রাঙামাটির সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও বাঘাইছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গিয়স উদ্দিন গ্রেপ্তার
রাঙামাটির সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও বাঘাইছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গিয়স উদ্দিন গ্রেপ্তার
দীঘিনালায় যাত্রীদের দুর্ভোগে কথা চিন্তা করে মাহেন্দ্র সমিতির নতুন ভারা নির্ধারন
রুমার দুর্গম চারটি স্কুলে ১১২ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও ছাতা বিতরণ করল রুমা জোন (৩৬ বীর)
আলীকদম পানবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ; সভাপতি আবুল হাসেম সাঃ সম্পাদক মো. রায়হান উদ্দিন
জাঁকজমকপূর্ণভাবে ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্বোধন
কাপ্তাইয়ের চিৎমরমে বন্য হাতির উপদ্রব: চরম আতঙ্কে স্থানীয়রা
বাঘাইছড়ির করেঙ্গাতলীতে বিদ্যুৎ লাইনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মী আহত
রুমায় এমপি রাজপুত্র সাচিংপ্রু জেরীকে সংবর্ধনা, “বিটিকেএস” ভবন সংস্কার ও আসবাবপত্র প্রদানের প্রতিশ্রুতি
সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন
রাজস্থলীতে এইচএসসি পরীক্ষা ২৬১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
বাঘাইছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন
কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৬
দীঘিনালা উপজেলা ছাত্রদলের ব্যতিত্রুমী উদ্যোগ এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ
বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবা উদ্ধার, স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেফতার
নতুন প্রযুক্তির নজরদারিতে সারাদেশের ন্যায় দিঘীনালায় চলছে এইচএসসি পরীক্ষা
বিএনপি হচ্ছে আমার শেষ ঠিকানা, বিএনপি হচ্ছে আমার শেষ বাংলাদেশ, বিএনপিই হচ্ছে আমার প্রথম বাংলাদেশ
দীঘিনালায় ব্রিজ না থাকায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের পারাপারের ভোগান্তি
দীঘিনালায় জোন কাপ ফুটবল ফাইনালে টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন বোয়ালখালি
রাঙামাটিতে যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে ধর্মীয় নেতাদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান
রুপম চাকমা, দিঘীনালা:
খাগড়াছড়ি দীঘিনালায় যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে মানবিক উদ্যোগ নিয়েছে দীঘিনালা মাহেন্দ্র সমিতি।
সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার ৫ জুলাই থেকে দীঘিনালা হইতে বাঘাইহাট বাজার মাহিন্দ্র যানবাহনের ভাড়া ৮০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দীঘিনালা মাহিন্দ্র সমিতির সাধারন সম্পাদক মো; রফিকুল ইসলাম মানিক জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের কষ্টের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় যাত্রীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ভাড়া কমানোর ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। তারা এ মানবিক উদ্যোগের জন্য মাহিন্দ্র সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহিন্দ্র সমিতির লাইমেন্স বাবুধন চাকমা বলেন জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের সুবিধার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে সমিতি আশাবাদ ব্যক্ত করেছে।
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও ছাতা বিতরণ করেছে রুমা জোন (৩৬ বীর)।
গত (৪ জুলাই) রোজ শনিবার “সবার জন্য সেনাবাহিনী” এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি-এর নির্দেশনায় এবং মো: নেওয়াজ মোর্শেদ -এর তত্ত্বাবধানে রাইংখিয়ং পুকুর আর্মি ক্যাম্পের আওতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
সহায়তা পাওয়া বিদ্যালয়গুলো হলো পুকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রংজং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরহা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চার্জিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ক্যাম্প সূত্রে জানা যায়, চারটি বিদ্যালয়ের মোট ১১২ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে স্কুল ড্রেস ও একটি করে ছাতা প্রদান করা হয়েছে। এর মধ্যে পুকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন, প্রংজং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন, সুরহা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন এবং চার্জিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী এ সহায়তা পেয়েছে।
এ সময় স্থানীয় কারবারি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষা প্রসার ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পোশাক পেয়ে উপকৃত হবে।

এদিকে সহায়তা পেয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম পার্বত্য এলাকায় শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের পাশে থাকার উজ্জ্বল দৃষ্টান্ত এবং দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সর্বদাই প্রশংসনীয়।
রুমা জোন কর্তৃপক্ষ জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম উপজেলার পানবাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নবম নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে চাকা প্রতীক নিয়ে ১১৪ ভোট পেয়ে আবুল হাসেম বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. ইউসুফ আলী পেয়েছেন ৯৭ ভোট। সহ-সভাপতি পদে মাছ প্রতীক নিয়ে ১০৭ ভোট পেয়ে মো. গণি মিয়া নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের সুজন চৌধুরী পেয়েছেন ১০৫ ভোট।
কোষাধ্যক্ষ পদে টেবিল প্রতীক নিয়ে ১৫০ ভোট পেয়ে মো. আসহাব উদ্দিন বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের রশিদ আহামদ পেয়েছেন ৬১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে ১৩৬ ভোট পেয়ে মোহাম্মদ হোসেন নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সিলিং ফ্যান প্রতীকের আব্দুল হামিদ পেয়েছেন ৭৩ ভোট।
এ নির্বাচনে মোট ২১৬ জন ভোটারের মধ্যে ২১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে সেক্রেটারি পদে মো. রায়হান উদ্দিন সুমন, প্রচার সম্পাদক পদে টিটু কান্তি দাশ এবং সদস্য পদে মো. নুরুল আবছার, নুর মোহাম্মদ সোনা মিয়া ও শিবু কান্তি দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় আলীকদম থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।