| ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ধনেশ পাখির সংসার জানালার কাচে ঠোঁটের টোকা আর ভালোবাসার অনন্য গল্প

ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ধনেশ পাখির সংসার জানালার কাচে ঠোঁটের টোকা আর ভালোবাসার অনন্য গল্প

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতি, ঝিরিঝিরির কলতান আর বন্যপ্রাণীর অভয়ারণ্য—রাঙামাটির কাপ্তাই যেন প্রকৃতির এক অপরূপ কাব্য। এই রূপের মাঝেই এবার যোগ হয়েছে এক স্নিগ্ধ, আবেগঘন ও বিরল অধ্যায়। কাপ্তাই জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি মুসলিম পাড়া বিট অফিস এলাকায় সপরিবারে দেখা মিলেছে প্রকৃতি প্রেমীদের কাঙ্ক্ষিত বিরল ‘ধনেশ পাখি’র। দীর্ঘ বিরতির পর তাদের এই ফিরে আসা এবং নতুন অতিথির আগমন পাহাড়ি অরণ্যে বইয়ে দিয়েছে আনন্দের জোয়ার।

​ভালোবাসার প্রতীক ও ধনেশ পাখির প্রজনন রহস্য প্রকৃতিজগতে ধনেশ পাখি তাদের স্বভাবসুলভ রোমান্টিকতা ও জীবনসঙ্গীর প্রতি আজীবন একনিষ্ঠতার জন্য অনন্য এক উদাহরণ। সাধারণত ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে ধনেশ পাখি প্রজনন করে এবং ডিম পেড়ে বাচ্চা দেয়। এই সময়ে এরা বড় গাছের কোটরে বা খোঁড়লে নিরাপদ বাসা বাঁধে। ঠিক এ নিয়মেই কাপ্তাইয়ের ব্যাঙছড়ি এলাকার একটি চুন্দুল গাছের কোটরে তারা গড়ে তুলেছে তাদের ভালোবাসার সংসার।

ব্যাঙছড়ি স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে এই এলাকায় এক জোড়া ধনেশ পাখি নিয়মিত দেখা গেলেও মাঝখানে তারা উধাও হয়ে গিয়েছিল। এবার তারা কেবল ফিরে আসেইনি, বরং সফলভাবে তিনটি ডিম পেড়ে ছানাও ফুটিয়েছে। বর্তমানে তাদের সাথে একটি ছানাকে উড়ে বেড়াতে দেখা যাচ্ছে, যা স্থানীয়দের কৌতূহল ও আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

​এই বিরল অতিথিদের নিয়ে কাপ্তাই  রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান শেয়ার করেছেন এক দারুণ মজার ও আবেগঘন অভিজ্ঞতা। তিনি জানান, প্রতিদিন সকালের প্রথম আলো ফোটার সাথে সাথেই ধনেশ পাখিগুলো এসে হাজির হয় বিট অফিসের জানালার কাঁচে। ঠিক যেন ঘুম ভাঙানিয়া সকালে কেউ কড়া নাড়ছে দরজায়।

​”একদম ভোরে জানালার কাচে এসে ওরা কড়া নাড়ে। মনে হয় যেন কেউ সাতসকালে দরজায় কলিং বেল বাজাচ্ছে। কাচে নিজের প্রতিবিম্ব দেখে পাখিটি অন্য কেউ মনে করে রেগে যায় এবং টকটক শব্দে ঠোঁট দিয়ে কাচে আঘাত করতে থাকে। কাচের ওপাশে থাকা সেই অবয়বকে সে প্রতিপক্ষ মনে করে নিজের পরিবার ও সংসারকে রক্ষা করতে চায়—তাদের এই সরলতা ও আত্মরক্ষার তাগিদ সত্যিই মুগ্ধ করার মতো।”

​জীববৈচিত্র্যের অমূল্য সম্পদ রক্ষা প্রয়োজন প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা এই ধনেশ পরিবার পাহাড়ি বনের জীববৈচিত্র্যের এক অমূল্য সম্পদ। ভোরে বিট অফিসের জানালে কড়া নাড়া এই ধনেশ পরিবারের মিতালী কাপ্তাইয়ের অরণ্যকে করে তুলেছে আরও বেশি জীবন্ত ও প্রাণোচ্ছ্বল। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, বনের এই নির্বিঘ্ন পরিবেশ এবং কাপ্তাইয়ের অপরূপ সৌন্দর্য রক্ষায় এসব বিরল প্রাণীর নিরাপত্তা ও বিচরণক্ষেত্র আরও জোরদার করা হবে।

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ধনেশ পাখির সংসার জানালার কাচে ঠোঁটের টোকা আর ভালোবাসার অনন্য গল্প

 

সুজন তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে নৃত্য, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াছমিন সুলতানা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভাশিষ চক্রবর্তী, রাজগুরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজলা তঞ্চঙ্গ্যা, ফারুয়া সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ তঞ্চঙ্গ্যা, দেবাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিময় চাকমা, তাগলকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপু চাকমা, ইউএনও কার্যালয়ের সত্য কিশোর, সজীব চাকমা ও সুজিত চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আলীকদমে আন্তর্জাতিক শান্তি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ধনেশ পাখির সংসার জানালার কাচে ঠোঁটের টোকা আর ভালোবাসার অনন্য গল্প


‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতির বার্তা ছড়িয়ে দিতে বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে শান্তি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘Invest in Peace – For Everyone, Everywhere, Every Day’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। European Union (EU)-এর অর্থায়নে Ecosystems Restoration and Resilient Development in the CHT (UNDP) প্রকল্পের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।


‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ। এ ছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান উপজেলা কোঅডিনেটর অংসিং প্রু মার্মা এবং UNDP বান্দরবান পার্বত্য জেলার Upazila Facilitation/Field Assistant মো. শামিউল আলম।

‎কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় অংশীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় ৮০ থেকে ৯০ জন অংশ নেন। শান্তির পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে র‍্যালির পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সামাজিক সংহতি ও সম্প্রীতির বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


‎বক্তারা আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিদিনের সামাজিক আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে।

‎আয়োজকেরা জানান, আন্তর্জাতিক শান্তি দিবসের কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতি বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রামগড়ে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ধনেশ পাখির সংসার জানালার কাচে ঠোঁটের টোকা আর ভালোবাসার অনন্য গল্প

 

সাইফুল ইসলাম, রামগড় :

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে রামগড় উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশাহ এর নেতৃত্বে পুলিশ বক্সের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সহ অনেকই উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

জননিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় তারা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবেন।

×