বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম:

বিলাইছড়িতে সিআর মামলার আসামি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৫:৪১ পিএম
1 বার পড়া হয়েছে
বিলাইছড়িতে সিআর মামলার আসামি আটক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বিলাইছড়িতে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত সিআর মামলার  এক আসামিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাজার এলাকা হতে আটক করা হয়। গোপন সংবাদ পেয়ে এসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।

আরও জানা গেছে, বিলাইছড়ি থানা রাঙ্গামাটি পার্বত্য জেলায় মুলতবি থাকা সিআর সাজা- বন মামলা-  ২৩/১২(দঃ), ধারা-বন আইন, ১৯২৭ এর ২৬(১-ক) এর)(খ)(ঘ), বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত, রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে ইস্যুকৃত এর ওয়ারেন্ট এর পলাতক আসামী মোঃ জামাল, পিতা-মৃত হাফিজ উদ্দীন, সাং-গাছকাটাছড়া, ১নং ওয়ার্ড, থানা-বিলাইছড়ি।

আগামীকাল ৩১ জুলাই উক্ত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম
বিলাইছড়িতে সিআর মামলার আসামি আটক

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘কাপ্তাই প্রেস ক্লাব’ গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালিতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

​দৈনিক সমকাল ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলু-র সভাপতিত্বে সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকার কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম-কে সভাপতি এবং ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা-কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

কাপ্তাইয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার নানাবিধ সম্ভাবনা ও সমস্যা গণমাধ্যমে তুলে ধরার যৌথ প্রত্যয়ে এই সভার আয়োজন করা হয়। বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মো. সুমন খান এবং সহ-সভাপতি চাইথোয়াই মং মারমা। এছাড়া কাপ্তাইয়ের অন্যান্য গণমাধ্যমকর্মীদের মধ্যে সাংবাদিক অর্ণব মল্লিক ও সাগর মারমা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটির নেতৃত্বে কাপ্তাই প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার রক্ষা এবং কাপ্তাইয়ের বিভিন্ন উন্নয়নমূলক সম্ভাবনা ও অসংগতির দিকগুলো সফলভাবে তুলে ধরবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ উদ্যোগে খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও : নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ট্রান্সফরমার স্থাপন ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ২:৫০ পিএম
বিলাইছড়িতে সিআর মামলার আসামি আটক

 

বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, গ্রাহক হয়রানি বন্ধ এবং দীর্ঘদিনের লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধানের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে শতাধিক বিক্ষুব্ধ গ্রাহক বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা জানান, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে পুরো এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আন্দোলনকারীদের আরও অভিযোগ, নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য আবাসিক প্রকৌশলী শুগত চাকমা ৮০ হাজার টাকা দাবি করেন। পরে এলাকাবাসী চাঁদা তুলে তাকে ২৫ হাজার টাকা দিলেও এখন পর্যন্ত নতুন ট্রান্সফরমার স্থাপন কিংবা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের সেবার মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। তাদের দাবি, কর্মকর্তারা নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, ফোনকলের জবাব দেন না এবং অনেক ক্ষেত্রে মিটার রিডিং না নিয়েই আনুমানিক বা ‘ভূতুড়ে’ বিল তৈরি করা হয়। এতে সাধারণ গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে।

এক ক্ষুব্ধ গ্রাহক বলেন, “অভিযোগ জানিয়েও বারবার শুধু আশ্বাস মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়েই আমরা আজ রাস্তায় নেমেছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বলেন, জনবল সংকট ও প্রয়োজনীয় উপকরণের অভাবে সময়মতো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি জানান, জেলা সদর থেকে নতুন ট্রান্সফরমার আনতে কিছু আনুষঙ্গিক পরিবহন ব্যয় রয়েছে। পাশাপাশি এলাকাটির স্থানীয় কিছু অভ্যন্তরীণ মতভেদের কারণেও কাজ পরিচালনায় বিলম্ব হচ্ছে বলে তিনি দাবি করেন।
তবে গ্রাহকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী তিন দিনের মধ্যে, অর্থাৎ রবিবারের মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন করে সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন আবাসিক প্রকৌশলী। তার এই সুনির্দিষ্ট প্রতিশ্রুতির পর বিক্ষুব্ধ গ্রাহকরা তাদের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে স্থান ত্যাগ করেন।

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদায় আষাঢ়ী পূর্ণিমা পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৬:৪২ পিএম
বিলাইছড়িতে সিআর মামলার আসামি আটক

 

চাইথোয়াইমং মারমা :

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ ধর্মের আষাঢ়ী পূর্ণিমা পালিত হয়েছে। ২৯ জুলাই হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের বিহার গুরু ভান্তে পূজনীয় মহাথেরো উ: ঞানাওয়াইসা ভিক্ষু বুদ্ধ পূঁজা, প্রদীপ পূজা, ফলমূল দান, পিন্ডদান, চীবর দান গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা মধ্যে দিয়ে আষাঢ়ী পূণিমা শুরু করেন।

এসময় প্রধান দায়ক উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, প্রধান শিক্ষক দায়ক আখ্যাইমং মারমা, বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মংসাথোয়াই মারমা, সভাপতি ভারপ্রাপ্ত ক্যচিং মারমা, সাবেক চেয়ারম্যান দায়ক ঞোমং মারমা, সাবেক সম্পাদক উচিংমং চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক দায়ক প্রবীন মংহলাঅংমাষ্টার, সাংবাদিক দায়ক চাইথোয়াইমং মারমা, ইউনিসেফ প্রকল্প ব্যবস্থাপক দায়ক থুইসাচিং মারমা, চেয়ারম্যান সহধর্মিণী দায়িকা ক্রানুবাই মারমা, দায়িকা উষাবাই মারমা, দায়িকা উমাচিং মারমাসহ বিভিন্ন পাড়া হতে দায়ক-দায়িকা অস্টশীল মহিলা উপাসিকা উপাসিকা বৌদ্ধ ধর্মপ্রাণ তরুন তরুনী অংশগ্রহণ করেন।

সারাদেশব্যপী বৌদ্ধ ধর্মের লম্বীরা এক সাথে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বৌদ্ধ ধর্মেরলম্বীদের প্রত্যেক বিহারে এক সাথে আষাঢ়ী পূর্ণিমা হয়। এদিকে রাজস্থলী উপজেলা বিভিন্ন বৌদ্ধ বিহারে ক্যাং আষাঢ়ী পূর্ণিমা নানা আয়োজন করতে দেখা গেছে। এ আষাঢ়ী পূর্ণিমা প্রতিবছরে ন্যায় বৌদ্ধ ধর্মের অনুসারীরা বুদ্ধ মুর্তি স্নান, প্রদীপ পূজা, ফলমূল দান, টাকা-পয়সা দান, চীবর দান, পিন্ডসহ নানা আয়োজনের করে গৌতম বুদ্ধেন নিকট দান করা হয়। আড়াই হাজার বছর আগে থেকে এ আষাঢ়ী পূর্ণিমা পালন করে আসছেন।

উল্লেখ্য, আষাঢ়ী পূর্ণিমা দিনে ভোর হতে দায়ক দায়িকারা বুদ্ধের পিন্ডদান ছোয়াইং বিভিন্ন শাকসবজি মাছ মাংসসহ নানাবিধ নিজ বাড়িতে রান্না করে তৈরি করে বিহারে নতুন পোষাক থামী পড়ে মারমা জনগোষ্ঠীরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা গৌতম বুদ্ধের কাছে ছোয়াইং দান, পানি দান মিষ্টি জাতীয়  পূর্ণ্যদান করে থাকে। দুপুরে পাড়া হতে দায়ক দায়িকারা সকলে আনন্দ মূখরিত পরিবেশে আহার ভোজন করে দেখা যায়।

প্রথমে সাড়ে ১১টার দিকে বিহার অধ্যক্ষ সহ দায়ক দায়িকারা সকলে ছোয়াইং পিন্ড দান করেন এরপর ছোট শ্রমণগণ ও সাদা পোষাক পরিধান সন্ন্যাসী উপাসক উপাসিকাগণরা আহার ভোজন করে থাকে। এ সাদা পোষাক পরিধান দাযক-দায়িকারা অষ্টশীল প্রতিনিয়ত পালন করেন।

বিকাল ৪ টায় ছোট বড় শিশুসহ দায়ক-দায়িকারা বিহারে সমবেত উপস্থিত হন গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা করেন। বিহার অধ্যক্ষ সকল উপাসক-উপাসিকাদের উদ্দেশ্য ধর্ম দেশনা প্রদান করে জগতে রসকল প্রাণী সুখী সমৃদ্ধির বয়ে আনুক বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির শান্তি কামনায় গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করা হয়।

×