| ২৫ জুলাই ২০২৬
শিরোনাম:

মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন —— সভাপতি পারদর্শী বড়ুয়া

মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন —— সভাপতি পারদর্শী বড়ুয়া

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বৃক্ষরোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয়তাবাদী কৃষকদলে জেলা কমিটি সভাপতি পারদর্শী বড়ুয়া।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মানিকছড়ি উপজেলা শাখা কৃষকদলে আয়োজনে বিএনপি দলীয় অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষকদলে সাধারণ সম্পাদক অংগ্য মারমা সঞ্চালনায় উপজেলা কৃষকদলে সভাপতি মোঃ আল ফারুক সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষকদলে জেলা কমিটি যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান জাহাঙ্গীর, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটি সদস্য নুরুজ্জামান মাষ্টার, কৃষকদলে জেলা কমিটি যুগ্ম সম্পাদক সফিকুর ইসলাম বেপারী, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষকদলে সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক, তিনট্যহরী ইউনিয়নে কৃষকদলে সভাপতি মোঃ হানিফ, বাটনাতলী ইউনিয়ন কৃষকদলে সভাপতি মোঃ খোকন মিয়া প্রমূখ।

এ সময় প্রধান অতিথি পারদর্শী বড়ুয়া বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে উপজেলা জামতলা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা রোপণ করা হয়।

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন —— সভাপতি পারদর্শী বড়ুয়া

 

সিএইচটি বার্তা ডেস্ক, ঢাকা অফিস:

দেশের রাজনীতির সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র ইতোমধ্যে সংসদ সচিবালয়ে পৌঁছেছে। এ ব্যাপারে স্পিকার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে তিনি বিস্তারিত জানাবেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদে যান বঙ্গভবনে কয়েকজন কর্মকর্তা। তারা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পৌঁছে দেন।

পদত্যাগের বিষয়টি রাষ্ট্রপতি নিজেও স্বীকার করেছেন। একটি শীর্ষ গণমাধ্যমে একজন সাংবাদিক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে মো. সাহাবুদ্দিন পদত্যাগের ব্যাপারে বলেন, ‘এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’  পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়ে গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বলে দিছি, বুঝে নেন।’

পদত্যাগপত্রের চিঠিতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর সাংবিধানিক সংকট এড়াতে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরবর্তীতে সাধারণ নির্বাচন আয়োজনে ভূমিকা রাখেন।

বর্তমানে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং ‘অটোনমিক নিউরোপ্যাথি’ (Autonomic Neuropathy) নামক স্নায়ুরোগে আক্রান্ত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই শারীরিক অসুস্থতা ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। এই পরিস্থিতিতে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ থেকে অব্যাহতি নেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদে নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আপাতত স্পিকার হাফিজ উদ্দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। মেয়াদের আরও প্রায় এক বছর নয় মাস বাকি থাকতেই তিনি পদত্যাগ করলেন।

 

সাহাবুদ্দিন চুপ্পু ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে আখ্যা দিয়ে তখন বঙ্গভবন ঘেরাও কর্মসূচিও পালিত হয়। তবে বিএনপি বরাবরই রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে ছিল না। ফলে শেষ পর্যন্ত টিকে যান মো. সাহাবুদ্দিন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার ঘটন করলে নতুন সরকারকে শপথ পড়ান সাহাবুদ্দিন চুপ্পু। নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে কখন পরিবর্তন করা হবে সেই নিয়ে অনেক নীতিনির্ধারক ও রাজনীতি দলের বিশ্লেষকদের মধ্যে অনেক কথা চলে। অবশেষে সরকারের পাঁচ মাসের মাথায় তিনি বঙ্গভবন ছাড়ার নিশ্চিত করলেন।

বন্যাদুর্গতদের পাশে সাংসদ সাচিংপ্রূ জেরি।

মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন —— সভাপতি পারদর্শী বড়ুয়া

বান্দরবান সংবাদদাতা:

বান্দরবানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ৩০০ নং আসনের স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু (জেরি)।

আজ (২৪ জুলাই) সংসদ সদস্য সাচিংপ্রূ জেরি বান্দরবান পৌর এলাকার ক্যাচিংঘাটা ৬নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

সকালে তিনি প্লাবিত এলাকা ও আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এসময় চাল, ডাল, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ সহায়তা তুলে দেন ১৫০ পরিবারের হাতে।

ত্রাণ বিতরণকালে তিনি বলেন,”প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও যতদিন প্রয়োজন ত্রাণ কার্যক্রম চলবে। বন্যার পানি নেমে যাওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে খাবার ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।”

প্রশাসনের তথ্যমতে, কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ক্যাচিংঘাটা ৬ নং ওয়ার্ডের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। ত্রাণ পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১:০৪ পিএম

রোয়াংছড়িতে ১৫ টাকায় চাল পেয়ে খুশি তারাছা ইউনিয়নের বাসিন্দারা।

মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন —— সভাপতি পারদর্শী বড়ুয়া

মো.আলম; বান্দরবান সংবাদদাতা:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় চলমান বন্যার মধ্যে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ শুরু হয়েছে।

বন্যা কবলিত মানুষের কষ্ট লাঘবে ২নং তারাচা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারগুলোকে মাত্র ১৫ টাকা দরে চাল দেওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।

সরেজমিনে দেখা যায়, খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ছাইংগ্যা বাজার এলাকায় চাল বিতরণ করা হচ্ছে। বিতরণের দায়িত্বে রয়েছেন ডিলার নাহিমা আক্তার। ব্যানার অনুযায়ী প্রতি মাসে কার্ডপ্রতি ৩০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে।

বন্যার কারণে অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় খাবার সংকট দেখা দিয়েছিল। এমন সময়ে স্বল্পমূল্যের এই চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, “বন্যার কারণে কাজকর্ম বন্ধ। বাজারে চালের দামও বেশি। এই ১৫ টাকা কেজি দরের চাল পেয়ে আমাদের অনেক উপকার হলো।

আরেক উপকারভোগী বলেন, “এই দুর্যোগের সময়ে সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে। ১৫ টাকায় চাল পেয়ে আমরা অনেক খুশি। এটা আমাদের জন্য বড় সহায়তা।”

খাদ্য অধিদপ্তর, রোয়াংছড়ি সূত্রে জানা যায়, সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল মাসে এ কর্মসূচির চাল বিতরণ করা হয়। বন্যা পরিস্থিতি বিবেচনায় এবার বিশেষভাবে তদারকি করে দ্রুত বিতরণ নিশ্চিত করা হচ্ছে।

রোয়াংছড়ি উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, “বন্যা কবলিত মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে সেজন্য আমরা সময়মতো চাল বিতরণ করছি। কোনো অনিয়ম হলে সাথে ব্যবস্থা নেওয়া হবে।”

বন্যার এই কঠিন সময়ে ১৫ টাকা দরের চাল পেয়ে তারাচা ইউনিয়নের মানুষের মুখে হাসি ফুটেছে। তাদের প্রত্যাশা, দুর্যোগকালীন এই সহায়তা অব্যাহত থাকবে।

×