকাল দুপুর ৩টার দিকে বাবার সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন। ‎ ‎

এবিষয়ে খাগড়াছড়ি আরএফএল গ্রুপের জোনাল ম্যানেজার মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান,“রাতুল গত পরশু মারিশ্যা এলাকায় রোড ডিউটিতে ছিল। গতকাল সন্ধ্যায় অফিসে আসার কথা থাকলেও সে আসেনি। আজ সকালে তার মহালছড়িতে রোড ডিউটি ছিল। সকালের গ্রুপ মিটিংয়েও সে উপস্থিত ছিল না। গ্রুপে মেসেজ দেওয়া হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার বাবা জানান, রাতুল গতকালই বাড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে বের হয়েছে”। ‎ ‎নিখোঁজ যুবকের পিতার নাম জিয়াউর হক জিয়া। তাদের বাড়ি বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক গ্রামে। ‎

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ শাহাদাত হোসেন রাতুলের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে— 01882590756 / 01635193243

বর্ণিল আয়োজনে নন্দপাল ভান্তের ৭৪তম জন্মজয়ন্তী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ মে, ২০২৬, ১:২১ পিএম
ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সময়ের দাবি

 

রুপম চাকমা, দিঘীনালা :

দীঘিনালায় বর্ণিল আয়োজনে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশিষ্ট বৌদ্ধ ধর্মীয় গুরু পরম পুজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্য সংঘের প্রধান ভারত বাংলা ধর্ম প্রচারক শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার ৯ মে ২০২৬ প্রথম দিনে দিনব্যাপি অনুষ্টানে বিকেলে দিঘীনালা বন বিহার থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করে দিঘীনালা বাবুছড়া মেইন সড়ক প্রদক্ষিন করে বিহারে এসে সমাপ্তি ঘটে। এর পর শ্রদ্ধেয় নন্দপাল ভান্তের উপস্তিতে ৮৪ হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

রবিবার ১০ মে দ্বিতীয় দিনে ভোর সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শ্রদ্ধেয় নন্দপাল ভান্তের ৭৪তম জম্মদিন উপলক্ষে পরম পুজনীয় নন্দপাল ভান্তের কেক কেটে শুভ উদ্বোধন করেন।

এর পর সকাল ৯টা ৩০ মিনিটে ভিক্ষু সংঘকে মঞ্চে নিয়ে উদ্বোধনী সংগীতের মধ্যদিয়ে ধর্মীয় আনুষ্টানিকতা শুরু হয়।

অনুষ্টানে বুদ্ধ মুর্তিদান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, মহা সংঘ দানসহ নানা ধানের যোগ্য আয়োজন করা হয়।

অনুষ্টানে প্রদান ধর্মীয় আলোচক হিসেবে উপস্তিত ছিলেন দিঘীনালা বন বিহারের আজীবন অধ্যক্ষ শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তের বিমুক্তিপুর ভাবনা কুঠিরের অধ্যক্ষ প্রিয়া নন্দ মহাস্থবির ভান্তে, দেব ডাম্মা মহাথের ধুতাঙ্গটিলা বন বিহার, বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে দিঘীনালা সাধনাটিলা বন বিহার, এছাড়াও বিভিন্ন শাখা বন বিহার থেকে ৮৯ জন বৌদ্ধ ভিক্ষু উপস্থিত ছিলেন।

অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমাসহ ভিবিন্ন পেশা শ্রেনীর সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা বলেন, ভদন্ত নন্দপাল ভান্তে দীর্ঘদিন ধরে মানবকল্যাণ, নৈতিক শিক্ষা ও বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর আদর্শ তরুণ সমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে অনুপ্রাণিত করছে।

অনুষ্ঠানে আগত ভক্তরা বলেন, এমন আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন হওয়ায় এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়।

শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

×