| ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

লংগদুতে মটোরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

লংগদুতে মটোরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

আবু বককর, লংগদু প্রতিনিধি :

রাংগামাটি জেলার লংগদু উপজেলায় মানুষের চলাচলের এক মাত্র যান বাহন ভাড়ায় চালিত মটোরসাইকেল। লংগদু উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বেশির ভাগ জায়গায় মানুষের চলাচলের জন্যে এই ভাড়ায় চালিত মটোরসাইকেল ব্যবহারিত হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ২০২৬ সকাল ৮টা থেকে মটোরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে ৯৩৭ জন নিয়মিত ভোটার ও ৮ জন বিশেষ ভোটার নিয়ে ৯ (নয়) টি পদের মধ্যে ৬টি পদের প্রার্থীদের মধ্যে সভাপতি প্রার্থী ২জন,সাধারণ সম্পাদক প্রার্থী ৩জন,কোষাধক্ষ প্রার্থী ২জন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ৩ জন, প্রচার সম্পাদক প্রার্থী ২জন এ নির্বাচনে প্রতিদন্ধিতাকেছে।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি ও ২ জন সদস্য বিজয়ী হন।

আজ সকাল থেকেই ভোটাররা উৎসবমুখোর নিয়ে নিজেদের পচ্ছন্দের প্রার্থীদের ভোট দেয়ার জন্যে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে স্লোগানে স্লোগানে মাতিয়ে রাখেন।

এ নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জাহাঙ্গীর হোসাইন শক্ত অবস্থানে আছেন বলে জানিয়েছেন এ নির্বাচনকে পুজিকরে কেউ যাতে উপজেলায় বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখেন।

লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিত দেবনাথ তার টিম নিয়ে মাঠে সর্বাত্মক অবস্থান করছেন যাতে কেউ কোন প্রকার বিশৃঙ্খল ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।
কঠোর নিরাপত্তায় ভোট গণনার পর সভাপতি নির্বাচিত মো: মঞ্জরুল হক ও সাধারণ সম্পাদক পদে মো: বিপ্লব ইসলাম বিজয়ী।

পাহাড়ের মাটি থেকে ঢাবির নেতৃত্বে কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল রিফাত

লংগদুতে মটোরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘DU THM Club’-এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাঙামাটির কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল হাসান রিফাত। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাহাড়ি জনপদের এই কৃতি তরুণ আরও একটি অনন্য উচ্চতায় পৌঁছলেন।

​বিভাগের সভাপতি নাসির চৌধুরী, উপদেষ্টা এবং ক্লাবের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনির্বাচিত এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিচিত মুখ, কাপ্তাইয়ের স্বনামধন্য চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. রহমত উল্যাহর সুযোগ্য সন্তান রায়হাতুল রিফাত। শিক্ষাজীবন, সাংগঠনিক দক্ষতা ও করপোরেট সংস্কৃতির এক চমৎকার সমন্বয়ে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে এক্সিকিউটিভ এমবিএ-তে (EMBA) অধ্যয়নরত।

​এর আগে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘হাল্ট প্রাইজ ফাউন্ডেশন’-এর ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কলেজ জীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজের নেতৃত্বের ভিত্তি মজবুত করেন রিফাত

একাডেমিক অর্জনের পাশাপাশি করপোরেট জগতেও রয়েছে তাঁর সফল পদচারণা। পড়াশোনার পাশাপাশি তিনি চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে টানা প্রায় দেড় বছর সুনামের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি সেলস, মার্কেটিং ও ইনভেস্টমেন্ট কনসালটিং খাতে পেশাদার কনসালটেন্ট হিসেবে কাজ করছেন।

​নতুন এই দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে রায়হাতুল রিফাত বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট এবং সরাসরি দেশের পর্যটন শিল্পের সাথে শিক্ষার্থীদের সুদৃঢ় সংযোগ তৈরিতে আমি অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”

কাপ্তাইয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে আসায় স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসার জোয়ার বইছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, রিফাতের এই বহুমুখী অভিজ্ঞতা এবং নেতৃত্ব আগামী দিনে দেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে এবং পাহাড়ি অঞ্চলের অন্য তরুণদের জন্যও এটি একটি অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সাজেকে রুইলুই পাড়ায় গীর্জা ও লুসাই ক্লাবের দেয়াল নির্মাণ করে দিল সেনাবাহিনী

লংগদুতে মটোরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

 

রুপম চাকমা, দীঘিনালা :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় গীর্জা ও লুসাই ক্লাবের দেয়াল নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল তারেকুল ইসলাম পিএসসি এর নির্দেশনায় স্থানীয়দের প্রয়োজনের কথা বিবেচনা করে ক্লাব দুটির নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে এ নির্মাণ কাজ করা হয়।

স্থানীয়রা জানান, রুইলুই পাড়ায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গীর্জা ও লুসাই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লাব দুটির অবকাঠামোগত উন্নয়নে দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ায় সামাজিক কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে তারা আশা করছেন।

বাঘাইহাট জোন কমান্ডার লে: কর্ণেল তারেকুল ইসলাম পিএসসি বলেন, স্থানীয় জনগণের প্রয়োজন ও কল্যাণে বিভিন্ন সময় বাঘাইহাট জোনের পক্ষ থেকে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রুইলুই পাড়ায় গীর্জা ও লুসাই ক্লাবের দেয়াল নির্মাণ করে দেওয়া হয়েছে।

স্থানীয়রা এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙামাটি সদর উপজেলাকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন লীগ রেকর্ড করলেন বিলাইছড়ি উপজেলা

লংগদুতে মটোরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

‘রাঙামাটি চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘রাঙামাটি চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম শিরোপা জিতেছে বিলাইছড়ি উপজেলা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে রাঙামাটি সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিলাইছড়ি।

নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রাঙামাটি সদরকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বিলাইছড়ি উপজেলা। আর এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লেখায় দলটি।

রাঙামাটি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১০ উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়রা অংশ নেন। টুর্নামেন্টকে ঘিরে শুরু থেকেই রাঙামাটির ক্রীড়াঙ্গনে ছিল উৎসবমুখর পরিবেশ। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের একসঙ্গে খেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে ফুটে ওঠে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাড. দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির মানুষের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি। তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করে তিনি বলেন, “মাদকমুক্ত হোক সমাজ, ক্রীড়া হোক হাতিয়ার।” খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি,এনডিইউএসসি ,পিএসসির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম ভূট্টো।

প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, নানিয়ারচর, বাঘাইছড়ি ও লংগদু—জেলার ১০ উপজেলা।

আয়োজকদের ভাষ্য মতে, এ টুর্নামেন্টের উদ্দেশ্য শুধু ফুটবল প্রতিযোগিতার আয়োজন নয়; বরং খেলাধুলার মাধ্যমে জেলার বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। বিলাইছড়ির এই জয় শুধু একটি ফুটবল ম্যাচের জয় নয়, বরং প্রথম আসরের শিরোপা জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।

×