ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) যমুনা ছড়ির রিনলম বম পালম হেডম্যানের নেতৃত্বে এবং সরাসরি হেডম্যানের ছোট ভাই রেভা: জন বম নাজিরিন চার্চ আমেরিকার- এর অর্থায়নে দুর্যোগে ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে এ-ই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্তিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি এসএম সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, ফারুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি মো. হারুন এবং হেডম্যান সমূল্ল্য তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হেডম্যান রিনলম বম (পালম) জানান, পাস্টার জন বম পক্ষ থেকে ফারুয়া বাজার, তারাছড়ি, গয়াইনছড়ি, এগুজ্যাছড়ি, শুক্কুরছড়ি, যমুনাছড়ি এলাকায় দুর্যোগ ক্ষতিগ্রস্তদের ২০০ পরিবারের মাঝে চাউল, আলু, তৈল সহ অন্যান্য ত্রাণ বিতরণ করা হয়।

বিভিন্ন ইভেন্টে পর্যালোচনা, প্রশিক্ষণ ও ধর্মীয় গুরুদের নিয়ে কক্সবাজারে ৩ দিনব্যাপী “যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার” বিষয়ক মাস্টার ট্রেনিং সম্পন্ন









