শিরোনাম:

সাজেক পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩

সাজেক পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩

 

রুপম চাকমা, দিঘীনালা, খাগড়াছড়ি :

রাঙ্গামাটি বাঘাইছড়ি সাজেক বাঘাইহাট হাজাছড়া এলাকায় খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার পথে বাঘাইহাট হাজাছড়া এলাকায় একটি পর্যটকবাহী
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িতে থাকা তিন পর্যটক আহত হন।

রবিবার ২২ মার্চ ২০২৬ সকালে এই ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। তারা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এবং উন্নত চিকিৎসার জন্য দিঘীনালা সদর হাসপাতালে প্রেরন করা হয়।

আহত ব্যক্তিরা হলেন, (১) মো: সুমন (৩২) গ্রাম- চুয়াডাঙ্গা (২) মো: রবি (৩৮), গ্রাম- চুয়াডাঙ্গা অপর একজনের নাম (৩) মো; সালা উদ্দিন (৩২) গ্রাম- চুয়াডাঙ্গা।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সাজেকের পাহাড়ি সড়কগুলো আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সংশ্লিষ্টরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

ঈদের ছুটিতে সাজেকে পর্যটকের উপচে পড়া ভিড়

সাজেক পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩

 

রুপম চাকমা, দিঘীনালা, খাগড়াছড়ি:

রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চল সাজেক ভ্যালি-তে ঈদের ছুটিতে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। টানা কয়েক দিনের ছুটি কাজে লাগিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন এই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন থেকেই পর্যটকদের ঢল নামে সাজেকে। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসায় রিসোর্ট ও কটেজগুলো আগেই বুকিং পূর্ণ হয়ে যায়। অনেক পর্যটককে বাধ্য হয়ে কাছাকাছি এলাকায় বিকল্প আবাসনের খোঁজ করতে হচ্ছে।

সাজেকের অন্যতম আকর্ষণ সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে ভোর থেকে বিভিন্ন ভিউপয়েন্টে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মেঘের ভেলায় ভেসে থাকা পাহাড়ের দৃশ্য দেখতে পর্যটকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এদিকে অতিরিক্ত পর্যটকের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্থানীয় প্রশাসন ও সেবা প্রদানকারীরা। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সাজেক সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ঈদের এই মৌসুম তাদের জন্য আশীর্বাদ হলেও অতিরিক্ত ভিড়ের কারণে সেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে, পর্যটকদের সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন পরিবেশবিদরা, যাতে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না হয়।

সব মিলিয়ে ঈদের ছুটিতে সাজেক ভ্যালি আবারও পরিণত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে, যেখানে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলায় মুখর হয়ে উঠেছে পুরো সাজেক ভ্যালি।

আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সেনাবাহিনীর ঈদ শুভেচ্ছা ও মানবিক সহায়তা

সাজেক পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩


‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।

‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও ডাক্তার,নার্স চিকিৎসাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে আলীকদম সেনা জোন।

‎শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক (এসপিপি, পিএসসি)। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে চিকিৎসক ও সেবাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

‎এ সময় রোগীদের মাঝে ফ্রুট বাস্কেট বিতরণ করা হয়। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে হাসপাতালে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং রোগীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।



‎আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি জোরদার করে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

‎আলীকদম সেনা জোনের এই মহৎ প্রয়াস স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব বিস্তার করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

দিঘীনালায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিধবা শান্তি রানি চাকমা পাশে দীঘীনালা উপজেলা প্রশাসন

সাজেক পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩

 

রুপম চাকমা, দিঘীনালা, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি দীঘীনালা উপজেলায় ২নং ওয়ার্ডের ১নং মেরুং ইউনিয়নের ভৈরফা গ্রামে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় বিধবা শান্তি রানি চাকমাকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। দীঘীনালা উপজেলার নির্বাহী অফিসার তানজিম পারভেজ পক্ষ থেকে এই সহায়তা পৌঁছে দেন ১নং মেরুং ইউনিয়নের ৭নং ওযার্ডের মেম্বার সমীরন চাকমা।

জানা যায়, গতকাল শুত্রুবার ২০ মার্চ ২০২৬ বিকেলে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শান্তি রানি বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনি মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। বিষয়টি ৭নং ওযার্ডে মেম্বার সমীরন চাকমা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে উপজেলা প্রশাসন দ্রুত উদ্যোগ গ্রহণ করে। আজ ২১ মার্চ শনিবার উপজেলার নির্বাহী অফিসারের নির্দেশনায় সমীরন চাকমা ক্ষতিগ্রস্ত শান্তি রানি চাকমা বাড়িতে গিয়ে শুকনো খাবারসহ জরুরি সহায়তা সামগ্রী তুলে দেন। এবং শান্তি চাকমাকে তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন।

এ সময় তিনি শান্তি রানি চাকমাকে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। সহায়তা পেয়ে শান্তি রানি চাকমা উপজেলা প্রশাসন ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সমীরন চাকমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

×