বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
শিরোনাম:

রাঙ্গামাটিতে সাইবার ক্রাইম সেলের সাফল্য: ২৫টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম
2 বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে সাইবার ক্রাইম সেলের সাফল্য: ২৫টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল অভিযানে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, বর্তমান যুগে তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহার করলে অনেক জটিল অপরাধও সহজে উদ্ঘাটন করা সম্ভব। হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের অংশ। জনগণের আস্থা অর্জন এবং সেবার মান বৃদ্ধি করতে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।” তিনি আরও বলেন, মোবাইল হারানোর ঘটনায় দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এতে দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল ভুক্তভোগীদের জন্য স্বস্তির এবং পুলিশের প্রযুক্তিনির্ভর সেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬, ৬:৫২ পিএম
রাঙ্গামাটিতে সাইবার ক্রাইম সেলের সাফল্য: ২৫টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

 

মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের পরিচালনা কমিটির সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিদ্যালয়ের সভা কক্ষে পরিচালনা পর্ষদের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলামসহ অন্যান্য সামরিক কর্মকর্তা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক’রা উপস্থিত ছিলেন। এদিকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে বিদায়ী সদস্যদের সম্মাননা প্রদানসহ নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। যা অনুষ্ঠানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

সভা শেষে সভাপতি বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন এবং মাঠ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতি সচেতনতা বৃদ্ধির একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

রাঙ্গামাটির কাউখালীতে পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ৫ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম
রাঙ্গামাটিতে সাইবার ক্রাইম সেলের সাফল্য: ২৫টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী থানার পুলিশের বিশেষ অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে কাউখালী থানাধীন একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে অজ্ঞাতনামা চোরেরা নির্মাণ কাজে ব্যবহৃত প্রায় ৪৫ কেজি লোহার রড এবং শ্রমিকদের ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কাউখালী থানায় মামলা নং-০১, তারিখ ০১ এপ্রিল ২০২৬ খ্রিঃ, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হন। একই সঙ্গে চোরাইকৃত ৪৫ কেজি লোহার রড ও একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সুলতান আহম্মদ (৬৫), জোবায়েদ (১৭), শাহাদাত হোসেন (১৬), মোঃ আরিফুল ইসলাম (১৭) ও শুভ্রত দাশ (১৭)। তাদের সকলের বাড়ি কাউখালী থানাধীন এলাকায়।

পুলিশের বক্তব্য: কাউখালী থানার ওসি মোঃ এনামুল হক চৌধুরী জানান, “চুরি প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে এবং চোরাইকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ; মেহেবুল কালাম আজাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ পিএম
রাঙ্গামাটিতে সাইবার ক্রাইম সেলের সাফল্য: ২৫টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে রাজকীয় বিদায় নিলেন মানিকছড়ি যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মেহেবুল কালাম আজাদ। ৩৩ বছরের কর্মময় জীবন শেষে বিদায় বেলায় তাকে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এলাকায় মান্যগণ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই অনন্য সম্মাননা জানানো হয়। তাকে বিদায় জানাতে স্কুলের গেটে ভিড় করেন শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত।

বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় এভাবেই সিক্ত হয়েছেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মেহেবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (২এপ্রিল) দুপুরে প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। একই দিনের বিদ্যালয়ে ২০২৬ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রের্ণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

শিক্ষকরা জানান, দীর্ঘ ৩৩বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন মোঃ মেহেবুল কালাম আজাদ। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে ফুলে সাজানো গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।

যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ১৯৯৩ সালের ২ জানুয়ারি মোঃ মেহেবুল কালাম আজাদ কর্মজীবন শুরু হয়। ২০২৬ সালের ২শে এপ্রিল অবসর গ্রহন করেন। তিনি ৩৩ বৎসর যাবৎ অবহেলিত যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আলোকিত করেছেন। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য উন্নয়ন বোর্ড মাধ্যমে বিদ্যালয়ে ভবনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ করেছেন।

মেহেবুল কালাম আজাদ বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বাংলা) আশীষ কুমার দেব সঞ্চালনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সভাপতিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনটহরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুদীর কুমার নাথ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বশির আহমেদ, মানিকছড়ি বালিকা উচ্চ ভারপ্রাপ্ত প্রধান

শিক্ষক কামরুল জামান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, মানিকছড়ি প্রেস ক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, যোগ্যাছোলা ইউনিয়নে বিএনপি সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, খাগড়াছড়ি জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইজ্ঞিঃ আমিনুল ইসলাম রকি, যোগ্যাছোলা গ্রামের প্রধান ক্যজাই কার্বারী প্রমূখ।

×