| ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম:

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের ডাক বাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া নুরাণী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষক ফরিদুল ইসলাম, আবু সাঈদ ও মোহন মিয়া মাদ্রাসায় অধ্যয়নরত শিশু শিক্ষার্থী ফাতিহা খাতুনের মায়ের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময় তারা ওই শিক্ষার্থীর মায়ের সাথে ভিডিও কলে কথা বলেন। বিভিন্ন সময়ে তারা শিক্ষার্থীর মায়ের কাছে পড়াশুনার বিষয়ে কথা বলার অজুহাতে ভিডিও কল দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এক পর্যায়ে তারা তাকে আপক্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ও আট আনি সোনার গহনা হাতিয়ে নেয়। এরই এক পর্যায়ে গত ২৪ অক্টোবর আবারও তারা আরও ৫২ হাজার টাকা চেয়ে হুমকি দেয়। নিরুপায় হয়ে ভুক্তভোগী নারী ৫২ হাজার টাকা নিয়ে তাদের হাতে দিয়ে আপক্তিকর ছবি ডিলিট করতে বলেন। এসময় ওই তিন শিক্ষক তালবাহানা করলে ভুক্তভোগী নারীর স্বজনরা তাদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে তারা দৌড়ে পালিয়ে যায়।

পরে শিক্ষার্থীর মা ভুক্তভোগী নারী থানায় লালমাটিয়া নুরানী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষক ফরিদুল ইসলাম, আবু সাঈদ ও মোহন মিয়ার নামে অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আবু সাঈদ (৩৬) নামে এক শিক্ষককে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত অপর দুই শিক্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

রবিবার সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়াস্থ ধর্মপুর আর্য বনবিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে নানা ধর্মীয় আচার ও পুণ্যানুষ্ঠান। বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট উপাচার দান ও হাজার প্রদীপ দানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

প্রবারণা পূর্ণিমার পুণ্যানুষ্ঠানে অংশ নেওয়া উপাসক আকাশী চাকমা বলেন, ‘প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা সকাল থেকে বুদ্ধমূর্তি দান, সংঘদানসহ নানা ধরনের দান করে থাকি। পাশাপাশি জগতের সকল প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।’

ধর্মপুর আর্য্য বন বিহারের প্রবারণা পূর্ণিমার উপলক্ষে ধর্মসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, ম্রাসা থোয়াই মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের সদস্য রিপল চাকমা।

এসময় অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবির প্রধান ধর্মদেশনা প্রদান করেন। এ ছাড়া উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে ধর্মদেশনা করেন শ্রীমৎ দীপানন্দ স্থবিরসহ আরও অনেকে।

ধর্মপুর আর্য্য বন বিহারের সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিকাশ দেওয়ান বলেন,ভান্তেদের দীর্ঘ তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে বর্ষাবাস শেষ হয়। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা অতীতের ভুল-ত্রুটির জন্য বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা করি। এ প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে বিভিন্ন বিহারে এক মাসব্যাপী অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে অবস্থিত কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু)। পরিদর্শন শেষে তিনি প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় অংশগ্রহণ করেন।

রোববার (২৫ অক্টোবর) সকালে বনবিহার পরিদর্শনকালে তিনি বৌদ্ধ ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিহারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বিহারের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে অবগত হন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা ও শাশ্বত চাকমা, বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমাসহ বিলাইছড়ি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিহার পরিচালনা কমিটির আয়োজনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিদর্শন স্থবির ও প্রিয়দর্শন ভিক্ষু।

এ সময় উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অমরজিৎ চাকমা, সাধারণ সম্পাদক হরিলাল চাকমা, অর্থ সম্পাদক জ্ঞানলাল চাকমা এবং হিজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিময় চাকমা।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ক সুনিতিময় চাকমা, রঞ্জন চাকমাসহ শত শত পুণ্যার্থী।

অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদানসহ নানা ধরনের দান ও ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

×