| ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম:

পানছড়িতে সড়কে ঝরল শিশুর প্রাণ, আহত বিজিবি সদস্য

পানছড়িতে সড়কে ঝরল শিশুর প্রাণ, আহত বিজিবি সদস্য

 

পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় তানিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

নিহত তানিয়া উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তানিয়া। সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন।

তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাদের আনন্দের যাত্রা বিষাদে পরিণত হয়।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য গুইমারা বিজিবি হাসপাতালে নেওয়া হয়েছে।

মাত্র ১২ বছর বয়সে তানিয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে বয়সে তার পড়াশোনা, খেলাধুলা আর আনন্দে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবন।

বাংলাদেশ মেইলের বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার বিপ্লব তালুকদার

পানছড়িতে সড়কে ঝরল শিশুর প্রাণ, আহত বিজিবি সদস্য

 

নিজস্ব প্রতিবেদক :

জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেইল২৪.নিউজের সম্পাদক এম এ রাশেদ তালুকদার। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইল২৪.নিউজের প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। এতে প্রধান আলোচক ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি সানের ক্রীড়া সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি দিনেশ মাহাতো।

অনুষ্ঠানে বাংলাদেশ মেইল২৪.নিউজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্টাফ, বিভাগীয় ব্যুরোপ্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ উপস্থাপনা, অনুসন্ধানী প্রতিবেদন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের সম্মাননা স্মারক দেওয়া হয়। মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার নির্বাচিত হন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার।

গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য ডেইলি সানের ক্রীড়া সম্পাদক শামীম চৌধুরী, মানবসেবায় অবদানের জন্য ইউএনবির বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিনোদন সাংবাদিকতায় অবদানের জন্য বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তফা মতিহারকে সম্মাননা প্রদান করা হয়।

চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চিত্রনায়ক জয় চৌধুরীকেও সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তার হাতে এ সম্মাননা তুলে দেওয়ার পর্ব।

আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে বাংলাদেশ মেইল২৪.নিউজ পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। দেশ-বিদেশে ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা গড়ে তুলতে পোর্টালটির ভূমিকার প্রশংসা করেন তাঁরা।

বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ মেইল২৪.নিউজ ভবিষ্যতেও পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করবে এবং দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গাইবান্ধায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার

পানছড়িতে সড়কে ঝরল শিশুর প্রাণ, আহত বিজিবি সদস্য

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টা পর নিয়ন হুদা (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে একই এলাকায় ঘাঘট নদীতে আরও তিনজনের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন নিয়ন। তার সঙ্গে থাকা তিনজন নিরাপদে তীরে ফিরে এলেও তিনি আর ফিরতে পারেননি। নিহত নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান নিয়ন। পরদিন বৃহস্পতিবার দুপুরে আত্মীয়স্বজনসহ চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনজন নদীর তীরে উঠে এলেও নিয়ন পানিতে নিখোঁজ হন। পরে সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীর তীরে ভিড় করেন। খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে নিখোঁজ ব্যক্তির সন্ধানে রংপুরের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়।

নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নিয়ন। সেখানে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে ছিলেন। এদিকে নিখোঁজের তিন দিন পর শনিবার বিকেলে নদী থেকে নিয়নের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। তার মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, নিখোঁজের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং উদ্ধার অভিযানের জন্য রংপুরের ডুবুরি দলের সঙ্গে নিয়নের মরদেহ উদ্ধার করা হয়।

​বোধিপুর বন বিহারে আগামী ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম কঠিন চীবর দানোৎসব

পানছড়িতে সড়কে ঝরল শিশুর প্রাণ, আহত বিজিবি সদস্য

 

​নিজস্ব প্রতিবেদক:

আসছে শুভ প্রবারণা পূর্ণিয়াযোগে ত্রৈমাসিক বর্ষাবাসের সমাপ্তি ঘটিয়ে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসবের অংশ হিসেবে পাহাড়ি অঞ্চলের অন্যান্য বনবিহারের ন্যায় এবারও বোধিপুর বন বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম কঠিন চীবর দানোৎসব। আগামী ২৫ ও ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. ৯ ও কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫৭০ বুদ্ধাব্দে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য ধর্মীয় উৎসব উদযাপিত হবে।

​বৌদ্ধ ধর্মে কঠিন চীবর দানকে দানে শ্রেষ্ঠ, দানের রাজা এবং দানোত্তম হিসেবে অভিহিত করা হয়েছে। স্বয়ং বুদ্ধ কর্তৃক এই দানকে ‘দানশ্রেষ্ঠ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মিগার মাতা, মহোপাসিকা, মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত এই দানের পুনর্জাগরণে পরম পূজ্য বনভন্তে পথিকৃৎ হিসেবে ভূমিকা পালন করেছিলেন। বনভান্তের বাণী—“ত্যাগই সুখ, ভোগই দুঃখ”—এই চেতনা ধারণ করেই বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন সত্য, শুভ ও শান্তির অন্বেষণে এই ধর্মীয় আয়োজনে অংশ নেন।

​দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানসূচি এবারের আয়োজনে দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

​২৫ অক্টোবর ২০২৬ খ্রি., রবিবার (বিকাল ও রাত পর্ব)
​দুপুর ০২:০০ টায় বেইনকর্মী ও দায়ক-দায়িকাদের পঞ্চশীল গ্রহণ ও অষ্টপরিষ্কার দান উৎসর্গ করা হবে।
​দুপুর ০২:৩০ মিনিটে বেইন ঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। বিকাল ০৩:০০ টায় ঐতিহ্যবাহী চারকায় সুতা কাটা শুরু হবে।

​সন্ধ্যা ০৬:০০ টায় সুতা সিদ্ধ ও রং করা, রাত ০৭:০০ টায় সুতা শুকানো এবং রাত ০৭:৩০ মিনিটে নলী ভরা ও তুম করা হবে।

​রাত ১০:০০ টায় বেইন টানা শুরু এবং রাত ১০:৩০ মিনিটে বেইন বুনা শুরু হবে, যা একটানা পরদিন সকাল ৭টা পর্যন্ত চলবে।

​২৬ অক্টোবর ২০২৬ খ্রি., সোমবার (সকাল ও বিকাল পর্ব)
​সকাল ০৬:০০ টায় কঠিন চীবর সেলাই শুরু এবং ০৬:৩০ মিনিটে বুদ্ধ পতাকা উত্তোলন করা হবে।
​সকাল ০৬:৪৫ মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাশ এবং ০৮:৩০ মিনিটে মঞ্চে আসন গ্রহণ অনুষ্ঠিত হবে।
​সকাল ০৯:০০ টায় ধর্মীয় সংগীত পরিবেশন ও পঞ্চশীল গ্রহণ এবং ০৯:১৫ মিনিটে বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান ও সংঘ দান উৎসর্গ করা হবে।

​সকাল ১০:০০ টায় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘের বিশেষ ধর্মদেশনা এবং সকাল ১১:০০ টায় ভিক্ষুসংঘকে পিণ্ডদান করা হবে।

​দুপুর ১২:০০ টায় অতিথিবৃন্দের ভোজন গ্রহণ, দুপুর ০১:১৫ মিনিটে পুণ্যার্থী ও অতিথিদের আসন গ্রহণ এবং ০১:৩০ মিনিটে ভিক্ষু সংঘের আসন গ্রহণ অনুষ্ঠিত হবে।
​দুপুর ০১:৪৫ মিনিটে উদ্বোধনী সংগীত পরিবেশন এবং দুপুর ০২:০০ টায় পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান, কল্পতরু দান, ফানুস বাতি দান ও উৎসর্গ করা হবে।
​বিকাল ০২:৩০ মিনিটে বিশ্বশান্তি কামনায় ভিক্ষুসংঘের নিকট আশীর্বাদ প্রার্থনা, ০২:৪৫ মিনিটে স্বাগত বক্তব্য এবং ০৩:০০ টায় অতিথিবৃন্দের মূল্যবান বক্তব্য ও ভিক্ষুসংঘের ধর্মদেশনা অনুষ্ঠিত হবে।

​পরিশেষে সন্ধ্যা ০৬:০০ টায় প্রদীপ পূজা ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে ২২তম কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটবে।

​অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর, সফল ও সুচারুভাবে সম্পন্ন করতে সর্বস্তরের বৌদ্ধ জনতার সক্রিয় অংশগ্রহণ এবং কায়িক, বাচনিক, মানসিক ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন কঠিন চীবর দান উদযাপন কমিটি ২০২৬-এর সভাপতি ধন মনি চাকমা ও সাধারণ সম্পাদক ফুটন্ত চাকমা।

×