শিরোনাম:

বাঘাইছড়িতে সন্ধ্যার পর মার্কেট বন্ধ, জনজীবনে নীরব নিস্তব্ধতা

বাঘাইছড়িতে সন্ধ্যার পর মার্কেট বন্ধ, জনজীবনে নীরব নিস্তব্ধতা

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় শনিবার সন্ধ্যা ৬টার পর সব ধরনের মার্কেট, বিপণি বিতান ও অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। জরুরি সেবার আওতাভুক্ত কিছু প্রতিষ্ঠান ছাড়া ব্যবসা-বাণিজ্য পুরোপুরি নীরব হয়ে পড়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এলাকার চিরচেনা ব্যস্ততা অনেকটাই কমে যায়। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল খুবই কম, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই নিরাপত্তার কথা বিবেচনায় ঘরের ভেতরেই অবস্থান করছেন। একই সঙ্গে যানবাহন চলাচলও ছিল সীমিত। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় সড়কগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। ফলে পুরো এলাকায় এক ধরনের নীরব ও থমথমে পরিবেশ বিরাজ করতে দেখা যায়।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়ে নি, তবে প্রশাসন জানিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা তৎপর রয়েছে এবং নজরদারি অব্যাহত রাখছে। সার্বিকভাবে, প্রশাসনের নির্দেশনা কার্যকরের ফলে বাঘাইছড়ির জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমেছে। যদিও রাস্তাঘাটে শান্তি বিরাজ করছে, সংশ্লিষ্টরা জানিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

বিলাইছড়িতে পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই

বাঘাইছড়িতে সন্ধ্যার পর মার্কেট বন্ধ, জনজীবনে নীরব নিস্তব্ধতা

বিশেষ ঘোষণা ! জরুরি সেবার দোকান ছাড়া সব মার্কেট বন্ধ ঘোষণা

বাঘাইছড়িতে সন্ধ্যার পর মার্কেট বন্ধ, জনজীবনে নীরব নিস্তব্ধতা

 

বাঘাইছড়ি প্রতিনিধি :

বিশেষ ঘোষণা ! জরুরি সেবার দোকান ছাড়া সব মার্কেট বন্ধ আজ ৪ এপ্রিল ’২৬ ইং তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬ টা থেকে সকল বিপণিবিতান ও মার্কেট অস্থায়ীভাবে বন্ধ থাকবে। তবে জরুরি সেবায় খোলা থাকবে : ওষুধের দোকান, খাবারের হোটেল, মুদির দোকান।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আজ সন্ধ্যা ৬টা ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যবসায়ীদেরকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা প্রশাসন।

আদেশক্রমে, উপজেলা প্রশাসন, বাঘাইছড়ি উপজেলা, রাঙামাটি।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন

বাঘাইছড়িতে সন্ধ্যার পর মার্কেট বন্ধ, জনজীবনে নীরব নিস্তব্ধতা

 

বিশেষ প্রতিবেদক:

আজ দেশব্যাপী দোয়া, আলোচনা সভা ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম—বিভিন্ন স্থানে আয়োজিত এসব অনুষ্ঠানে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও মানবাধিকার আন্দোলনের ভূমিকা স্মরণ করা হয়। মানবতার কল্যাণে তাঁর পথচলা আরও সুদৃঢ় হোক—এই শুভ কামনা।

মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম.এ. হাশেমের জন্ম দিবসে সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম তাঁকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও তাঁর সুস্বাস্থ্য কামনা করেন। আন্তর্জাতিক বিশ্বতান এর ঢাকা জেলার উপদেষ্টা ছোট মান্না খ্যাত জনপ্রিয় কন্ঠ শিল্পী অশ্রু বড়ুয়া ও আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিবেশনা করেন।

শুভ জন্মদিন, প্রিয় নেতা!

×