ত্রুয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাজেকে বাঘাইহাট ৫৪ বিজিবির চেকপোস্ট স্থাপন
রুপম চাকমা, দিঘীনালা :
রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে তল্লাশি ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় দীঘিনালা–সাজেক ও বাঘাইছড়ি সড়কে এসব চেকপোস্ট স্থাপন করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানা লে: কর্ণেল মহিন উদ্দীন ফারুহী।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চেকপোস্টগুলোতে যানবাহন ও যাত্রীদের নিয়মিত তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর এই তৎপরতায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান।





