রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
শিরোনাম:

চিরনিদ্রায় উসুইমং মারমা প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২০ পিএম
7 বার পড়া হয়েছে
চিরনিদ্রায় উসুইমং মারমা প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​এক বুক স্বপ্ন আর পরিবারের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে বেঁচে থাকা উসুইমং মারমা (৪৫) আর নেই। গত শনিবার (৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ পাঁচ-ছয় বছর আগে একবার স্ট্রোকের কবলে পড়েছিলেন উসুইমং মারমা। শারীরিক প্রতিকূলতা জয় করে তিনি লড়ে যাচ্ছিলেন জীবনের সাথে। কিন্তু মৃত্যুর মাসখানেক আগে থেকে নিয়তি যেন অন্যভাবে লেখা ছিল। টানা তিন দিন প্রচণ্ড জ্বরের পর শুরু হয় ডায়রিয়া, যার ফলে ধীরে ধীরে তার খাবারের রুচি কমে যায় এবং শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে। গত ২রা ফেব্রুয়ারি সকালে তীব্র শ্বাসকষ্ট অনুভব করলে তাকে দ্রুত কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসার পরও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত ৬ই ফেব্রুয়ারি রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​​মৃত্যুর আগে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন তিনি। ৬ই ফেব্রুয়ারি দিবাগত রাত ১টা ২৫ মিনিটে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে নেওয়া হলেও চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে পরদিন সন্ধ্যায় তিনি পরপারে পাড়ি জমান। উসুইমং মারমার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি তার মা, ভাই বোন ও একমাত্র পুত্র সন্তান সুইঅং মারমাকে রেখে গেছেন। তার ছেলে সুইঅং মারমা বর্তমানে কর্ণফুলী কলেজের ১ম বর্ষের ছাত্র। বাবার এমন আকস্মিক বিদায়ে দিশেহারা তরুণ এই মেধাবী শিক্ষার্থী।

​উসুইমং মারমার এই অকাল প্রস্থান পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার বিদেহী আত্মার শান্তি কামনায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ করেন……সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম
চিরনিদ্রায় উসুইমং মারমা প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলা সমাজের অসহায় হতদরিদ্র পরিবারের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ২০২৫–২০২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় মানিকছড়িতে অসহায়, অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ করেন, মানিকছড়ি মং রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন।

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় দিকে মানিকছড়ি মংরাজবাড়ী প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু ও হাঁস-মুরগি তুলে দেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন।

বিতরণ সময় উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মীর হোসেন, রাজপাড়া পাড়া প্রধান চাইহ্লাপ্রু কার্বারী, আজাইমং কার্বারী, গ্রামপুলিশ জাকির হোসেনসহ উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় মানিকছড়ি উপজেলায় বিভিন্ন এলাকায় মধ্যে এয়াতলং ভুঁইয়া পাড়া, রাজপাড়া, গাড়িটানা, আচলং পাড়া, একত্যা পাড়া, মুসলিম পাড়া, অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়।

বিতরণ সময় জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন বলেন, অল্প পুঁজি দিয়েই একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। যা একটি পরিবার এসব লালন-পালনে মাধ্যমে পরিবারে অর্থ জোগানে ভূমিকা রাখবেন।

লংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম
চিরনিদ্রায় উসুইমং মারমা প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা

 

নিজস্ব প্রতিবেদক, লংগদু :

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায় পানিতে ডুবে মাকসুদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পূর্ব জারুল বাগান এলাকায় এই ঘটনা ঘটে। মৃত মাকসুদ ঐ এলাকার বাসিন্দা মো. মান্নানের ছেলে। তিনি একজন বাকপ্রতিবন্ধী।

নিহতের পরিবার জানায়, দুপুর ১টার দিকে শিশু মাকসুদ বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাড়ির পাশে মাইনী নদী থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা।

পরে শিশুটিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকপ্রতিবন্ধী বাবার ছোট শিশুর এমন আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া।

এদিকে লংগদু থানা পুলিশ জানিয়েছে, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। তবে মৃতের পরিবারের কেউ অভিযোগ দেয়নি। এটি একটি অপমৃত্যু।

বিলাইছড়িতে দীপেন দেওয়ানের সমর্থনে শেষ মূহুর্তেও প্রচারণায় ব্যস্ত বিএনপি 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম
চিরনিদ্রায় উসুইমং মারমা প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

২৯৯নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানের সমর্থনে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-নেতৃবৃন্দরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) ১নং  সাক্রাছড়ি, তিনকুনিয়া ও মালুম্যা পাড়ায় এলাকায় দিনব্যাপী এই প্রচারণায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষের পক্ষে জোর সমর্থন ও জনমত গড়ে তোলেন।

উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি এম এ  সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার এবং যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, জয়েন সেক্রেটারি মোঃ ইসহাক। এছাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা ও যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রচারণা সফল করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম, মোঃ ইমাম হাসান শিকদার এবং জাসাস সভাপতি মোঃ জাকির হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সহযোগী সংগঠনগুলোর মধ্যে কৃষক দলের মানিক জ্যোতি চাকমা, শ্রমিক দলের প্রিয়জ্যোতি চাকমা এবং মহিলা দলের নেত্রী দিলুয়ারা বেগম, মরিয়ম সুলতানা ও রাশেদা বেগমের সক্রিয় উপস্থিতি তৃণমূল কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কাসেম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী হায়দার, সাধারণ সম্পাদক মোঃ অলী আহমেদ এবং যুবদল আহ্বায়ক মোঃ কাদের। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান।

×