রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম:

বৌদ্ধ সম্প্রদায়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিত্বকরণসহ বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের ১০ দফার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ১২:৩১ পিএম
11 বার পড়া হয়েছে
বৌদ্ধ সম্প্রদায়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিত্বকরণসহ বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের ১০ দফার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট : 

বৌদ্ধ সম্প্রদায়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ বৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৌদ্ধ জনগোষ্ঠীর কার্যকর অন্তর্ভুক্তির জন্য ১০ দফার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট।

আজ শনিবার (৬ জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিটি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব প্রকৌশলী দিপু বড়ুয়া কর্তৃক প্রদান করা হয়। স্মারকলিপিতে সমতলের বৌদ্ধ সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রত্যাশা ও ন্যায্য দাবি সমূহ তুলে ধরা হয় এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, নীতিনির্ধারণী প্রতিষ্ঠান, স্থানীয় সরকার কাঠামো ও রাজনৈতিক প্রক্রিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশের সমতল অঞ্চলের বৌদ্ধ জনগোষ্ঠী স্বাধীনতা, গণতন্ত্র, শিক্ষা, সংস্কৃতি ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসলেও রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গঠনের স্বার্থে এই প্রতিনিধিত্ব নিশ্চিত করা সময়ের দাবি।

এ সময় সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী সমতলের বৌদ্ধ সম্প্রদায়ের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং রাষ্ট্রের সর্বস্তরে সকল সম্প্রদায়ের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রকৌশলী দিপু বড়ুয়া বলেন, “সমতলের বৌদ্ধ সম্প্রদায়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা শুধু একটি সম্প্রদায়ের দাবি নয় এটি একটি অংশগ্রহণমূলক, বহুত্ববাদী ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য শর্ত।”

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বিশ্বাস করে, সকল ধর্ম ও সম্প্রদায়ের সমঅধিকার এবং মর্যাদাপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত হলেই একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে দীঘিনালায় চলছে পতাকা কেনাবেচা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ৪:৩৪ পিএম
বৌদ্ধ সম্প্রদায়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিত্বকরণসহ বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের ১০ দফার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

 

রুপম চাকমা, দীঘিনালা :

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে খাগড়াছড়ির দীঘিনালায় ফুটবলপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রিয় দলের পতাকা কেনাবেচা। উপজেলার লারমা স্কয়ার, বোয়ালখালি বাজার, সড়কের মোড় ও জনসমাগমস্থলে অস্থায়ী দোকান বসিয়ে বিক্রেতারা বিক্রি করছেন বিভিন্ন দেশের পতাকা। দেশের অন্যান্য এলাকার মতো এখানেও আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি।

দীঘিনালার কবাখালি, থানা বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের পতাকা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। তরুণ-যুবকরা নিজেদের পছন্দের দলের পতাকা কিনে বাড়ির ছাদ, বারান্দা ও ব্যবসা প্রতিষ্ঠানে টাঙানোর প্রস্তুতি নিচ্ছেন।

পতাকা বিক্রেতারা জানান, বিশ্বকাপ উপলক্ষে কয়েক সপ্তাহ আগে থেকেই তারা পতাকা সংগ্রহ করেছেন। বর্তমানে প্রতিটি পতাকা আকার ও মানভেদে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, বিক্রিও তত বাড়বে বলে আশা করছেন তারা।

স্থানীয় ফুটবল সমর্থকরা বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের কাছে একটি উৎসব। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো দলের পতাকা ওড়ানো। তাই প্রতিবছরের মতো এবারও তারা পতাকা কিনে নিজেদের সমর্থনের জানান দিচ্ছেন।
বিশ্বকাপকে ঘিরে দীঘিনালা জুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দেখা যাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের পতাকা। বিশ্বকাপের উদ্বোধনের দিন যতই কাছে আসছে, ততই জমে উঠছে পতাকার বাজার ও ফুটবলপ্রেমীদের উৎসব।

সাঘাটার গাছাবাড়ীতে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম
বৌদ্ধ সম্প্রদায়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিত্বকরণসহ বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের ১০ দফার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

‎শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, লাবু মিয়া, নিরব মিয়া, স্বাধীন ব্যাপারী। তাদের তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।

স্থানীয়রা জানান, ফোনে কথা বলার জন্য শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হয়। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় পূর্বেই ওতপেতে থাকা চার যুবক তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে বিলের পাশে ধর্ষণ করে। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে ৩ জনকে আটক করে।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম
বৌদ্ধ সম্প্রদায়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিত্বকরণসহ বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের ১০ দফার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল :

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাক্রমে আজ শনিবার (৬ জুন) সকালে সারাদেশের ন্যায় একযোগে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালির আয়োজন করে হয়।

র‍্যালি শেষে আলোচকরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জ্বল বৈরাগী, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ আব্দুর রহিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সজীব কান্তি পাল, ডাঃ শহিদুল ইসলাম খোকন, মধুপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ সহ হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

×