| ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম:

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিহার পরিচালনা কমিটির আয়োজনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিদর্শন স্থবির ও প্রিয়দর্শন ভিক্ষু।

এ সময় উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অমরজিৎ চাকমা, সাধারণ সম্পাদক হরিলাল চাকমা, অর্থ সম্পাদক জ্ঞানলাল চাকমা এবং হিজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিময় চাকমা।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ক সুনিতিময় চাকমা, রঞ্জন চাকমাসহ শত শত পুণ্যার্থী।

অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদানসহ নানা ধরনের দান ও ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে অবস্থিত কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু)। পরিদর্শন শেষে তিনি প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় অংশগ্রহণ করেন।

রোববার (২৫ অক্টোবর) সকালে বনবিহার পরিদর্শনকালে তিনি বৌদ্ধ ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিহারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বিহারের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে অবগত হন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা ও শাশ্বত চাকমা, বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমাসহ বিলাইছড়ি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিঘীনালা বন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

 

রুপম চাকমা, দিঘীনালা, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির দিঘীনালা বন বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে। রবিবার ২৫ অক্টোবর এ উপলক্ষে বিহারে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্টানে প্রধান ধর্মআলোচক হিসেবে উপস্হিত ছিলেন দিঘীনালা বন বিহারের আজীবন অধ্যক্ষ শ্রদ্ধেয় নন্দপাল মহাস্হবির ভান্তে, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শান্তি প্রিয় চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা উপস্তিত ছিলেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে বুদ্ধের অহিংসা, শান্তি, মৈত্রী ও করুণার বাণী স্মরণ করেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠানে সকাল ৯ টায় বুদ্ধপূজা, বুদ্ধ মুর্তি দান,সংঘদান, অষ্টপরিস্কারসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ধর্মদেশনা ও প্রার্থনার মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী বর্ষাব্রত শেষে আশ্বিনী পূর্ণিমায় প্রবারণা উদযাপিত হয়। এদিন বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাব্রত সমাপ্ত করেন এবং আত্মশুদ্ধি, সংযম ও ধর্মীয় অনুশীলনের মাধ্যমে জীবনে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

উৎসবকে কেন্দ্র করে দিঘীনালা বন বিহার ও আশপাশের এলাকায় ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। এ সময় দেশ ও জাতির মঙ্গল, বিশ্বশান্তি এবং সকল প্রাণীর সুখ-শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

প্রবারণা পূর্ণিমার মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি, ক্ষমাশীলতা, অহিংসা ও সম্প্রীতির চর্চা। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার মাধ্যমে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন ধর্মপ্রাণ বৌদ্ধরা।

দিঘীনালা বন বিহারে আয়োজিত এ ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হয়।

বাংলাদেশ মেইলের বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার বিপ্লব তালুকদার

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক :

জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেইল২৪.নিউজের সম্পাদক এম এ রাশেদ তালুকদার। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইল২৪.নিউজের প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। এতে প্রধান আলোচক ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি সানের ক্রীড়া সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি দিনেশ মাহাতো।

অনুষ্ঠানে বাংলাদেশ মেইল২৪.নিউজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্টাফ, বিভাগীয় ব্যুরোপ্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ উপস্থাপনা, অনুসন্ধানী প্রতিবেদন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের সম্মাননা স্মারক দেওয়া হয়। মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার নির্বাচিত হন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার।

গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য ডেইলি সানের ক্রীড়া সম্পাদক শামীম চৌধুরী, মানবসেবায় অবদানের জন্য ইউএনবির বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিনোদন সাংবাদিকতায় অবদানের জন্য বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তফা মতিহারকে সম্মাননা প্রদান করা হয়।

চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চিত্রনায়ক জয় চৌধুরীকেও সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তার হাতে এ সম্মাননা তুলে দেওয়ার পর্ব।

আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে বাংলাদেশ মেইল২৪.নিউজ পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। দেশ-বিদেশে ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা গড়ে তুলতে পোর্টালটির ভূমিকার প্রশংসা করেন তাঁরা।

বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ মেইল২৪.নিউজ ভবিষ্যতেও পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করবে এবং দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×