রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম:

পাচারের চেষ্টা ব্যর্থ: চন্দ্রঘোনা থেকে বিরল প্রজাতির হাঁসপা তক্ষক উদ্ধার, আদালতে সোপর্দ ১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৩:৩৫ পিএম
2 বার পড়া হয়েছে
পাচারের চেষ্টা ব্যর্থ: চন্দ্রঘোনা থেকে বিরল প্রজাতির হাঁসপা তক্ষক উদ্ধার, আদালতে সোপর্দ ১

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি কাপ্তাইয়ে পাল্পউড বন বিভাগ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ও রাইখালী এলাকা থেকে পাচার চক্রের হাত থেকে একটি বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতির ‘হাঁসপা তক্ষক’ উদ্ধার করেছে। গত শনিবার (১ আগস্ট) রাতে পরিচালিত এই অভিযানে বন্যপ্রাণীটি অবৈধভাবে আটকে রেখে পাচারচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাইখালী রেঞ্জ কর্মকর্তা প্রীতিময় চাকমা এবং তিনছড়ি বিট কাম রাইখালী ডিপো কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দেওয়ানের নেতৃত্বে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও চন্দ্রঘোনা থানা পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা অবস্থায় বিরল প্রজাতির তক্ষকটি উদ্ধার এবং এর সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে উদ্ধারকৃত তক্ষকটি রাইখালী রেঞ্জে হস্তান্তর করা হয়। পরে রাইখালী রেঞ্জ কর্মকর্তা প্রীতিময় চাকমা এবং বিট কর্মকর্তা ফিরোজ আল-আমিনের উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে রাইখালী রেঞ্জের অধীন গহীন অরণ্যের প্রাকৃতিক পরিবেশে নিরাপদে অবমুক্ত করেন।

এ বিষয়ে কাপ্তাই পাল্পউড বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী আমাদের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্যের অমূল্য সম্পদ। বিরল ও বিলুপ্তপ্রায় যেকোনো বন্যপ্রাণী ধরা, কেনাবেচা বা পাচার করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​ছবির ক্যাপশন: উদ্ধার করা বিরল প্রজাতির হাঁসপা তক্ষক।

চন্দ্রঘোনায় অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি মাসুম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৮:১৩ পিএম
পাচারের চেষ্টা ব্যর্থ: চন্দ্রঘোনা থেকে বিরল প্রজাতির হাঁসপা তক্ষক উদ্ধার, আদালতে সোপর্দ ১

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):

​রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে ছোট মাসুমকে (৩৫) গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

​রবিবার (২ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি বিশেষ টিম বাঙ্গালহালিয়ার সফিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এবং এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি মাসুম তালুকদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজস্থলী থানাসহ জেলার বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। ​

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার তাকে চন্দ্রঘোনা থানা ও রাঙ্গামাটি কোতোয়ালি থানার পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বান্দরবানে পাহাড় কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৪:০৬ পিএম
পাচারের চেষ্টা ব্যর্থ: চন্দ্রঘোনা থেকে বিরল প্রজাতির হাঁসপা তক্ষক উদ্ধার, আদালতে সোপর্দ ১

 

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়া পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সুমন বড়ুয়া নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বান্দরবান সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬(খ) ও ১৫(১) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে দেখা যায়, সুমন কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই পাহাড় কেটে মাটি অপসারণ করছেন। ঘটনাস্থলে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি অবৈধভাবে পাহাড় কাটার কার্যক্রম বন্ধ করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে পাহাড় কাটা পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন থাকার এবং আইন মেনে চলার আহ্বান জানান।

দীঘিনালায় বন্যাদুর্গতদের ত্রাণ দিলেন কাজুকো ভুঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ২:৩৫ পিএম
পাচারের চেষ্টা ব্যর্থ: চন্দ্রঘোনা থেকে বিরল প্রজাতির হাঁসপা তক্ষক উদ্ধার, আদালতে সোপর্দ ১

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাজুকো ভুঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট।

রবিবার ২ আগস্ট দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি বন্যাকবলিত এলাকায় ট্রাস্টের উদ্যোগে চাল, ডাল, আলু, তেল, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের সংসদ সদস্য আবদ্দুল ওয়াদুদ ভুঁইয়া এমপি, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সেত্রুেদারি মো: জয়নাল আবেদিনসহ উপজেলা বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ট্রাস্টের কর্মকর্তা, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এমপি বলেন, বিএনপি জনগনের পাশে আছে ভবিষৎতে থাকবে। তিনি আরো বলেন, আমাদের বিএনপি কর্মী যদি কোন মদদ কার্বারীর সাথে জরিত থাকে থাকলে বিএনপি তাদেরকে কখনো ক্ষমা করবে না। তিনি জন জম্মুকে দীঘিনালা উপজেলার মাদদ কার্বারীদের নামের তালিখা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণকালে ট্রাস্টের প্রতিনিধিরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা কাজুকো ভুঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।

স্থানীয়রা ট্রাস্টের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

×