| ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক ইয়ুথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক ইয়ুথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ

রাঙ্গামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক ইয়ুথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বাজার ফান্ড ভবন, ডিসি অফিস সংলগ্ন রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ডিসেন্ট এএফপি সাবেক ফ্যাক্ট এডিটর কদরুদ্দীন, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা,দৈনিক সমকাল ও একুশে টেলিভিশন এর সিনিয়র সাংবাদিক সত্রং চাকমা, দৈনিক আজকের পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি হিমেল চাকমা,দৈনিক কালের কন্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি রাকিব উদ্দীন।

প্রশিক্ষনের শুরুতে পরিচয় পর্ব,পরবর্তীতে প্রশিক্ষণের মূল পর্বের মধ্যে সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদের উৎস, রিপোর্ট লিখন,মানবাধিকার ও সাংবাদিকতা,জাতীয় পাহাড় প্রেক্ষাপট অনুসন্ধান রিপোর্টিং,ফ্যাক্ট চেক ও ডিজিটাল ইয়ুথ এ জার্নাল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি দুই জেলা থেকে সাংবাদিক, এনজিও কর্মী, মানবাধিকার কর্মী ও প্রবাসীসহ ১৯ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

দীঘিনালা জোনের উদ্যোগে স্বাস্থ্যসেবায় প্রশিক্ষণ সম্পন্ন ; ২১ জনকে নারীকে সনদ বিতরণ

সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক ইয়ুথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ি দীঘিনালা জোনের উদ্যোগে ৩ সপ্তাহ ব্যাপি গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, সন্তান প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক উপর প্রশিক্ষণ সম্পন্ন। প্রশিক্ষণার্থী ২১ জন নারীকে সনদ বিতরন করেন মেডিকেল অফিসার আরএমও শায়খ উদ্দিন ক্যাপ্টেন সাকলাইন।

সোমবার (২৭ সেপ্টম্বর) সকালে দীঘিনালা জোন সদরে গত ৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দীঘিনালা জোনের তত্ত্বাবধানে এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগিতার গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ (তিন) সপ্তাহের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন শেষে ২১ প্রশিক্ষনার্থীদের মাঝে যোগ্যতার সনদ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষনার্থী তিলক্ষ চাকমা ও বিউটি মুৎসুদ্দি বলেন, আমরা প্রশিক্ষন নিয়েছি এখন আমরা গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা প্রদানে পরামর্শ ও সহযোগীতা করতে পারব।

কাপ্তাইয়ে কুখ্যাত মাদক কারবারি হোছনা আরা ও তার সহযোগীর গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক ইয়ুথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রিতিনিধ :

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ঘনিয়াখোলা গ্রামের গ্রামে অবস্থানরত কুখ্যাত মাদক সম্রাটী হোছনা আরা বেগম এবং তার প্রধান সহকারী নুরুল আমিন ওরফে রোহিঙ্গার বিরুদ্ধে ফুসে উঠেছে সাধারণ মানুষ। এলাকার যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধের সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে কুখ্যাত মাদক সম্রাটী হোছনা আরা বেগম ও তার প্রধান সহযোগী নুরুল আমিন ওরফে রোহিঙ্গার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঘনিয়াখোলা মূল ফটকে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।

মাদকের বিস্তার ও ধ্বংসের মুখে যুবসমাজ বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় অবাধে মাদকের বিস্তার ঘটিয়ে তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এলাকাবাসী জানান, কক্সবাজার ও বান্দরবান হয়ে কাপ্তাইয়ের রাইখালী ও ঘনিয়াখোলায় মাদক নিয়ে আসা হয়। পরবর্তীতে সেখান থেকে শুঁটকির সাথে ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হয়। এই অবৈধ ব্যবসার কারণে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশংকা করছে

এলাকার সচেতন মহল। উক্ত ব্যক্তিদের মাদক সরবরাহ চলতে থাকায়  সাধারণ মানুষ সবসময় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন, তাদের মধ্যে বক্তব্য দেন মো. জয়নাল আবেদীন, শাহানাস বেগম এবং মো. ইয়াকুব হোসেন মাসুম প্রমুখ।

বক্তারা অবিলম্বে মাদক সম্রাটী হোছনা আরা বেগম ও নুরুল আমিন ওরফে রোহিঙ্গাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় এলাকার যুবসমাজ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে মাদক বেচাকেনা বন্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক ইয়ুথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

২৯ বীর বিলাইছড়ি সেনা জোনের অধীনে ফারুয়া আর্মি ক্যাম্পের টহল দলের অভিযানে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিলাইছড়ি থানা সূত্রে এ তথ্য জানা গেছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানাধীন ফারুয়া বাজার সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিনচালিত বোটে অভিযান চালায় ২৯ বীর বিলাইছড়ি জোনের ফারুয়া আর্মি ক্যাম্পের টহল দল। এ সময় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে স্থানান্তরের সময় ৫৪ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম কার্তিক তঞ্চঙ্গ্যা (২৬)। পিতা: অন্দ লার তঞ্চঙ্গ্যা, মাতা: সূর্যো দেবী তঞ্চঙ্গ্যা,স্ত্রী ঃ অঞ্জন চনা তঞ্চঙ্গ্যা,সাং- তিনি রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বগাখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন সাইচল রাস্তা এলাকার বাসিন্দা।দুর্গম এলাকা এবং নেটওয়ার্ক সংযোগ না থাকায় এ বিষয়ে আটক ব্যক্তি, তার পরিবারের সদস্য কিংবা সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

×