লংগদুতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ও মহিলা বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির লংগদুতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা এবং মহিলা বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার সেক্রেটারি তাজমাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নায়েবে আমীর মাও :মো: এ এল এম সিরাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মো. মোস্তাফিজুর রহমান এবং রাঙামাটি পার্বত্য জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির মো. নাছির উদ্দিন, বগাচত্তর ইউনিয়নে ইউনিয়ন জামায়াতের আমির মো. ছিদ্দিকুর রহমান খোকন, গুলশাখালী ইউনিয়নে মাওলানা মো. আশরাফ, কালাপাকুজ্যা ইউনিয়নে মাওলানা মো. মাইনুদ্দিন এবং আটারকছড়া ইউনিয়নে মাওলানা মো. ফয়েজ আহমদের নাম ঘোষণা করা হয়।
এছাড়া বাঘাইছড়ি পৌরসভার মেয়র পদে অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ এবং বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানের নাম ঘোষণা করা হয়।
সভায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম, নির্বাচনী প্রস্তুতি এবং মহিলা বিভাগের দায়িত্বশীলদের করণীয় ও সাংগঠনিক ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

| ৩১ অক্টোবর ২০২৬















