শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
শিরোনাম:

‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৪ পিএম
12 বার পড়া হয়েছে
‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

 

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম :

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১টায় নগরীর মোমিন রোড চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, প্রাবন্ধিক ও লেখক নেছার আহমেদ খান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফেরদৌস খান, নারী নেত্রী সালমা বেগম, সাংবাদিক রোজি চৌধুরী, সংগীত শিল্পী মঞ্জুরুল আলম, সংগঠক মোঃ ইমরান, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, ফটো সাংবাদিক সমীরন পাল প্রমুখ।

বক্তারা বলেন, তরুণরা এমন নেতৃত্ব চায়, যারা মাঠে ময়দানে সবসময় সক্রিয়, দুর্নীতিমুক্ত এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস, প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন, সুশাসন ও বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায়বিচার নিশ্চিতকরণ করবে আগামী নির্বাচনে নেতৃত্ব দানকারী তরুণরা। সেই সাথে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করায় হবে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ।

বক্তারা আরো বলেন, মোট জনসংখ্যার একটি বড় অংশ ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী শুধু ভোটের হিসাব নয়, তারা দেশের উৎপাদনশীল শক্তি, শ্রমবাজার এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি। আলোচনা সভায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম
‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

ইনসেটে আনসার সদস্যর মৃত্যু

 

সিএইচটি ডেস্ক রিপোর্ট :

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দায়িত্ব পালন করতে এসে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত: আনসার সদস্যের নাম মোহাম্মদ এরশাদ আলী (রেজিঃ নং–১৬৩৪৫)। তিনি বরকল উপজেলার শুভলং আনসার ব্যাটালিয়ন (৭ বিএন)-এ সুবেদার পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।

গণমাধ্যম ও উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, সুবেদার মোহাম্মদ এরশাদ আলী জুরাছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন।

জুরাছড়ি সহকারী আনসার কমান্ডার মোহাম্মদ গোলাম রাব্বির জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ-বিন-আখন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বের হলে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের ফটকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডা. মোহাম্মদ ফয়সাল বিন ফেরদৌস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই আনসার সদস্যের মৃত্যু ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ-বিন-আখন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশফী এক শোকবার্তায় আনসার সদস্যর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকপ্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

আন্তর্জাতিক বিশ্বতান এর ক্ষুদে বহুদা প্রতিভাবান শিল্পীর শুভ জন্মদিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

 

বিশেষ প্রতিবেদক:

আন্তর্জাতিক বিশ্বতান এর সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরীর একমাত্র তনয়া ক্ষুদে বহুদা প্রতিভাবান শিল্পী অরুন্ধতী রায় চৌধুরী জন্মদিন আজ। এবার এই প্রতিভাবান শিল্পী নতূন কূঁড়িতে নৃত্যে ইয়েস কার্ড পেয়েছে। সে একাধারে বহুপ্রতিভার অধিকারী।

নৃত্য ছাড়াও আবৃত্তি, চিত্রাংকন, স্পোকেন ইংলিশে বহুক্ষেত্রে সাবলীল পদচারণা। তার বহুমুখী প্রতিভাগুলোর মাধ্যমে অর্জন করেছেন অনেক পুরষ্কার ও সন্মাননা। সে বড় বড় মঞ্চের পাশাপাশি টেলিভিশনে নিয়মিত পারর্ফম করছেন। আন্তর্জাতিক বিশ্বতান এর পক্ষ থেকে তার জন্য রইল শুভকামনা। মহান স্রষ্ঠার কাছে এবং সকলের নিকট অদূর ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সবার কাছে প্রার্থনা চেয়েছেন।

বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টার যোগে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম
‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে  ১টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টার যোগে নিরাপদে পৌঁছানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার  হাসনাত জাহান খান। কেন্দ্রটির নাম রাইমং ছড়া।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বেলা ৩টা ৫৩ মিনিটে এ তথ্য জানান, তিনি আরও জানান, উপজেলায় ৫টিতে হেলিকপ্টার ব্যবহার করতে হবে বলে প্রস্তাব পাঠালে ৫টি কেন্দ্রেই হেলিকপ্টারে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে যাবে। তিনি আরও জানান, উপজেলার ১৩টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫টিতে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার করতে হবে হেলিকপ্টার। এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী। ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড়থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং রাইমংছড়া। অন্য চার কেন্দ্রগুলোও এভাবে পাঠানো হবে।

এছাড়াও নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান, উপজেলায় মোট ১৩টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৫১৫ জন, পুরুষ -১২৫৬৮, মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন, কেংড়াছড়িতে ৫৫৭২ জন, বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন।

×