রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রিতিনিধ :
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ঘনিয়াখোলা গ্রামের গ্রামে অবস্থানরত কুখ্যাত মাদক সম্রাটী হোছনা আরা বেগম এবং তার প্রধান সহকারী নুরুল আমিন ওরফে রোহিঙ্গার বিরুদ্ধে ফুসে উঠেছে সাধারণ মানুষ। এলাকার যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধের সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে কুখ্যাত মাদক সম্রাটী হোছনা আরা বেগম ও তার প্রধান সহযোগী নুরুল আমিন ওরফে রোহিঙ্গার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঘনিয়াখোলা মূল ফটকে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।
মাদকের বিস্তার ও ধ্বংসের মুখে যুবসমাজ বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় অবাধে মাদকের বিস্তার ঘটিয়ে তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এলাকাবাসী জানান, কক্সবাজার ও বান্দরবান হয়ে কাপ্তাইয়ের রাইখালী ও ঘনিয়াখোলায় মাদক নিয়ে আসা হয়। পরবর্তীতে সেখান থেকে শুঁটকির সাথে ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হয়। এই অবৈধ ব্যবসার কারণে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশংকা করছে
এলাকার সচেতন মহল। উক্ত ব্যক্তিদের মাদক সরবরাহ চলতে থাকায় সাধারণ মানুষ সবসময় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন, তাদের মধ্যে বক্তব্য দেন মো. জয়নাল আবেদীন, শাহানাস বেগম এবং মো. ইয়াকুব হোসেন মাসুম প্রমুখ।
বক্তারা অবিলম্বে মাদক সম্রাটী হোছনা আরা বেগম ও নুরুল আমিন ওরফে রোহিঙ্গাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় এলাকার যুবসমাজ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে মাদক বেচাকেনা বন্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।