কাপ্তাইয়ে বিএনপির হুংকার : গুপ্ত তৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা
রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগের গুপ্ত তৎপরতার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশ শেষে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট উত্তরণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বিশেষ প্রচারপত্র (লিফলেট) বিলি করেন দলীয় নেতাকর্মীরা।কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে
উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফর আহমেদ স্বপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন।রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা।বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশবিরোধী চক্র বিভিন্ন উপায়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে। জনদুর্ভোগ সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

| ৩০ সেপ্টেম্বর ২০২৬















