| ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম:

রামগড়ে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রামগড়ে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

সাইফুল ইসলাম, রামগড় :

পার্বত্য চট্টগ্রামের বাঙালি ও অবাঙালি সকল জাতিসত্তার সমান মর্যাদা, স্বীকৃতি, পারস্পরিক আস্থা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যয়ে গড়ে ওঠা বৃহত্তর আঞ্চলিক রাজনৈতিক প্ল্যাটফর্ম সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ অক্টোবর (মঙ্গলবার) উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম, সিএইচটি সম্প্রীতি জোটের স্থায়ী কমিটির সহসভাপতি ও খাগড়াছড়ি জেলা প্রধান সমন্বয়ক মো. নিজাম উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মো. শাহীন আলম এবং রামগড় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যান্য অতিথিরা।

প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং শান্তি ও সম্প্রীতিকামী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় সকল সম্প্রদায়ের ন্যায্য অধিকার নিশ্চিত করা, প্রতিটি জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় ও মর্যাদার স্বীকৃতি প্রতিষ্ঠা এবং পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমতা, স্বীকৃতি, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তির অঙ্গীকারকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসত্তার মধ্যে সম্প্রীতি ও আস্থার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

রামগড়ে অসহাদের মাঝে ৪৩ বিজিবির মানবিক সহায়তা বিতরণ

রামগড়ে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন, আর্থিক অনুদান, শিক্ষা উপকরণ ও চিকিৎসা সহায়তা বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রামগড় জোন সদরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ করেন, এসময় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবি,র সহকারী পরিচালক)(এডি) শামছুল আলম সহ, বিজিবি,র পদস্থ কর্মকর্তাবৃন্দ।

বিজিবি সূত্রে জানা যায়, এ কার্যক্রমের আওতায় রামগড় উপজেলার দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি পরিবারের মধ্যে বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ও উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপ ও বৌদ্ধবিহারে আর্থিক অনুদান এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

রামগড় ৪৩ বিজিবি, র জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে ৪৩ বিজিবি। এবং এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মারমাদের প্রবারণা পূর্ণিমা ফানুস উড়ানোর মধ্যে দিয়ে সম্পন্ন

রামগড়ে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

বিশেষ প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা বা মারমাদের ওয়াগ্যাই ফানুস উড়িয়ে ২দিন ব্যাপী সম্পন্ন করা হয়েছে। ২৭ তারিখ সকাল ৯ টায় দায়ক দায়িকারা ছোট বড় নর নারী বৌদ্ধ মারমা সম্প্রসম্প্রদায়ের বিহারে দলবল হাতে টিফিন কেরি নিয়ে ফলফ্রুট মিষ্টি জাতীয় জিনিস সহ নিয়ে যেতে দেখা গেছে। এসময় উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা সহধর্মিণী ক্রানুবাই চৌধুরাণী বিহার পরিচালনা কমিটি ভারপ্রাপ্ত সভাপতি ক্যচিং মারমা ৩২০ নং কাকড়াছড়ি মৌজা প্রতিনিধি আর্ন্তজার্তিক পিচ এ্যাম্বেসেডর চাইথোয়াইমং মারমা সম্পাদক বিচার পরিচালনা কমিটি মংসাথোয়াই মারমা সাবেক সম্পাদক বিহার কমিটি উচিমং চৌধুরী প্রবীণ মাষ্টার মংহলাঅং সাবেক বিহার পরিচালনা কমিটি ঞোমং মারমা দায়ক উষাবাই মারমা মিনু মারমা প্রমূখ।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৩ মাস বর্ষাবাস শ্রামণ ভিক্ষুগণ পালন করছে, পাশাপাশি সন্ন্যাসী উপাসক উপাসিকাসহ নিরামিষ খাবার খেতে দেখা যায়। মাছ মাংস খাবার হতে বিরত থাকে গৌতম বুদ্ধের অনুসারী হিসাবে ৩ মাস ওয়া বা বর্ষবাস পালনীয়। প্রতিটি পাড়া হতে যুবক যুবতী প্রতি বছর ন্যায় এবছরও প্রবারণা উৎসব সারারাত বিভিন্ন মারমা পিঠা তৈরি করছে। এরপর সকাল বেলায় পাড়াতে গিয়ে এসব তৈরি পিঠা মানুষের কাছে বিতরণ করা হয়েছে।

দুপুরে পিন্ড দান, পানীয় জলের দান, টাকা পয়সা দান, ফলমূল দান, মিষ্টি জাতীয় দান, ছোয়াইং দান সহ দুপুরে আহার ভোজন করা হয়। বিকাল ৪টায় বিহার মহাথেরো উ: ঞানাওয়াইসা ভিক্ষু ধর্মের দেশনায় বৌদ্ধ জাতক পঞ্চশীল অস্টশীল গ্রহণ করেন। মোমবাতি প্রজ্জলীন পানীয় দান সন্ধ্যায় ফানুস উড়ানোর হয়।

প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ

রামগড়ে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

প্রয়াণের প্রায় ১৮ বছর পেরিয়ে গেলেও পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব, পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিষ্ঠাতা ও ষষ্ঠ বৌদ্ধ সংগীতিকারক হিসেবে পরিচিত রাজগুরু অগ্রবংশ মহাথেরোর জন্মস্থান রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কুতুবদিয়া গ্রামে তাঁর কোনো ভাস্কর্য নির্মিত হয়নি। এতে স্থানীয় রাইংখ্যং বৌদ্ধ সমাজ ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, বৌদ্ধ ধর্ম, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ সংস্কারে অসামান্য অবদান রাখা এই মহান সংঘনায়কের স্মৃতি সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন। উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন পার্বত্য ভিক্ষু সংঘেরও। তাঁর জন্মস্থানে একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ করা হলে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর জীবন, আদর্শ ও অবদান তুলে ধরার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠতে পারে।

জানা যায়, ২০০৮ সালের ৫ জানুয়ারি রাত সাড়ে ৯টায় রাঙামাটি জেনারেল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ৯৫ বছর বয়সে মহাপ্রয়াণ ঘটে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর। ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত দেশি-বিদেশি বৌদ্ধ পণ্ডিত ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তিন দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

তাঁর প্রয়াণের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও জন্মস্থান কুতুবদিয়ায় স্মৃতিরক্ষার্থে কোনো ভাস্কর্য নির্মিত হয়নি। অথচ তাঁর নাম ও আদর্শকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে শিশু সদন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিবছর তাঁর জন্ম ও প্রয়াণ দিবস পালন করা হয়। পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানেও তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

৪০ থেকে ৫০ ফুট উচ্চতার ভাস্কর্য নির্মাণের দাবি :

স্থানীয়দের দাবি, কুতুবদিয়া গ্রামে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর জন্মস্থান কিংবা কুতুবদিয়া বৌদ্ধবিহারের পাশে অন্তত ৪০ থেকে ৫০ ফুট উচ্চতার একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ করা হোক। এতে রাইংখ্যং নদীর তীরবর্তী এলাকার মানুষ দূর থেকেও ভাস্কর্যটি দেখতে পারবেন। তাঁদের মতে, এ উদ্যোগ বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হলেও স্থানীয় জনগণের একার পক্ষে তা বহন করা সম্ভব নয়।

তাঁরা আরও বলেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মন্ত্রী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে আর্থিক সহযোগিতাও দিয়ে থাকেন। কিন্তু রাজগুরু অগ্রবংশ মহাথেরোর জন্মস্থান কুতুবদিয়া বৌদ্ধবিহারের অবকাঠামোগত উন্নয়ন ও স্মৃতি সংরক্ষণের বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি বলে তাঁদের অভিযোগ।

স্থানীয়দের ভাষ্য, বিহারে এখনো স্থায়ী দেশনালয় নেই। প্রতিবছর ধর্মীয় অনুষ্ঠানের সময় বাঁশের সাঁকো তৈরি করতে হয়। এমন একজন আন্তর্জাতিকভাবে পরিচিত ধর্মীয় ব্যক্তিত্বের জন্মস্থানের অবকাঠামোগত অবস্থা ও স্মৃতি সংরক্ষণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত।

যে অবদানে স্মরণীয় রাজগুরু অগ্রবংশ মহাথেরো :

রাজগুরু অগ্রবংশ মহাথেরো শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন; তিনি পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজের ধর্মীয় জাগরণ, শিক্ষা বিস্তার, সাহিত্যচর্চা ও সামাজিক সংস্কারের ইতিহাসে এক স্মরণীয় নাম। তাঁর জন্মনাম ফুলনাথ তঞ্চঙ্গ্যা। ১৯১৩ সালের ২৩ নভেম্বর বিলাইছড়ি উপজেলার কুতুবদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রুদ্রচিং তঞ্চঙ্গ্যা এবং মাতা পুণ্যগীলা ইচ্ছাবতী তঞ্চঙ্গ্যা।

শৈশব থেকেই তিনি শিক্ষা ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহী ছিলেন। পরবর্তী জীবনে বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার, বৌদ্ধ শিক্ষা ও সাহিত্যচর্চা, অনুবাদ কর্ম, সমাজ সংস্কার এবং পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুসংস্কারমুক্ত সমাজ গঠন এবং নিজ জাতির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।

তাঁর কর্মময় জীবন, ত্যাগ, প্রজ্ঞা ও দূরদর্শিতা তাঁকে দেশ-বিদেশের বৌদ্ধ সমাজে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তাঁর অবদান আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।

প্রশাসনের জরুরি উদ্যোগ কামনা :

বৌদ্ধ সমাজ ও স্থানীয় সচেতন মহল মনে করেন, রাজগুরু অগ্রবংশ মহাথেরোর স্মৃতি সংরক্ষণ শুধু একটি ভাস্কর্য নির্মাণের বিষয় নয়; এটি পার্বত্য চট্টগ্রামের ধর্মীয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণেরও অংশ।

তাই তাঁর জন্মস্থানে ভাস্কর্য নির্মাণ এবং কুতুবদিয়া বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়নে রাঙামাটি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, স্থানীয় জনপ্রতিনিধি ও পার্বত্য ভিক্ষু সংঘের জরুরি উদ্যোগ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিত উদ্যোগ নিলে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর জন্মস্থান কুতুবদিয়া একদিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে।

×