রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:

রাঙ্গামাটিতে ৭১ টিভির ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ২:৩৬ পিএম
2 বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে ৭১ টিভির ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

‘দমে না, থামে না’—এই শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’ তার ১৪ বছর পূর্তি উদযাপন ও ১৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার (২১ জুন) সকালে রাঙ্গামাটি প্রেসক্লাব হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​৭১ টিভির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি উচিংছা রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ বাহাদুর। রাঙ্গামাটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুনছুর আহম্মদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবকরা অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে বক্তারা ৭১ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চ্যানেলটি বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে ৭১ টিভি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। ‘দমে না, থামে না’—এই মূলমন্ত্রটি কেবল স্লোগান নয়, বরং এটি সত্য অনুসন্ধানী সাংবাদিকতার এক দৃঢ় অঙ্গীকার। ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে ৭১ টিভি আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি মনোজ বাহাদুরের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন সিনিয়র সাংবাদিক সুনিল কান্তি দে, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং সমাজসেবক ও ব্যবসায়ী মনিরুজ্জামান। এছাড়া ৭১ টিভির পক্ষ থেকে প্রধান অতিথি মনোজ বাহাদুরকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনিল কান্তি দে, সাখাওয়াত হোসেন রুবেল, বর্তমান সভাপতি ও দৈনিক রাঙ্গামাটি পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুজ্জামান এবং রাঙ্গামাটি জেলা মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) প্রতিনিধি মংসুই প্রু মারমা। এই সময় আরও উপস্থিত ছিলেন, ৭১ টিভি কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা, লংগদু সংবাদ দাতা গোলামুর রহমান প্রমুখ।

দীঘিনালা জোন কর্তৃক সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ৩:২৩ পিএম
রাঙ্গামাটিতে ৭১ টিভির ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ি দীঘিনালায় আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে দীঘিনালা জোনের উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার ২১ জুন দুপুরে দীঘিনালা জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আল আমিন এসইউপি,পিএসসি।

উদ্বোধনী বক্তব্যে জোন কমান্ডার বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সেলাই কাজে দক্ষ হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং পারিবারিক আয় বৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হবেন বলে জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে এলাকার ২০জন নির্বাচিত নারী অংশগ্রহণকারীরা নির্দিষ্ট সময়ব্যাপী সেলাই ও পোশাক তৈরির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

 

সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন কর্তৃক দূর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয় ভবন সংস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ২:৩০ পিএম
রাঙ্গামাটিতে ৭১ টিভির ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলায় দূর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোন। এ উদ্যোগের আওতায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন সিন্দুকছড়ি জোন।। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যালয় ভবনটি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে পূর্ণ মেরামত করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ে একটি নতুন বারান্দায় সংযুক্ত করা হয়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আরও উন্নত ও উপযোগী পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার উদ্দেশ্যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়, যা তাদের শিক্ষা জীবনকে আরও উৎসাহিত করবে। বিদ্যালয় সংস্কার ও শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৭৫১৪ লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি, জোন কমান্ডার, সিন্দুকছড়ি জোন। তিনি নব নির্মিত স্থাপনার উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা অর্জন এবং দেশ গঠনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষা হলো জাতির উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি এবং শিক্ষার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুঁইচিংপ্রু মারমা, সহকারী শিক্ষিকা জোৎস্না চাকমা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তারা বাংলাদেশ সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন যে, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দুর্গম এলাকার জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১:০৫ পিএম
রাঙ্গামাটিতে ৭১ টিভির ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন

 

ছন্দ সেন চাকমা, রাঙামাটি :

​রাঙ্গামাটির রিজার্ভ মুখ এলাকায় শহীদ মিনার সংলগ্ন হ্রদের পানিতে ভেসে ওঠা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই গৃহবধূর নাম মুক্তা বড়ুয়া (২৮)। তিনি পশ্চিম রাউজান এলাকার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। তিনি রাঙ্গামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ জুন) থেকে মুক্তা বড়ুয়া নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে গতকাল শনিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
​খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। এখন ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×