দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে – – – – জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য
রুপম চাকমা, দীঘিনালা :
খাগড়াছড়ি দিঘীনালায় বন্যায় ক্ষতিগ্রস্হ এলাকা পরিদর্শন ও ত্রুাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে খাগড়াছড়ির বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সফরকালে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদরসহ দীঘিনালা উপজেলার কবাখালি ইউনিয়নের হাসিনশনপুর, তারাবনিয়াসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙ্গালি মানুষের দুর্ভোগের কথা শোনেন। ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
পরিদর্শন শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সম্প্রতি পাহাড়ি ঢলে বন্যায় এই অঞ্চলের মানুষ অনেক কষ্টের সময় পার করেছেন।
বন্যার প্রথম দিন থেকে জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি কর্মীরা তাদের পাশে ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

দুর্গতদের সাহস জুগিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনারা কখনও নিজেদের একা ভাববেন না এবং দুর্বল মনে করবেন না। বিএনপি সরকার জনগনের সাথে আছে ভবিষৎতে থাকতে বলে আশ্বাস প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে বলেও তিনি জানান।
পরিদর্শনকালে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজসহ উপজেলা বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন



