| ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

শ্রমিকের পরিশ্রমের সঠিক মূল্য যদি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে তবে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়—প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

শ্রমিকের পরিশ্রমের সঠিক মূল্য যদি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে তবে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়—প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

 

এম এস শ্রাবণ মাহমুদ : 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বিগত ১৭ বছর দেশের শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে চরমভাবে বঞ্চিত ছিলো। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়নি, এমন’কি অতিরিক্ত কাজের সঠিক মজুরি থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। কারখানা দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় পরিবার গুলো সঠিক বিচার বা ক্ষতিপূরণ পায়নি, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (১ মে) ’২৬ খ্রিঃ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রসমূহ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী মীর হেলাল তার বক্তব্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক এই সরকারের নির্বাচনী ইশতেহারে শ্রমিকের ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা শ্রম আইন বাস্তবায়নে একটি স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তুলবো। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে শক্তিশালী করার পাশাপাশি স্বাস্থ্য, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আরও বলেন, শ্রমিক কেবল উৎপাদনের যন্ত্র নয়, তারা এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আপনাদের পরিশ্রমের সঠিক মূল্য যদি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, তবে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করে করে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি বলেন, আজকের মে দিবসে আমাদের শপথ নিতে হবে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং ন্যায্য অধিকার আদায়ের বিষয়ে। তবেই আমাদের গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংগ্রাম ছাড়া মুক্তি নেই এবং ঐক্য ছাড়া শক্তি নেই। শ্রমিক, কৃষক, ছাত্র ও জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো যেখানে ন্যায় ও সমতা প্রতিষ্ঠিত হবে। এটিই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যয় এবং সমৃদ্ধির মূল মন্ত্র।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শওকত আলী, চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এর আগে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সোসাইটি দিবস ২০২৬ উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রসমূহ যৌথভাবে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রমিকের পরিশ্রমের সঠিক মূল্য যদি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে তবে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়—প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

 

সুজন তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে নৃত্য, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াছমিন সুলতানা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভাশিষ চক্রবর্তী, রাজগুরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজলা তঞ্চঙ্গ্যা, ফারুয়া সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ তঞ্চঙ্গ্যা, দেবাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিময় চাকমা, তাগলকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপু চাকমা, ইউএনও কার্যালয়ের সত্য কিশোর, সজীব চাকমা ও সুজিত চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আলীকদমে আন্তর্জাতিক শান্তি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শ্রমিকের পরিশ্রমের সঠিক মূল্য যদি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে তবে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়—প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন


‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতির বার্তা ছড়িয়ে দিতে বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে শান্তি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘Invest in Peace – For Everyone, Everywhere, Every Day’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। European Union (EU)-এর অর্থায়নে Ecosystems Restoration and Resilient Development in the CHT (UNDP) প্রকল্পের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।


‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ। এ ছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান উপজেলা কোঅডিনেটর অংসিং প্রু মার্মা এবং UNDP বান্দরবান পার্বত্য জেলার Upazila Facilitation/Field Assistant মো. শামিউল আলম।

‎কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় অংশীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় ৮০ থেকে ৯০ জন অংশ নেন। শান্তির পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে র‍্যালির পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সামাজিক সংহতি ও সম্প্রীতির বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


‎বক্তারা আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিদিনের সামাজিক আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে।

‎আয়োজকেরা জানান, আন্তর্জাতিক শান্তি দিবসের কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতি বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রামগড়ে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

শ্রমিকের পরিশ্রমের সঠিক মূল্য যদি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে তবে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়—প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

 

সাইফুল ইসলাম, রামগড় :

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে রামগড় উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশাহ এর নেতৃত্বে পুলিশ বক্সের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সহ অনেকই উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

জননিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় তারা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবেন।

×