বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে পৌঁছালো সদরে
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটির আসনে বাংলাদেশে সবচেয়ে দুর্গম উপজেলা বিলাইছড়ির বড়থলি ও ফারুয়া ইউনিয়নে হেলিসর্টি ৫টি কেন্দ্রের ভোটগ্রহণকারী জনবল,ফলাফল ও নির্বাচনী সরঞ্জামসহ সদরে নিরাপদে পৌঁছেন বলে জানা গেছে। এতে যাওয়া- আসাসহ প্রায় এক সপ্তাহ সময় লেগেছে।

রবিবার (১৫ই ফেব্রুয়ারি) দুপুরে বিমানবাহিনীর হেলিকপ্টারে বিলাইছড়ি সেনা জোনে পৌঁছালে সর্বশেষ টীম সেখান থেকে উপজেলায় পৌঁছান বলে জানান উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। তিনি জানান, ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সু-সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, দুর্গম রাইমং ছড়া বেসরকারি প্রা: বিদ্যালয় কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারী

ফারুয়া সরকারি প্রা: ও তারাছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয় এবং ১০ ফেব্রুয়ারিতে প্রাংজং পাড়া ও বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেলিকপ্টারে তাদের পাঠানো হয়। আর ১৩ই ফেব্রুয়ারি হতে পর্যায়ক্রমে আজ ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত আকাশ পথে নিরাপদে সবাই চলে আসে।

এছাড়াও উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহাম্মদ ভুইঁয়া জানান, সব কেন্দ্রের ফলাফল ও ব্যালট এবং বাক্সসহ প্রিজাইডিং অফিসারের কাছ হতে বুঝে পেয়েছেন বলেও জানান,তিনি আরো জানান, উপজেলায় সর্বমোট ২৪৫১৫:ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৪৩৮ জন। যা শতকরা হার ৫০.৪২ %। তার মধ্যে দীপেন দেওয়ান (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১০৮৮৭ ভোট। আর হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছেন ১৯৮৯ টি, না এর পক্ষে ভোট দিয়েছেন ৯৫০৭, প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা এর সমষ্টি ১১৪৯৬, বাতিল ৯৪২ টি ভোট।







