যৌথখামার বৌদ্ধ বিহারে ভাবগাম্ভীর্যের কঠিন চীবর দানোৎসব পালিত
বিশেষ প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার বৌদ্ধ বিহারে ভাবগাম্ভীর্যের কঠিন চীবর দানোৎসব পালিত হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় যৌথখামার বৌদ্ধ বিহারে প্রাঙ্গণের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি ডাকবাংলা বৌদ্ধ বিহার রাজকীয় ভদন্ত ঞানাওয়াইসা মহাথের সভাপতি পাইন্দিতা মহাথের। এসময় আরো উপস্থিত ছিলেন দায়ক সাবেক চেয়ারম্যান জেলা পরিষদ বান্দরবান বাবু থোয়াইচপ্রু মাষ্টার, সার্ক মানবাধিকার বান্দরবান জেলা সভাপতি দায়ক অংচমং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, আন্তজার্তিক মানবাধিকার কর্মী ও ৩২০ মৌজা হেডম্যান প্রতিনিধি চাইথোয়াইমং মারমা, বিহার পরিচালনা কমিটি সভাপতি কারবারী মংসুইউ মারমা, রাজস্থলী উপজেলা বিএনপি সম্পাদক দায়ক মংঞোই মারমা, যুব সমাজ যুবক-যুবতী শিক্ষানুরাগী সমাজ সেবক নেতৃবৃন্দসহ বিভিন্ন দুর দুরান্ত হতে বুদ্ধধর্মের প্রাণ দায়ক দায়িকারা ছোট বড় শিশুরা উপস্থিত ছিলেন।
কঠিন চীবর দানোৎসব প্রধান পৃষ্ঠাপোঠক দাতা উ ছিং অং ক্য রাখাইন পরিবারবর্গ এবং কক্সবাজার মহেশখালী দায়ক দায়িকারা দাতা যৌথ খামার বৌদ্ধ বিহারে দায়ক দায়িকাবৃন্দ। সকাল থেকে দায়ক দায়িকারা হাতে ছোয়াইং সহ ফল-মূল, পানীয়, পিন্ড দান, কল্পতরু হাতে নিয়ে বিভিন্ন প্রান্তের হতে মারমা রাখাইন বুদ্ধধর্মেলম্বীরা কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সঞ্চলনায় যৌথখামার বৌদ্ধ বিহারে অধ্যক্ষ পাইন্দিতা মহাথেরো। সকল উদ্দেশ্য ধর্ম দেশনায় পাঠ করে মহেশখালী বৌদ্ধ বিহারে অধ্যক্ষ এবং অষ্টশীল ও পঞ্চশীল পাঠ ভদন্ত ঞানাওয়াইসা মহাথেরো।
দুপুরে অতিথি ভিক্ষুসহ অতিথি দায়ক-দায়িকাদেরকে আহার ভোজন ব্যবস্থা করা হয়েছে। নতুন জাদি নির্মাণের জন্য চীবন দানোৎসব মধ্যে দিয়ে গৌতমবুদ্ধ কাছে ভিক্ষুগণরা উৎসর্গ প্রার্থণা করতে দেখা গেছে। বিকালে বিভিন্ন দুর দুরান্ত হতে আগত ছোট বড় শিশুরা দায়ক দায়িকারা গৌতম বুদ্ধের কাছে চীবন দান অর্থ দান মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
সর্বশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব শান্তি সকল জাতির কল্যাণের জন্য প্রার্থণা মধ্যে দিয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। জগতে সকল প্রাণী সুখী হউক।

| ২২ নভেম্বর ২০২৬




















