রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
শিরোনাম:

দিঘীনালায় প্রয়াত দয়াল সুখ চাকমার সাপ্তাহিকক্রিয়া সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬, ২:৪২ পিএম
1 বার পড়া হয়েছে
দিঘীনালায় প্রয়াত দয়াল সুখ চাকমার সাপ্তাহিকক্রিয়া সম্পন্ন

 

রুপম চাকমা, দিথীনালা, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় প্রয়াত দয়াল সুখ চাকমার সাপ্তাহিকক্রিয়া অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার ২২ মার্চ ২০২৬ সকালে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ নানা বিধ দানোর যগ্য আয়োজন করা হয়। অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনা করেন সুলক সুচী চাকমা। অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন ধ্যান মিত্র ভিক্ষু দিঘীনালা বন বিহার, প্রিয়া নন্দভান্তে বিমুক্তিপুর ভাবনা কুঠির, দেব ডাঙ্গা ভান্তে ধুতাংঙ্গটিলা বন বিহার।

ভান্তে তার দেশনায় বলেন, “মানুষ মরণশীল। জন্ম হলে মৃত্যুবরণ করতেই হয়। এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম।” তিনি আরও বলেন, সৎকর্ম ও পুণ্য অর্জনের মাধ্যমেই মানুষের জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে। অনুষ্ঠানটি প্রয়াতের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ভিক্ষুসংঘের উপস্থিতিতে বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও পুণ্যদান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রয়াত দয়াল সুখ চাকমার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। উপস্থিত ব্যক্তিরা তার জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং প্রয়াতের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করা হয়।

থানচিতে তিন দিন ধরে ফল ব্যবসায়ী নিখোঁজ।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬, ৮:২০ পিএম
দিঘীনালায় প্রয়াত দয়াল সুখ চাকমার সাপ্তাহিকক্রিয়া সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি; থানচি (বান্দরবান):

বান্দরবানের থানচি উপজেলায় ফল (বেল) কিনতে গিয়ে আবু তাহের (৪০) নামের এক ব্যবসায়ী গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় আজ (২২ মার্চ) দুপুরে থানচি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী হিমা আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ আবু তাহের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাবিলগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি গত ১৭ মার্চ বেল কেনার উদ্দেশ্যে তার দুই সহযোগীকে নিয়ে থানচি উপজেলায় আসেন। গত ২০ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি সহযোগীদের কাছে রেখে উপজেলার মরিয়ম পাড়া এলাকায় বেলের বাগান দেখার উদ্দেশ্যে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় আজ থানায় জিডি করা হয়।

নিখোঁজ আবু তাহের (৪০) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড় নগর গ্রামের আলী হোসেনের ছেলে। বর্তমানে তার পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

তার সাথে থাকা সহযোগী খোরশেদ আলম জানান, আবু তাহের একা বাগান দেখতে গিয়েছিলেন এবং যাওয়ার সময় তার ফোনটি তাদের কাছে রেখে যান। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় তারা চিন্তিত হয়ে পড়েন এবং স্থানীয়ভাবে খোঁজ শুরু করেন।

থানচি থানা থেকে জানা যায়, নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রীর করা সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। মরিয়ম পাড়া ও এর আশেপাশের দুর্গম এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

​নিখোঁজ আবু তাহেরের সন্ধানপ্রার্থী তার পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ০১৮৩৮-৬৫৬২৬৫ (স্ত্রী) নম্বরে যোগাযোগ করার জন্যও  বিনীত অনুরোধ জানান।

রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬, ২:২১ পিএম
দিঘীনালায় প্রয়াত দয়াল সুখ চাকমার সাপ্তাহিকক্রিয়া সম্পন্ন

 

সাইফুল ইসলাম, রামগড় :

স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান অতিথিদের। খাগড়াছড়ির রামগড় পৌরসভার উদ্যোগে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) রামগড় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব মোঃ হাসনাত মোর্শেদ ভুইয়া (লালন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, রামগড় পৌর এলাকার চলমান নানা সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা বলেন, রামগড়ের টেকসই উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আলোচনা সভা ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং স্থানীয় সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। সভা শেষে উপস্থিত সকলের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

সাজেক পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬, ১:১৩ পিএম
দিঘীনালায় প্রয়াত দয়াল সুখ চাকমার সাপ্তাহিকক্রিয়া সম্পন্ন

 

রুপম চাকমা, দিঘীনালা, খাগড়াছড়ি :

রাঙ্গামাটি বাঘাইছড়ি সাজেক বাঘাইহাট হাজাছড়া এলাকায় খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার পথে বাঘাইহাট হাজাছড়া এলাকায় একটি পর্যটকবাহী
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িতে থাকা তিন পর্যটক আহত হন।

রবিবার ২২ মার্চ ২০২৬ সকালে এই ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। তারা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এবং উন্নত চিকিৎসার জন্য দিঘীনালা সদর হাসপাতালে প্রেরন করা হয়।

আহত ব্যক্তিরা হলেন, (১) মো: সুমন (৩২) গ্রাম- চুয়াডাঙ্গা (২) মো: রবি (৩৮), গ্রাম- চুয়াডাঙ্গা অপর একজনের নাম (৩) মো; সালা উদ্দিন (৩২) গ্রাম- চুয়াডাঙ্গা।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সাজেকের পাহাড়ি সড়কগুলো আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সংশ্লিষ্টরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

×