মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
শিরোনাম:

কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল : দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি”

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম
20 বার পড়া হয়েছে
কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল : দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি”

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে কাপ্তাইয়ে নির্বাচনী প্রচারণার জমজমাট সমাপ্তি ঘটেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে এক বিশাল গণমিছিল ও গণসংযোগের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমতুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
​চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় কর্মসূচির মূল আকর্ষণ ছিল বিশাল গণমিছিল। মিছিলটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন।এ সময় আরও উপস্থিত ছিলেন, বিসিআইসি কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি আব্দুর রাজ্জাক, কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ রতন, মোহাম্মদ আইয়ুব খান ও একরামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম, রাঙ্গামাটি জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নাহার বেগম ও রাহেলা বেগম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রিনা প্রমুখ। গণমিছিল শুরুর আগে কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ ও কাপ্তাই উপজেলা ছাত্রদল নেতা কায়সারুল হাসান শাওনের নেতৃত্বে ছাত্রদলের একটি বিশাল মিছিল এসে মূল কর্মসূচিতে যোগ দেয়।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন ও মো. ইউসুফ, উপজেলা জাসাসের সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ মনু, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর আলম ও সদস্য সচিব মেহেদী হাসান ফরহাদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়া শহীদ অমিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। বক্তারা আসন্ন নির্বাচনে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। এই কর্মসূচির মাধ্যমেই ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে কাপ্তাইয়ে বিএনপির শক্তির মহড়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম
কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল : দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি”

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ের নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে কাপ্তাইয়ে বিশাল গণমিছিল ও সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ​

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেনের তত্ত্বাবধানে গণমিছিলটি কাপ্তাই উপজেলা সদর থেকে শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে কর্ণফুলী সরকারি কলেজ এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা মাধ্যমে শেষ হয়।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। ​১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তারা ভোটারদের উদ্দেশ্যে এবং দলীয় কর্মীদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন,  জেলা মহিলাদল সিনিয়র সহ-সভাপতি নুরনাহার বেগম।

বক্তারা বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে ভোটারদের কেন্দ্রে আসা নিশ্চিত করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে এবং যেকোনো অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” ​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রিনা, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন। অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে যুবদলের ইব্রাহিম হাবিব মিলু, ছাত্রদলের মো. ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম, শ্রমিক দলের আব্দুল্লা আল নাহিয়ান ডালিম এবং কর্ণফুলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিমসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।এই কর্মসূচির মাধ্যমেই কাপ্তাই উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম
কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল : দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি”


আনোয়ার হোসেন 
‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (০৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের সভাপতি আমেনা মারজান।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।

‎অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ক্রীড়াচর্চার গুরুত্ব উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

‎পরে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং অভিভাবকরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দঘন সময় উপভোগ করেন।

রামগড়ে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তাদের মাঝে মেগাফোন বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম
কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল : দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি”
×