মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
শিরোনাম:

লংগদুতে সেনাবাহিনীর ডিপ টিউবওয়েল স্থাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ৪:০৭ পিএম
2 বার পড়া হয়েছে
লংগদুতে সেনাবাহিনীর ডিপ টিউবওয়েল স্থাপন

 

নিজস্ব প্রতিবেদক, লংগদু :

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার রসুলপুর এলাকায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক বিগ্রেডের আওতাধীন লংগদু জোন এবং ইউএনডিপি’র সহায়তায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় জোনের ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত ডিপ টিউবওয়েল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এদিকে ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে রসুলপুর এলাকার প্রায় ১২০ পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্ধোধনকালে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত উপস্থিত স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি বলেন, “লংগদু জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রসঙ্গত, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা যায়।

কাপ্তাইয়ের স্বপ্নভঙ্গ ১৪তম ডিসি গোল্ডকাপে চ্যাম্পিয়ন রাঙ্গামাটির সদর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম
লংগদুতে সেনাবাহিনীর ডিপ টিউবওয়েল স্থাপন

 

রিপন মারমা, কাপ্তাই :

রাঙ্গামাটির ফুটবল আকাশে এখন উৎসবের রঙ শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে টাইব্রেকার ভাগ্যে কাপ্তাই উপজেলাকে ৫-৪ গোলে পরাজিত করে ১৪তম জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাঙ্গামাটির সদর উপজেলা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চিংহ্লা মং মারী স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে এই মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের রোমাঞ্চিত করে রাখে। নির্ধারিত  সময় লড়াইয়ে দুই দলই ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের নিষ্পত্তি গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। স্নায়ুচাপের এই পরীক্ষায় রাঙ্গামাটি সদর ৫টি শটের সবকটিতেই জালের দেখা পায়।

অন্যদিকে, কাপ্তাই উপজেলা ৪টি গোল করতে সক্ষম হলেও একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাদের শিরোপার স্বপ্ন ভেঙে যায়।ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

এ সময় তিনি বলেন, ​”পার্বত্য অঞ্চলের তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এ ধরণের ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। মাঠের এই প্রাণচাঞ্চল্যই আমাদের আগামীর সম্ভাবনা।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত (পিএসসি), জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পৌর প্রশাসক মোবারক হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য ব্যক্তিগত পুরস্কারে ভূষিত হন সেরা খেলোয়াড় রাঙ্গামাটি সদর বিজয় শান্তি চাকমা, সেরা গোলরক্ষক: রাঙ্গামাটি সদর শিবলী চাকমা, সেরা গোলদাতা: কাপ্তাই উপজেলা  মারুফ, ম্যান অব দ্য ম্যাচ রাঙ্গামাটি সদর রিয়াজ। ​

গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা (কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, সদর, কাউখালী, নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি) অংশ নেয়। নকআউট পদ্ধতিতে পরিচালিত এই আসরটি ছিল জেলাবাসীর জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক উৎসবের নাম।

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ পিএম
লংগদুতে সেনাবাহিনীর ডিপ টিউবওয়েল স্থাপন

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ০৭ এপ্রিল ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বাঘাইছড়ি উপজেলাধীন এমএমসি ব্রিক ফিল্ডের পার্শ্বে অধিক লাভের উদ্দেশ্যে অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুদ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে অধীনস্থ রিভারঘাট পোষ্টের পোষ্ট কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামান অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে অসাধু ব্যবসায়ী বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে ০৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় ০৩টি প্লাস্টিকের জারিকেনে মোট ৭৪ লিটার জ্বালানী পেট্রোল জব্দ করতে সক্ষম হয় । জব্দকৃত পেট্রোলের মূল্য ৭৪ লিটার ৯,২৫০.০০ (নয় হাজার দুইশত পঞ্চাশ) টাকা।

আটককৃত অবৈধ জ্বালানী পেট্টোল সিজারের মাধ্যমে কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম
লংগদুতে সেনাবাহিনীর ডিপ টিউবওয়েল স্থাপন

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তুলাবান উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক ক্রাড়ী প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জ্ঞান রঞ্জন চাকমা। ‎অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপরই বিদায়ী ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেন স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা। এরপরেই বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‎ ‎

তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু কালাধন চাকমা’র সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম বিদায়ী পরীক্ষার্থী ও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশানমূলক বক্তব্য প্রদান করেন। ‎অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু আপন চাকমা,কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন। ‎এসময় ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু তন্টুমনি খীশা ও বাবু মানব জ্যোতি চাকমা, সমাজসেবক বাবু চিরণ জীব চাকমা, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু পলাশ চাকমা সহ শিক্ষার্থীদের অভিভাবক, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ‎ ‎

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, পরীক্ষার দিন সবাই মাথা ঠাণ্ডা রেখে মনোযোগসহকারে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে তারপর উত্তর লেখবে। তারা আরও বলেন, ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে এবং একটি ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এতে করে নিজের, বাবা-মা এবং বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। বক্তারা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান। ‎

‎আলোচনা সভার শেষে বার্ষিক ক্রাড়ী প্রতিযোগীতা’র বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ‎ ‎অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করেন।

×