চাকুরী জীবনের ৩৭ বছর শেষে ‘পিআরএল”
আবু বককর, লংগদু প্রতিনিধি :
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী জনাব নজরুল ইসলাম সাহেব চাকুরী জীবন শেষে
পিআরএল এ যাচ্ছেন। চাকুরী জীবনে সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। তার চাকুরী জীবনের শেষ বিদায়ে হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মচারীদের পক্ষ হতে স্মৃতিস্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সাইদুর রহমান ও ডা: আছরিন সুলতানা নিপা সহ অন্যান্য স্টাফ বৃন্দ এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা নজরুল ইসলাম সাহেবকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ৩৭ বছর সরকারের সেবা দিয়ে যাওয়ার জন্য।

| ২১ সেপ্টেম্বর ২০২৬










