শিরোনাম:

রাজস্থলীর ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের প্রচারণা শতশত জনস্রোতের বিশাল জনসভা

রাজস্থলীর ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের প্রচারণা শতশত জনস্রোতের বিশাল জনসভা

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণা আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা জনস্রোতের শত শত উপচে পড়া মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি ২৯৯নং আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষের কাণ্ডারী এডভোকেট দীপেন দেওয়ান। নির্ধারিত সময়ের অনেক আগে আশপাশের গ্রাম ও ইউনিয়ন ওর্য়াড পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে জড়ো হতে দেখা গেছে। সভাস্থল ছাড়িয়ে সড়ক ও আশপাশের খোলা জায়গায়ও বিপুল সংখ্যক মানুষের অবস্থান লক্ষ্য করা যায়। মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “এই উপচে পড়া মানুষের উপস্থিতিই প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তন চায়। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। ধানের শীষ জনগণের আস্থা অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে রাঙ্গামাটি ২৯৯নং আসনকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত করব। সাধারণ মানুষের সমস্যা সমাধানই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভা শেষে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় চারপাশ ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এর আগে ২৯৯নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান উপজেলার চুশাকপাড়া, নারাইছড়ি, হলুদিয়া পাড়া, বাজার এলাকা, তালুকদারপাড়া, নোয়াপাড়া ও হাজীপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে ধানের শীষের ভোটারদের সাথে কুশল বিনিময় সহ শুভেচ্ছা করেন। পুরো জেলা পাহাড়ি ও বাঙালি একসাথে শান্তি শৃঙ্খলা পরিবেশের ধানের শীষে একটি আপনার মূল্যবান ভোট প্রদানের জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন,বিএনপি একটি শান্তি শৃঙ্খলা গনতন্ত্র অধিকার রর্ক্ষাথের ভোট প্রয়োগের নিশ্চিত করন দল হিসাবে বিশ্বাস করি।

ছবি ও ক্যাপসন : রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে ধানের শীষের বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এড, দীপেন দেওয়ান।

বাঘাইছড়িতে ২৭ বিজিবির মারিশ্যা জোনে প্রেসব্রেফিং দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে যাবে ভোটের সরঞ্জাম

রাজস্থলীর ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের প্রচারণা শতশত জনস্রোতের বিশাল জনসভা

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙ্গামাটির ২৯৯নং আসনে বাঘাইছড়ি উপজেলার ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে দূরবর্তী পাহাড়ের দুর্গম ৬টি ভোট কেন্দ্র দোসর, নিউলংকর, ভাইবোনছড়া, সাজেক ইউনিয়নের শিয়াল দাহ, তুইছুই ও বেটলিং কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাবেন হেলিকপ্টারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) জোন সদরে স্থানীয় মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এসময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার জানান, ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড ব্যবহার করে বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মারিশ্যা জোনের দায়িত্বপ্রাপ্ত ২টি কেন্দ্রসহ সাজেকের ৪টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা যাবেন হেলিকপ্টারযোগে। এছাড়াও মারিশ্যা জোন বাঘাইছড়িতে ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে অন্যান্য বাহিনীর মতো বিজিবিও সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

জোন কমান্ডার আরও বলেন, পাহাড়ি এলাকায় ভোটারদের জানমাল নিরাপদ ও হুমকি মোকাবেলায় বিজিবি নিয়মিত টহল জোরদার করেছে। পাশাপাশি ড্রোন, উন্নত যোগাযোগ সরঞ্জাম ও নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করবে। ইতোমধ্যে ২৭ বিজিবি মারিশ্যা জোন ৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

ত্রুয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাজেকে বাঘাইহাট ৫৪ বিজিবির চেকপোস্ট স্থাপন

রাজস্থলীর ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের প্রচারণা শতশত জনস্রোতের বিশাল জনসভা

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে তল্লাশি ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় দীঘিনালা–সাজেক ও বাঘাইছড়ি সড়কে এসব চেকপোস্ট স্থাপন করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানা লে: কর্ণেল মহিন উদ্দীন ফারুহী।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চেকপোস্টগুলোতে যানবাহন ও যাত্রীদের নিয়মিত তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর এই তৎপরতায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান।

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত

রাজস্থলীর ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের প্রচারণা শতশত জনস্রোতের বিশাল জনসভা

 

প্রিন্স এডওয়ার্ড মাংসাং,
বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল :

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী – আলহাজ্ব মোঃ ফকির মাহবুব আনাম (স্বপন ফকির) ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ধানের শীষের গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিছিলটি মধুপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে মধুপুর আনারস চত্বর হয়ে মালাউড়ী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিশাল মিছিলটি শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারী সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সামাদ
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন (নাসির), পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন মধুপুর পৌরসভা, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির তালুকদার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন খান বাবলু, মধুপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্না।

উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র কৃষক দলের সভাপতি আরশেদ আলী উপজেলা বিএনপির কৃষক দলের সংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও সরকার শহীদের সুযোগ্য সন্তান আদিত্য সরকার, ছাত্রদল নেতা মানিক চন্দ, রুবেল সহ যুবদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এমপি পদপ্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন গনমাধ্যমকে জানান, আজকের গনমিছিলে মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে প্রমাণিত হয় যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনটি বাংলাদেশ জাতীয় দল (বিএনপি) ধানের শীষের প্রতীকে জনগণ বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

×