সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :
সাবেক রাষ্টপতি শহীদ জিয়াউর রহমান এর সমকালীন পার্বত্য চট্টগ্রামের প্রতিমন্ত্রী মর্যাদায় মন্ত্রীসভায় উপজাতী্য বিষয়ক উপদেষ্টা ছিলেন। এ লক্ষ্যে রাঙামাটিতে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব দীপেন দেওয়ান এমপি।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোহাম্মদ নাজমুল হক। এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার, রাঙামাটির পুলিশ সুপারসহ স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমা।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ, মননশীল চর্চা এবং প্রয়াত সুবিমল দেওয়ানের স্মৃতি ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘পাহাড়ের গর্ব’ ঋতুপর্ণা চাকমাকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের প্রয়াত সাংবাদিক মকছুদ আহমেদকে সাংবাদিকতা ও সমাজে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।
সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের এ আত্মপ্রকাশ ও আয়োজনের মধ্য দিয়ে স্মৃতি সংরক্ষণ, সৃজনশীল প্রতিভার বিকাশ, গুণীজনদের সম্মাননা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

| ২৭ অক্টোবর ২০২৬











