শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:

কাপ্তাইয়ে দীর্ঘ দুই যুগ পর রাইখালী সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে বেলাল-মিজানুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬, ৫:০১ পিএম
4 বার পড়া হয়েছে
কাপ্তাইয়ে দীর্ঘ দুই যুগ পর রাইখালী সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে বেলাল-মিজানুর

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার রাইখালী অটোরিক্সা সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২২ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চালক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সমিতির মোট ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের মাধ্যমে সদস্যরা তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেন।

নির্বাচন শেষে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীরা হলেন, সভাপতি: মো: বেলাল উদ্দিন (চেয়ার প্রতীক) — ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি: মো: আবুল কালাম (দোয়াত-কলম প্রতীক) — ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক: মো: মিজানুর রহমান (দেওয়াল ঘড়ি প্রতীক) — ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ: মো: সাদ্দাম হোসেন (মাইক প্রতীক) — ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সমিতির কার্যনির্বাহী সদস্য পদে বিভিন্ন প্রতীক নিয়ে বিজয় লাভ করেছেন, মো: ইউনুস (মই প্রতীক) — ৪৪ ভোট পেয়ে প্রথম নির্বাচিত। মো: ইয়াছিন (মোরগ প্রতীক) — ৪৩ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত, মো: পারভেজ হোসেন (প্রজাপতি প্রতীক) — ৩৫ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত, মো: জামশেদ (চশমা প্রতীক) — ৩৩ ভোট পেয়ে চতুর্থ নির্বাচিত, মো: মাসুদ (ডাব প্রতীক) — ৩৩ ভোট পেয়ে পঞ্চম নির্বাচিত।

সংগঠন সূত্রে আরও জানা যায়, রাইখালী অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতি লি:-এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনা  হিমেল দে সভাপতি হিসেবে এবং নিয়হলা মারমা ও মো: জাহাঙ্গীর আলম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে দেখছেন স্থানীয় চালকরা।

নবনির্বাচিত এই কমিটি আগামী দিনে রাইখালী অঞ্চলের সিএনজি চালকদের কল্যাণ, পেশাগত অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রক্রিয়া চালু রাখতে ঐক্যবদ্ধ ভাবে চালকদের সার্থে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দীঘিনালায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত,; ৩ গোলে এগিয়ে তারাবুনিয়া একাদশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৪ পিএম
কাপ্তাইয়ে দীর্ঘ দুই যুগ পর রাইখালী সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে বেলাল-মিজানুর

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার ৩ অক্টোবর দীঘিনালা মিনি স্টেডিয়াম মাঠে মুখোমুখি হয় বাঘাইহাট বামে বাইবাছড়া একাদশ বনাম দীঘিনালা তারা বনিয়া একাদশ।

খেলায় উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সহসাধারন সম্পাদক সুকেশ চাকমা, যুব সমিটির দীঘিনালা থানা শাখার সাংগঠনিক সম্পাদক রহেল চাকমাসহ এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্তিত ছিলেন।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ে মাঠে গড়ানো ম্যাচে শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

খেলা দেখতে মাঠের চারপাশে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। তাদের করতালি ও উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠ হয়ে ওঠে প্রাণবন্ত।

খেলায় বাঘাইহাট বামে বাইবাছড়া একাদশকে ৩/১ গোলে হারিয়ে জয় লাভ করে দীঘিনালা তারা বনিয়া একাদশ।

রাইখালী সিএনজি অটোরিকশা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বেলাল সম্পাদক মিজানুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম
কাপ্তাইয়ে দীর্ঘ দুই যুগ পর রাইখালী সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে বেলাল-মিজানুর

 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সিএনজি অটোরিকশা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৮ জন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটাররা সারিবদ্ধভাবে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

নির্বাচন শেষে ভোট গণনায় সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে বেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী পেয়েছেন ২৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদ পেয়েছেন ১৭ ভোট।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও কাপ্তাই উপজেলা সমবায় অফিসার হিমেল দে বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।” এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক দুর্জয় বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।”

নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটির কাছে সমিতির সদস্যদের প্রত্যাশা, আগামী তিন বছর তারা সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন। নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রাইখালী সিএনজি অটোরিকশা সমবায় সমিতির কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬, ২:১৩ পিএম
কাপ্তাইয়ে দীর্ঘ দুই যুগ পর রাইখালী সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে বেলাল-মিজানুর

 

​ছন্দ সেন চাকমা, জেলা প্রতিনিধি, রাঙামাটি :

​রাঙামাটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬। শনিবার জেলা শহরের অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেসিয়াম ইনডোরে এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি- ২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মৈত্রী চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

​প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, “খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধিতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন প্রশংসনীয়।”

​অনুষ্ঠানের অন্যান্য বক্তারা কাবাডির মতো দেশীয় খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি পাহাড়ের প্রতিভাবান নারী খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

​আয়োজকেরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে রাঙামাটির উদীয়মান নারী খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

​উদ্বোধনী পর্বের পর অতিথিরা মাঠ ঘুরে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং পরে টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হয়। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতার হাত ধরে রাঙামাটি থেকে নতুন নারী কাবাডি প্রতিভা উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করবে।

×