| ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

“সঙ্গীত হোক আমাদের জীবনের অনুপ্রেরণা”—এই স্লোগানকে ধারণ করে রাঙামাটির কাপ্তাইয়ে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’। শুক্রবার (০৯ অক্টোবর) ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপিত হয়।

প্রতিষ্ঠানের সভাপতি প্রদীপ মল্লিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা ও অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী চেতনার ওপর আলোকপাত করেন।

​বক্তারা বলেন, কবির জীবন ও সাহিত্য কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং এর দর্শন তরুণ প্রজন্মকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান করতে উদ্বুদ্ধ করে। সঙ্গীত মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার অন্তহীন শক্তি জোগায়।

অনুষ্ঠানে সম্মানিত  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুরের ধারার উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা অমল বিকাশ তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়শ্রী তঞ্চঙ্গ্যা, শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিথিলা তঞ্চঙ্গ্যা, রাঙ্গুনিয়া বিশিষ্ট ব্যবসায়ী দিগন্ত ধর, সুরের ধারার উপদেষ্টা দয়া রঞ্জন তঞ্চঙ্গ্যা, সুরের ধারা যুগ্ন সম্পাদক অর্ণব মল্লিক প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগঠনের খুদে শিল্পীরা নজরুল সঙ্গীত, স্বরচিত ও বিদ্রোহী কবিতার আবৃত্তি এবং নজরুলের গানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে দর্শকদের বিমোহিত করেন।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।কাপ্তাইয়ের স্থানীয় সাংস্কৃতিক অনুরাগী, অভিভাবক এবং সুরের ধারা সঙ্গীত নিকেতনের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। শুদ্ধ সংস্কৃতি চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির বিদ্রোহী ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেই তাঁদের এই বিশেষ উদ্যোগ বলে জানান আয়োজকরা।

দীঘিনালায় প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির ভান্তের ৫২তম শুভ জন্মদিন উদযাপন

কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির ভান্তের ৫২তম শুভ জন্মদিন উপলক্ষে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়েছে।

শনিবার ১০ অক্টোবর সকালে ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তে কেক কেটে ৫২ তম শুভ জম্মদিনের অনুষ্টানের আনুষ্ঠানিকতা সুচনা করেন। অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনা করেন শান্তি লুচন চাকমা। এ সময় ভান্তের বিশ্বের সকল প্রাণী সুখ শান্তি মঙ্গল কামনায় বুদ্ধ মুক্তি দান, সংগদান, অষ্টপরিস্কার দানসহ, নানা দানের যোগ্য আয়োজন করা হয়।

ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তে পার্বত্য ভিক্ষু সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি এবং দীঘিনালা বোয়ালখালি দশবল পার্বত্য চট্রল বৌদ্ধ অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘ দিন ধরে দাযিত্ব পালনে করে আসছেন। এদিকে ভান্তের জন্মদিন উপলক্ষে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রজ্ঞা জ্যোতি ভান্তেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্টানে উপস্তিত বৌদ্ধ ধর্মাবলম্ভীরা মনে করেন, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তে ভবিষ্যতেও বৌদ্ধধর্মের শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় অবদান রেখে যাবেন। পরিশেষে ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে অনুষ্টান সমাপ্ত হয়।

বাঘাইছড়ির মুসলিম ব্লক ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইমামপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইমামপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি থানার সেকেন্ড অফিসার মোঃ মাইনুল ইসলাম, এসআই জাহিদুল ইসলাম ও এসআই আব্দুর রহমান এবং কাচালং সরকারি কলেজের প্রদর্শক আবুল ফজল। এ ছাড়া স্থানীয় যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক প্রভাব এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আয়োজকদের মতে, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ইতিবাচক ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম হবে।

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গভামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা ঐ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে তার ডান হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয় ।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও প্রাথমিক চিকিৎসা চলাকালীন রোগীর পকেট তল্লাশি করে ৯৫০ পিস ই’য়াবা জব্দ করেছে মানিকছড়ি থানা পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আহত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে মানিকছড়ি থানা পুলিশ। তার নাম মো: এনামুল হক (৪৫), পিতা মো. রাজা মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

×