| ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম:

থানচিতে সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষ, গুরুতর আহত দুই শিক্ষার্থী

থানচিতে সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষ, গুরুতর আহত দুই শিক্ষার্থী

 

চিংথোয়াই অং মার্মা
থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদী নৌপথে দুইটি নৌকার মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে য়াংহ্রেসে নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থী হলো—থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাবিত্রী ত্রিপুরা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হেনা ত্রিপুরা। তারা দুজনই উপজেলার রেমাক্রী ইউনিয়নের কালু পাড়ার বাসিন্দা। বর্তমানে তারা যিহোবা যিরি ব্যাপ্টিস্ট মিশনে থেকে পড়াশোনা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে শিক্ষার্থীরা ছুটির কাটানো শেষে হোষ্টলে উদ্দেশ্যে সাঙ্গু নদীপথে নৌযানে চলাচলের সময় য়াংহ্রেসে এলাকায় দুটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা সাবিত্রী ত্রিপুরা ও হেনা ত্রিপুরা গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার শেষে হেনা ত্রিপুরা সুস্থ হলেও সাবিত্রী ত্রিপুরা শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য মালুঘাট হাসপাতালে ভর্তি করা হয়।

কালুপাড়া বাসিন্দা জয়বা ত্রিপুরা জানান, গত বুধবার (২৮ অক্টোবর) রেমাক্রী থেকে থানচিতে আসার পথে সাঙ্গু নদীতে দুটি নৌকার সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাবিত্রী ত্রিপুরাকে মালুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। তবে আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচ নিয়ে রোগীর স্বজন ও নৌকার সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

থানচি যিহোবা যিরি ব্যাপ্টিস্ট মিশনের হোস্টেল সুপার দুসাজন ত্রিপুরা জানান, নৌযানের সংঘর্ষে গুরুতর আহত সাবিত্রী ত্রিপুরা ও হেনা ত্রিপুরা দুজনই মিশনের হোস্টেলে থেকে পড়াশোনা করছে। আহতদের মধ্যে সাবিত্রী ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য মালুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে হেনা ত্রিপুরা প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়েছে।

এ বিষয়ে জানতে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

লংগদুতে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

থানচিতে সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষ, গুরুতর আহত দুই শিক্ষার্থী

 

 লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা সেক্রেটারি তাজমাহমুদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুরআন তেলাওয়াত করেন মাওলানা আবুবকর ছিদ্দিক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ শাজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাফিজুর রহমান, অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম অঞ্চল এবং অধ্যাপক আব্দুল আলিম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি পার্বত্য জেলা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার আমীর জনাব মো. নাছির উদ্দিন।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি, করণীয়, জনসম্পৃক্ততা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

খাগড়াছড়িতে ৩২তম দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ৯ম ফ্রি রক্ত গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত

থানচিতে সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষ, গুরুতর আহত দুই শিক্ষার্থী

 

ছন্দ সেন চাকমা :

খাগড়াছড়ির আর্য বন বিহারে ৩২তম দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ উপলক্ষে নবম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে এই চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক ও শুভ উদ্বোধন করেন আর্য বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ ভদ্দজি মহাস্থবির মহোদয়।

​মেডিকেল সাপোর্ট টিমের সমন্বয়ক জেমিন চাকমার নেতৃত্বে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিল কার্যনির্বাহী পরিষদ, আর্য বন বিহার, ধর্মপুর, খাগড়াছড়ি এবং কারিগরি সহায়তা প্রদান করে মেডিকেল সাপোর্ট টিম। এছাড়া এই মহৎ কার্যক্রমে সহযোগিতা করেছে পার্ক হিল।

​উদ্বোধনের পর পরই স্থানীয় পুণ্যার্থী, ভক্ত ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করান। ধর্মীয় উৎসবের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে।

বিলাইছড়িতে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

থানচিতে সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষ, গুরুতর আহত দুই শিক্ষার্থী

 

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও জামাইয়া তঞ্চঙ্গ্যা, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, তথ্য আপা আমবিয়া বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপন কান্তি চৌধুরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদার।

এ ছাড়া ইউএনও কার্যালয়ের সত্যকিশোর চাকমা, সুজিত চাকমা, সজীব চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির ধুপশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত পাঠদান নিয়ে অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, বিদ্যালয়টির দু-একজন শিক্ষক নিয়মিত পাঠদান করেন না বলে তাঁর কাছে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষক সকাল ১১টার দিকে গাড়িতে করে বিদ্যালয়ে গিয়ে পাঠদান করেন এবং কয়েক ঘণ্টা পর দুপুর ২টার দিকে ফিরে আসেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে ধুপশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখকুমার তঞ্চঙ্গ্যা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এক শিক্ষককে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষক বিদ্যালয়ে স্থায়ীভাবে অবস্থান করেন না। তবে তিনি অভিযোগকারী শিক্ষকের নাম উল্লেখ করেননি।

×