একটি মহল দেশের মানুষকে আবারও রাতের ভোটে ফিরিয়ে নিয়ে যেতে নানা রকম তৎপরতা শুরু করেছে —- সমাজকল্যান মন্ত্রী
মানিক সাহা, গাইবান্ধা:
সমাজকল্যান মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন বলেছেন দারিদ্র বিমোচনে সরকারের গৃহীত কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতে কোন কোন মহল থেকে নানা উস্কানি দেয়া হচ্ছে। এদেশের মানুষকে আবারও রাতের ভোটে ফিরিয়ে নিয়ে যেতে নানা রকম তৎপরতা শুরু করেছে।
তিনি শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর উপলক্ষে প্রাক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মহিমাগঞ্জের রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠ এসে সাংবাদিকদের ব্রিফিং কালে এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে না। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের যদি সৎ সাহস থাকে তাহলে দেশে ফিরে এসে আইনগতভাবে মোকাবেলা করুক।
এসময় আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি জেলা পরিষদ প্রশাসক ডাঃ ময়নুল হাসান সাদিক, সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মাহবুব, বিএনপির কেন্দ্রিয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজওয়ানুল হাবীব রফিক, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জোবায়েরুল হক, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ জেলা, উপজেলা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন প্রধানমন্ত্রীর আসন্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করত গাইবান্ধা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় মিলিত হন।

| ২৯ নভেম্বর ২০২৬



















