রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম:

রক্তের বন্ধনে মানবতার এক বছর: চসিক মেয়রের উপস্থিতিতে ‘কাপ্তাই মৈত্রী বন্ধন’- এর বর্ষপূর্তি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ১১:০৭ এএম
6 বার পড়া হয়েছে
রক্তের বন্ধনে মানবতার এক বছর: চসিক মেয়রের উপস্থিতিতে ‘কাপ্তাই মৈত্রী বন্ধন’- এর বর্ষপূর্তি

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”— এই স্লোগানকে ধারণ করে মানবিক সেবার সফল এক বছর পূর্ণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাপ্তাই মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’।গত শুক্রবার (৫ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

কাপ্তাই মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংকের আহ্বায়ক সুমন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।​ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খেয়াং, র‍্যাব-৯ এর উপসহকারী পরিচালক ও সিএইচটি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রিয়দর্শী চাকমা, অবসরপ্রাপ্ত সহকারী কাস্টমস কমিশনার ও সংগঠনের উপদেষ্টা বাবু নু চ প্রু মারমা, ফরা রং খ্রেদ ক্যং-এর সভাপতি বাবু মংহাই মারমা এবং ড্রিম ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা মিস ক্রাউন নিপা। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে দিনের শুরুতেই সাধারণ মানুষের জন্য সংগঠনটির ৮ম ফ্রি মেডিকেল ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মূল পর্বের সূচনা হয়।

মিস ডচেংনু চৌধুরীর সঞ্চালনায় পবিত্র ত্রিপিটকের পর স্বাগত বক্তব্য দেন, সদস্য সচিব বাবু উসিংমং মারমা। চবি প্রতিনিধি বাবু অনিমেষ তঞ্চঙ্গ্যা বার্ষিক সাংগঠনিক রিপোর্ট এবং থোয়াই উ প্রু মারমা মেডিকেল ক্যাম্পেইনের বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাবু অমল বিকাশ তঞ্চঙ্গ্যাকে মানবিক অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এছাড়া সর্বোচ্চ রক্তদাতা, রক্তযোগানদাতা এবং সংগঠনের সূচনালগ্নের স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে রক্তদানকে মানবতার শ্রেষ্ঠ সেবা হিসেবে উল্লেখ করেন। তিনি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং মৈত্রী বন্ধনের ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথিবৃন্দ ও অন্যান্য বক্তারা বলেন, ক্ষমতা ও পদমর্যাদা ক্ষণস্থায়ী হলেও মানবকল্যাণে নিবেদিত মানুষের সম্মান চিরস্থায়ী। তারা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানবিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন এবং দিন-রাত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তরুণ স্বেচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাতকস প্রতিনিধি বাবু বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা ও সিএইচটি ব্লাড ডোনার গ্রুপের সভাপতি বাবু হেলেন দেওয়ান।

আয়োজনের শেষ পর্বে সংগঠনের উপদেষ্টা আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটিতে যারা আছেন, সভাপতি সুমন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক উসিংমং মারমা, সাংগঠনিক সম্পাদক জনি তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক ডেনী তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক বাবু অনিমেষ তঞ্চঙ্গ্যা, মেডিকেল টিম ম্যানেজমেন্ট সম্পাদক বাবু থোয়াই উ প্রু মারমা।

কমিটি ঘোষণার পর ‘রিবেং হেল্প ওয়ার্ল্ড’-এর পক্ষ থেকে নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সমাপনী বক্তব্যে পুনর্নির্বাচিত সভাপতি সুমন তঞ্চঙ্গ্যা সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে দীঘিনালায় চলছে পতাকা কেনাবেচা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ৪:৩৪ পিএম
রক্তের বন্ধনে মানবতার এক বছর: চসিক মেয়রের উপস্থিতিতে ‘কাপ্তাই মৈত্রী বন্ধন’- এর বর্ষপূর্তি

 

রুপম চাকমা, দীঘিনালা :

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে খাগড়াছড়ির দীঘিনালায় ফুটবলপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রিয় দলের পতাকা কেনাবেচা। উপজেলার লারমা স্কয়ার, বোয়ালখালি বাজার, সড়কের মোড় ও জনসমাগমস্থলে অস্থায়ী দোকান বসিয়ে বিক্রেতারা বিক্রি করছেন বিভিন্ন দেশের পতাকা। দেশের অন্যান্য এলাকার মতো এখানেও আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি।

দীঘিনালার কবাখালি, থানা বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের পতাকা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। তরুণ-যুবকরা নিজেদের পছন্দের দলের পতাকা কিনে বাড়ির ছাদ, বারান্দা ও ব্যবসা প্রতিষ্ঠানে টাঙানোর প্রস্তুতি নিচ্ছেন।

পতাকা বিক্রেতারা জানান, বিশ্বকাপ উপলক্ষে কয়েক সপ্তাহ আগে থেকেই তারা পতাকা সংগ্রহ করেছেন। বর্তমানে প্রতিটি পতাকা আকার ও মানভেদে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, বিক্রিও তত বাড়বে বলে আশা করছেন তারা।

স্থানীয় ফুটবল সমর্থকরা বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের কাছে একটি উৎসব। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো দলের পতাকা ওড়ানো। তাই প্রতিবছরের মতো এবারও তারা পতাকা কিনে নিজেদের সমর্থনের জানান দিচ্ছেন।
বিশ্বকাপকে ঘিরে দীঘিনালা জুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দেখা যাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের পতাকা। বিশ্বকাপের উদ্বোধনের দিন যতই কাছে আসছে, ততই জমে উঠছে পতাকার বাজার ও ফুটবলপ্রেমীদের উৎসব।

সাঘাটার গাছাবাড়ীতে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম
রক্তের বন্ধনে মানবতার এক বছর: চসিক মেয়রের উপস্থিতিতে ‘কাপ্তাই মৈত্রী বন্ধন’- এর বর্ষপূর্তি

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

‎শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, লাবু মিয়া, নিরব মিয়া, স্বাধীন ব্যাপারী। তাদের তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।

স্থানীয়রা জানান, ফোনে কথা বলার জন্য শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হয়। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় পূর্বেই ওতপেতে থাকা চার যুবক তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে বিলের পাশে ধর্ষণ করে। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে ৩ জনকে আটক করে।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম
রক্তের বন্ধনে মানবতার এক বছর: চসিক মেয়রের উপস্থিতিতে ‘কাপ্তাই মৈত্রী বন্ধন’- এর বর্ষপূর্তি

প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল :

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাক্রমে আজ শনিবার (৬ জুন) সকালে সারাদেশের ন্যায় একযোগে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালির আয়োজন করে হয়।

র‍্যালি শেষে আলোচকরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জ্বল বৈরাগী, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ আব্দুর রহিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সজীব কান্তি পাল, ডাঃ শহিদুল ইসলাম খোকন, মধুপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ সহ হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

×