শিরোনাম:

রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

ইনসেটে আনসার সদস্যর মৃত্যু

 

সিএইচটি ডেস্ক রিপোর্ট :

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দায়িত্ব পালন করতে এসে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত: আনসার সদস্যের নাম মোহাম্মদ এরশাদ আলী (রেজিঃ নং–১৬৩৪৫)। তিনি বরকল উপজেলার শুভলং আনসার ব্যাটালিয়ন (৭ বিএন)-এ সুবেদার পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।

গণমাধ্যম ও উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, সুবেদার মোহাম্মদ এরশাদ আলী জুরাছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন।

জুরাছড়ি সহকারী আনসার কমান্ডার মোহাম্মদ গোলাম রাব্বির জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ-বিন-আখন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বের হলে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের ফটকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডা. মোহাম্মদ ফয়সাল বিন ফেরদৌস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই আনসার সদস্যের মৃত্যু ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ-বিন-আখন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশফী এক শোকবার্তায় আনসার সদস্যর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকপ্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

আন্তর্জাতিক বিশ্বতান এর ক্ষুদে বহুদা প্রতিভাবান শিল্পীর শুভ জন্মদিন

রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

 

বিশেষ প্রতিবেদক:

আন্তর্জাতিক বিশ্বতান এর সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরীর একমাত্র তনয়া ক্ষুদে বহুদা প্রতিভাবান শিল্পী অরুন্ধতী রায় চৌধুরী জন্মদিন আজ। এবার এই প্রতিভাবান শিল্পী নতূন কূঁড়িতে নৃত্যে ইয়েস কার্ড পেয়েছে। সে একাধারে বহুপ্রতিভার অধিকারী।

নৃত্য ছাড়াও আবৃত্তি, চিত্রাংকন, স্পোকেন ইংলিশে বহুক্ষেত্রে সাবলীল পদচারণা। তার বহুমুখী প্রতিভাগুলোর মাধ্যমে অর্জন করেছেন অনেক পুরষ্কার ও সন্মাননা। সে বড় বড় মঞ্চের পাশাপাশি টেলিভিশনে নিয়মিত পারর্ফম করছেন। আন্তর্জাতিক বিশ্বতান এর পক্ষ থেকে তার জন্য রইল শুভকামনা। মহান স্রষ্ঠার কাছে এবং সকলের নিকট অদূর ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সবার কাছে প্রার্থনা চেয়েছেন।

বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টার যোগে

রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে  ১টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টার যোগে নিরাপদে পৌঁছানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার  হাসনাত জাহান খান। কেন্দ্রটির নাম রাইমং ছড়া।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বেলা ৩টা ৫৩ মিনিটে এ তথ্য জানান, তিনি আরও জানান, উপজেলায় ৫টিতে হেলিকপ্টার ব্যবহার করতে হবে বলে প্রস্তাব পাঠালে ৫টি কেন্দ্রেই হেলিকপ্টারে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে যাবে। তিনি আরও জানান, উপজেলার ১৩টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫টিতে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার করতে হবে হেলিকপ্টার। এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী। ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড়থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং রাইমংছড়া। অন্য চার কেন্দ্রগুলোও এভাবে পাঠানো হবে।

এছাড়াও নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান, উপজেলায় মোট ১৩টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৫১৫ জন, পুরুষ -১২৫৬৮, মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন, কেংড়াছড়িতে ৫৫৭২ জন, বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন।

দুর্গম রুমায় বিএনপির গণসংযোগ–পথসভা

রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

 

রুমা (বান্দরবান) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা রুমায় ধানের শীষের পক্ষে জোরালো গণসংযোগ ও পথসভা করেছে বিএনপি। বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও রুমা বাজার এলাকায় ধারাবাহিক গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে বলে জানান নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. জাবেদ রেজা বলেন, পাহাড়ে টেকসই উন্নয়ন, শান্তি ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয় অপরিহার্য। রুমার জনগণ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভোটের মাধ্যমেই তারা সে বার্তা দেবে। তিনি আরও বলেন, দলীয় প্রার্থী সাচিং প্রু জেরীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

নেতাকর্মীরা বলেন, রুমা উপজেলায় সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর জয় সময়ের অপেক্ষা মাত্র।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রচারণাকালে তারা বলেন, পাহাড়ি জনপদের মানুষের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই।

এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবসমাজ এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

×