শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:

সর্বসম্মতিক্রমে রুমা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম
1 বার পড়া হয়েছে
সর্বসম্মতিক্রমে রুমা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :

বান্দরবানের রুমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক সাংগু পত্রিকার প্রতিনিধি মংহাইথুই মারমাকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অংবাচিং মারমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে দৈনিক অবজারভারের প্রতিনিধি উবাসিং মারমা কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল হাকিম, মথি ত্রিপুরা, চনুমং মারমা, সাবেক সভাপতি শৈহ্লাচিং মারমা ও শৈলুমং মারমা।

কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ৩৫৩ নম্বর কোলাদি মৌজার হেডম্যান চিংশৈথুই মারমা। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর সিনিয়র সাংবাদিক কিকিউ মারমা, দৈনিক আমাদের সময়ের নুশিংথোওয়াই মারমা, দৈনিক দেশ রূপান্তরের ক্যমুইঅং মারমা, দৈনিক ভোরের কাগজের মংসানু মারমা এবং দৈনিক আজকের পত্রিকার মংবোওয়াংচিং মারমা (অনুপম)। এছাড়া স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি কার্যকর ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন স্থানীয় পর্যায়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে সহযোগিতা ও সমন্বয়ের জন্য রুমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য ক্যমুইঅং মারমা এবং বান্দরবান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মংসানু মারমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি থানচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি অনুপম মবোওয়াংচিং মারমার দিকনির্দেশনা ও সহযোগিতার জন্যও ধন্যবাদ জানানো হয়। এ ছাড়া কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য বান্দরবানের তরুণ সাংবাদিক কিকিউ মারমা এবং রুমা প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য নুসিংথোওয়াই মারমার প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, রুমা উপজেলার মানুষের কথা, এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বৃদ্ধিতে তারা কাজ করবেন।

নবনির্বাচিত সভাপতি মংহাইথুই মারমা বলেন, দীর্ঘদিন ধরে জায়গার অভাবে রুমা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। প্রেসক্লাবকে এগিয়ে নিতে তিনি সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের কাজ করার সুযোগ করে দিতে হবে। প্রেসক্লাবকে আরও কার্যকর ও শক্তিশালী করতে তাঁর কিছু পরিকল্পনা রয়েছে। সেই প্রত্যয় নিয়েই তিনি কাজ করতে চান। তিনি আরও বলেন, প্রেসক্লাবকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি নবগঠিত কমিটির কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

লংগদুতে মটোরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম
সর্বসম্মতিক্রমে রুমা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

আবু বককর, লংগদু প্রতিনিধি :

রাংগামাটি জেলার লংগদু উপজেলায় মানুষের চলাচলের এক মাত্র যান বাহন ভাড়ায় চালিত মটোরসাইকেল। লংগদু উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বেশির ভাগ জায়গায় মানুষের চলাচলের জন্যে এই ভাড়ায় চালিত মটোরসাইকেল ব্যবহারিত হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ২০২৬ সকাল ৮টা থেকে মটোরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে ৯৩৭ জন নিয়মিত ভোটার ও ৮ জন বিশেষ ভোটার নিয়ে ৯ (নয়) টি পদের মধ্যে ৬টি পদের প্রার্থীদের মধ্যে সভাপতি প্রার্থী ২জন,সাধারণ সম্পাদক প্রার্থী ৩জন,কোষাধক্ষ প্রার্থী ২জন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ৩ জন, প্রচার সম্পাদক প্রার্থী ২জন এ নির্বাচনে প্রতিদন্ধিতাকেছে।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি ও ২ জন সদস্য বিজয়ী হন।

আজ সকাল থেকেই ভোটাররা উৎসবমুখোর নিয়ে নিজেদের পচ্ছন্দের প্রার্থীদের ভোট দেয়ার জন্যে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে স্লোগানে স্লোগানে মাতিয়ে রাখেন।

এ নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জাহাঙ্গীর হোসাইন শক্ত অবস্থানে আছেন বলে জানিয়েছেন এ নির্বাচনকে পুজিকরে কেউ যাতে উপজেলায় বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখেন।

লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিত দেবনাথ তার টিম নিয়ে মাঠে সর্বাত্মক অবস্থান করছেন যাতে কেউ কোন প্রকার বিশৃঙ্খল ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।
কঠোর নিরাপত্তায় ভোট গণনার পর সভাপতি নির্বাচিত মো: মঞ্জরুল হক ও সাধারণ সম্পাদক পদে মো: বিপ্লব ইসলাম বিজয়ী।

জুম্ম জাতীয়তাবাদ ভিত্তিতে নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবেন্দ্র নারায়ণ লারমা দেখানো পথে জুম্মজাতির মুক্তি সম্ভব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম
সর্বসম্মতিক্রমে রুমা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :

জুম্ম জাতীয়তাবাদ ভিত্তিতে নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবেন্দ্র নারায়ণ লারমা দেখানো পথে পার্বত্য চট্টগ্রামের জুম্মজাতির মুক্তি সম্ভব বলে কাপ্তাই ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা অভিমত প্রকাশ করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্ব) ‘২৬ সকাল ১০ টায় বাংলাদেশ আদিবাসী ফোরাম কাপ্তাই উপজেলা কমিটির উদ্যোগে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে হলরুমে এমএন লারমা ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কমিটি বাংলাদেশ আদিবাসী ফোরাম সভাপতি ও রাইখালী মৌজা হেডম্যান শ্রী উসুয়ে সুয়ে চৌধুরী মিশুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য শ্রী মনুচিং মারমা। সভায় প্রধান আলোক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পাবর্ত্য চটগ্রাম অঞ্চল শাখার সাধারণ সম্পাদক শ্রী ইন্টু মনি তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম রাঙ্গামাটির পাবর্ত্য জেলা শাখা সাধারণ সম্পাদক শ্রী সাগর ত্রিপুরা, নাগরিক সমাজের প্রতিনিধি সাবেক ছাত্র নেতা শ্রী অনিল মারমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম রাঙ্গামাটি জেলা শাখা সদস্য শ্রী অনুপম খিয়াং, পাহাড়ী ছাত্র পরিষদের কাপ্তাই উপজেলা শাখা সভাপতি শ্রী কেতন তঞ্চঙ্গ্যা।

স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা শাখা বাংলাদেশ আদিবাসী ফোরাম দপ্তর সম্পাদক মেম্বার শ্রী অংসাচিং মারমা। এমএন লারমা সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন শ্রীমতি প্রিয়াঙ্কা তঞ্চঙ্গ্যা। আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম কাপ্তাই উপজেলা কমিটি সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা।

আলোচনা সভায় উপস্থিত আলোকবৃন্দ এমএন লারমা ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এমএন লারমার চিন্তা চেতনা দর্শন নীতি আর্দেশ মাধ্যমে সকল জাতিকে এগিয়ে আসতে হবে। তাঁর দেখানো পথে অনুসরন করে আমাদের তরুণ প্রজন্মের ছাত্র সমাজ ও যুব সমাজের আরো অধিকতর সংগতি হওয়া প্রয়োজন। এমএন লারমা জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়। আগামী দিনের কঠিন বাস্তবতা জুম্ম জাতীয়তাবাদের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এমএন লারমা স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কাপ্তাই উপজেলা প্রায় ছয় সাতটি আদিবাসী জাতির বসবাস। তাই এই ভিন্ন ভাষা, সংস্কৃতি ঐতিহ্য সমৃদ্ধ জাতির গৌরব উজ্জ্বল ইতিহাস পুনরুদ্ধারের জন্য সবাই সচেতন হয়ে অস্তিত্ব রক্ষা এগিয়ে আসতে হবে।

এমএন লারমা ৮৭ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপলব্ধি বিষয় মাত্র ৪৪ বছর বয়সে যে কাজ করে গেছেন তা ইতিহাসে অনন্য রেখে গেছেন। পাবর্ত্য চট্টগ্রাম চুক্তির বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে অবগত হয়ে চুক্তি বাস্তবায়নের ও আদিবাসী অধিকার আদায়ের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

পাহাড়ের মাটি থেকে ঢাবির নেতৃত্বে কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল রিফাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম
সর্বসম্মতিক্রমে রুমা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘DU THM Club’-এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাঙামাটির কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল হাসান রিফাত। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাহাড়ি জনপদের এই কৃতি তরুণ আরও একটি অনন্য উচ্চতায় পৌঁছলেন।

​বিভাগের সভাপতি নাসির চৌধুরী, উপদেষ্টা এবং ক্লাবের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনির্বাচিত এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিচিত মুখ, কাপ্তাইয়ের স্বনামধন্য চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. রহমত উল্যাহর সুযোগ্য সন্তান রায়হাতুল রিফাত। শিক্ষাজীবন, সাংগঠনিক দক্ষতা ও করপোরেট সংস্কৃতির এক চমৎকার সমন্বয়ে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে এক্সিকিউটিভ এমবিএ-তে (EMBA) অধ্যয়নরত।

​এর আগে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘হাল্ট প্রাইজ ফাউন্ডেশন’-এর ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কলেজ জীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজের নেতৃত্বের ভিত্তি মজবুত করেন রিফাত

একাডেমিক অর্জনের পাশাপাশি করপোরেট জগতেও রয়েছে তাঁর সফল পদচারণা। পড়াশোনার পাশাপাশি তিনি চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে টানা প্রায় দেড় বছর সুনামের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি সেলস, মার্কেটিং ও ইনভেস্টমেন্ট কনসালটিং খাতে পেশাদার কনসালটেন্ট হিসেবে কাজ করছেন।

​নতুন এই দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে রায়হাতুল রিফাত বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট এবং সরাসরি দেশের পর্যটন শিল্পের সাথে শিক্ষার্থীদের সুদৃঢ় সংযোগ তৈরিতে আমি অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”

কাপ্তাইয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে আসায় স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসার জোয়ার বইছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, রিফাতের এই বহুমুখী অভিজ্ঞতা এবং নেতৃত্ব আগামী দিনে দেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে এবং পাহাড়ি অঞ্চলের অন্য তরুণদের জন্যও এটি একটি অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

×