| ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

উত্তম কৃষি চর্চায় রাঙামাটির পলাশ খীসা পেলেন স্বীকৃতি

উত্তম কৃষি চর্চায় রাঙামাটির পলাশ খীসা পেলেন স্বীকৃতি

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :

বারি-৪ আম ও ব্যানানা ম্যাঙ্গো চাষ করে আদর্শ হয়ে উঠেছেন রাঙামাটির পলাশ খীসা। উত্তম কৃষি চর্চা বা ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস’ অনুসরণ করায় তাকে স্বীকৃতি দিয়েছে কৃষি বিভাগ।

শহরের বালুখালী ইউনিয়নে হাজারীবাগ এলাকায় দীর্ঘদিন ধরে ফল চাষ করছেন পলাশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার’ প্রকল্প—প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ—এর আওতায় তার বাগানকে মডেল হিসেবে বেছে নেওয়া হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ দেওয়ান জানান, কৃষি বিভাগের কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ নিয়ে পলাশ খীসা এখন নিরাপদ ফল উৎপাদন করছেন। বাগানে রাসায়নিকের ভারসাম্যপূর্ণ ব্যবহার, পরিচ্ছন্নতা ও ফসল সংরক্ষণে আধুনিক পদ্ধতি মানছেন তিনি।

“উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত এসব ফলমূল আন্তর্জাতিক মানসম্পন্ন। ফলে ভবিষ্যতে এসব আম বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে,” বলেন দেবাশীষ দেওয়ান।

পলাশ খীসার সাফল্য এখন এলাকার অন্য চাষিদের জন্যও অনুপ্রেরণা। কৃষি বিভাগ বলছে, এমন উদ্যোগ পার্বত্য অঞ্চলের কৃষিকে বাণিজ্যিক ও রপ্তানিমুখী করতে বড় ভূমিকা রাখবে।

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উত্তম কৃষি চর্চায় রাঙামাটির পলাশ খীসা পেলেন স্বীকৃতি

 

সুজন তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে নৃত্য, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াছমিন সুলতানা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভাশিষ চক্রবর্তী, রাজগুরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজলা তঞ্চঙ্গ্যা, ফারুয়া সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ তঞ্চঙ্গ্যা, দেবাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিময় চাকমা, তাগলকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপু চাকমা, ইউএনও কার্যালয়ের সত্য কিশোর, সজীব চাকমা ও সুজিত চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আলীকদমে আন্তর্জাতিক শান্তি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

উত্তম কৃষি চর্চায় রাঙামাটির পলাশ খীসা পেলেন স্বীকৃতি


‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতির বার্তা ছড়িয়ে দিতে বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে শান্তি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘Invest in Peace – For Everyone, Everywhere, Every Day’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। European Union (EU)-এর অর্থায়নে Ecosystems Restoration and Resilient Development in the CHT (UNDP) প্রকল্পের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।


‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ। এ ছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান উপজেলা কোঅডিনেটর অংসিং প্রু মার্মা এবং UNDP বান্দরবান পার্বত্য জেলার Upazila Facilitation/Field Assistant মো. শামিউল আলম।

‎কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় অংশীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় ৮০ থেকে ৯০ জন অংশ নেন। শান্তির পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে র‍্যালির পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সামাজিক সংহতি ও সম্প্রীতির বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


‎বক্তারা আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিদিনের সামাজিক আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে।

‎আয়োজকেরা জানান, আন্তর্জাতিক শান্তি দিবসের কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতি বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রামগড়ে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

উত্তম কৃষি চর্চায় রাঙামাটির পলাশ খীসা পেলেন স্বীকৃতি

 

সাইফুল ইসলাম, রামগড় :

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে রামগড় উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশাহ এর নেতৃত্বে পুলিশ বক্সের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সহ অনেকই উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

জননিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় তারা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবেন।

×