গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম:

খাগড়াছড়িতে মাটি খননকালে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

খাগড়াছড়িতে মাটি খননকালে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি সদরে শালবাগান এলাকার পল্লীটিলায় মাটি খননের সময় ৮২ মিলিমিটার মর্টার শেল সদৃশ একটি পরিত্যক্ত গোলা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে সবজি চাষের জন্য পাহাড়ের ঢালে মাটি কাটার সময় স্থানীয় বাসিন্দা মোঃ বেলাল হোসেন গোলাটি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটির প্রায় এক ফুট গভীরে বস্তুটি দেখে বেলাল হোসেন সেটিকে বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু বলে সন্দেহ করেন। পরে তিনি সেটি উদ্ধার করে উত্তর গঞ্জপাড়া এলাকায় তাঁর বড় ভাই মোঃ সেকেন্দারের বাড়িতে নিয়ে যান। সেখানে কৌতূহলবশত গোলাটির ভেতরে কী আছে তা দেখার জন্য সেটি কাটার পরিকল্পনা করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে পারভেজ আলম নামে এক ব্যক্তি তাৎক্ষণিকভাবে স্থানীয় সেনাবাহিনী কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের (১৮ ইবি) একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা এড়াতে সেনাসদস্যরা স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেন এবং এলাকাটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত গোলাটিকে সম্ভাব্য সক্রিয় বিস্ফোরক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞ দলের মাধ্যমে এটি পরীক্ষা ও শনাক্তকরণের পর আগামীকাল শনিবার (২১ নভেম্বর) নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গোলাটি নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘটনাস্থলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে হিল আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

খাগড়াছড়িতে মাটি খননকালে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় এবং পূর্বের এজাহারভুক্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের একজন নেতা ও যুবলীগের দুই সদস্য রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দারোগাপাড়া ও ফেনীরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাহাদাৎ হোসেন হৃদয় (২৯), পিতা আলমগীর হোসেন। তিনি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর দুজন হলেন ক্যাজাইলা মার্মা (২৭), পিতা মৃত মংলাপ্রু মার্মা এবং ক্যাচিং মার্মা (২৪), পিতা মেমং মার্মা। তারা দুজনই যুবলীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা ২২জুন ২০২৬, ও ২১ অক্টোবর জিআর মামলা নং ৪ তদন্ত ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাঙামাটিতে কঠিন চীবর দানে পুণ্যার্থীদের পাশে ফ্রী মেডিকেল ক্যাম্প

খাগড়াছড়িতে মাটি খননকালে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

 

ডেস্ক রিপোর্ট, রাঙামাটি :

রাঙামাটি রাজবন বিহারে আয়োজিত ৫০তম মহান শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানকে ঘিরে জমে উঠেছে হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীর মিলনমেলা। এই ধর্মীয় আয়োজনে আগত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিহার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম যুব ফাউন্ডেশন।

সংগঠনটির সাধারণ সম্পাদক আকিহিতো চাকমা বলেন, অনুষ্ঠানে পুণ্যময় পরিবেশে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পের কার্যক্রম বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে এবং শুক্রবার সারাদিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে আগতরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্ক্রিনিং, ডায়াবেটিস বা রক্তে শর্করা পরীক্ষা, রক্তচাপ মাপা এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসাসেবা পাচ্ছেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহের কার্যক্রমও চলছে সেখানে।

উদ্যম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পুণ্যার্থীরা যেন নিজেদের ও পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতার বিষয়ে সচেতন থাকেন, সে লক্ষ্যেই এই সেবা দেওয়া হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজবন বিহার প্রাঙ্গণের নির্ধারিত বুথে এই সেবা নিতে দেখা যায়।

বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন ভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে মাটি খননকালে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর ইউনিয়নভিত্তিক একক ও দলগত ইভেন্টের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার তিনটি ইউনিয়ন—১ নম্বর বিলাইছড়ি, ২ নম্বর কেংড়াছড়ি ও ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, দাবা, কাবাডি ও দৌড়সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য ইউনিয়ন ভিত্তিক খেলোয়াড় বাছাই ও দল গঠনের কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয় ক্ষুদে ও তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে নিজেদের ক্রীড়া প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডা. ইমানুর রহমান আরাফাত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা স্পোর্টস একাডেমির হেড কোচ অতীশ দীপংকর চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক প্রণব কান্তি নাথ এবং ফারুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিমেল তঞ্চঙ্গ্যা।

এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা, অরুন তঞ্চঙ্গ্যা, পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, লুক্ষীপুরী তঞ্চঙ্গ্যা, টিং টিং নু মার্মা, প্রবীণ তঞ্চঙ্গ্যা ও শান্ত জিৎ তঞ্চঙ্গ্যা, বিভূতি ভূষণ চাকমাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, আয়োজক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রশিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

×