| ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

তিন শতাধিক পরিবারকে বিনামুল্য দিল দীঘিনালা জোন

তিন শতাধিক পরিবারকে বিনামুল্য দিল দীঘিনালা জোন

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উদ্যোগে মুঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দীঘিনালা ইউনিয়নের ফ্রেশ বাজার এলাকায় দীঘিনালা জোন কমান্ডার লে: কর্ণেল মো: আল আমিন পিএসসি নির্দেশনায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

এতে তিন শতাধিক অসহায় পরিবারের নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

দুর্গম পাহাড়ি অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবা পাওয়ার সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। এমন বাস্তবতায় সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ সৃষ্টি করেছে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দুর্গম এলাকায় বসবাসের কারণে অনেক সময় অর্থ ও যাতায়াতের সমস্যায় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। সেনাবাহিনীর উদ্যোগে বাড়ির কাছাকাছি বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

দীঘিনালা জোনের ক্যাপ্টেন মু: শায়খউদ্দীন সাকলাইন বলেন দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্গম এলাকার মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের ২০ হাজার টাকা সহায়তা প্রদান

তিন শতাধিক পরিবারকে বিনামুল্য দিল দীঘিনালা জোন

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন।

বুধবার ৩০ সেপ্টেম্বর দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রুশাদ পিএসসি
নয়মাইল ত্রিপুরা পাড়া মহিলা কাবাডি দলের খেলোয়াড়দের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় মেজর শিহাবুন রুশাদ বলেন খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে ভবিষ্যতে ও এই ধরনের কার্যত্রুয় অব্যাহত থাকবে বলে জানান।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।

নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলের সদস্যরা আর্থিক সহায়তার জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

তিন শতাধিক পরিবারকে বিনামুল্য দিল দীঘিনালা জোন

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী শিশু কন্যা মিম আক্তার ও তার ফুফাতো বোন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মন্ডলের মেয়ে আফরিন আক্তার খেলা করছিল। এসময় সকলের অলক্ষ্যে তারা বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুঁজি করতে থাকে। এরাই এক পর্যায়ে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাপ্তাইয়ে বিএনপির হুংকার : গুপ্ত তৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা

তিন শতাধিক পরিবারকে বিনামুল্য দিল দীঘিনালা জোন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগের গুপ্ত তৎপরতার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশ শেষে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট উত্তরণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বিশেষ প্রচারপত্র (লিফলেট) বিলি করেন দলীয় নেতাকর্মীরা।কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে

উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফর আহমেদ স্বপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন।রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা।বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশবিরোধী চক্র বিভিন্ন উপায়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে। জনদুর্ভোগ সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

×