| ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী শিশু কন্যা মিম আক্তার ও তার ফুফাতো বোন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মন্ডলের মেয়ে আফরিন আক্তার খেলা করছিল। এসময় সকলের অলক্ষ্যে তারা বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুঁজি করতে থাকে। এরাই এক পর্যায়ে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের ২০ হাজার টাকা সহায়তা প্রদান

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন।

বুধবার ৩০ সেপ্টেম্বর দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রুশাদ পিএসসি
নয়মাইল ত্রিপুরা পাড়া মহিলা কাবাডি দলের খেলোয়াড়দের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় মেজর শিহাবুন রুশাদ বলেন খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে ভবিষ্যতে ও এই ধরনের কার্যত্রুয় অব্যাহত থাকবে বলে জানান।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।

নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলের সদস্যরা আর্থিক সহায়তার জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কাপ্তাইয়ে বিএনপির হুংকার : গুপ্ত তৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগের গুপ্ত তৎপরতার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশ শেষে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট উত্তরণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বিশেষ প্রচারপত্র (লিফলেট) বিলি করেন দলীয় নেতাকর্মীরা।কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে

উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফর আহমেদ স্বপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন।রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা।বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশবিরোধী চক্র বিভিন্ন উপায়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে। জনদুর্ভোগ সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

দীঘিনালায় জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকারের বিদায় সংবর্ধনা

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৯ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম সাইদ মাহাম্মুদ নির্বাহী প্রকৌশলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নলেজ চাকমাসহ স্হানীয় গন মাধ্যম কর্মীরা উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জাহাঙ্গীর আলম সরকারের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রশংসা করেন।

বক্তারা বলেন, কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীঘিনালায় নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশনসহ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁর বদলিজনিত বিদায়ে সহকর্মীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

বিদায়ী বক্তব্যে জাহাঙ্গীর আলম সরকার তাঁর কর্মকালীন সময়ে সহযোগিতার জন্য সহকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

×